জাবিতে বাংলা নববর্ষকে বরণ করে নিতে চলছে শেষ মুহুর্তের প্রস্ততি

স্টাফ রিপোর্টার,১৩ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): ১৪৩২ বাংলা নববর্ষকে বরণ করে নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের এই ব্যস্ততা। বিশ্ববিদ্যালয়ের পুরান কলা ভবনের সামনে শিক্ষার্থীরা সকাল থেকে মধ্য রাত অবধি বানাচ্ছেন নানা মোটিভ। বাশ-কাঠের তৈরি এসব মোটিভ বানানোর পাশাপাশি কেউ কেউ ব্যস্ত সময় পাড় করছেন রং তুলির কাজে আবার কেউ আকছেন ছবি। এছাড়া, জুলাই গনঅভ্যুত্থানের একতা ও গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে একতার বহিঃপ্রকাশ হিসেবে এবারই প্রথম বারের মতো বাশ কাঠ দিয়ে বানানো হচ্ছে হাতের মুষ্টি। পহেলা বৈশাখের আগেই যাবতীয় কাজ শেষের আশা শিক্ষার্থীদের।

বাংলা ১৪৩২ বর্ষবরণ ঘিরে বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত নানা অনুষ্ঠানের আয়োজন থাকবে জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে বাংলা নববর্ষকে ঘিরে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের ৭টি গেটে থাকবে বাড়তি পুলিশ। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কাধে ব্যাগ নিয়ে ঘুরাঘুরি নিষিদ্ধসহ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ থাকবে বন্ধ।

”দাঁড়াই তপ্ত আগুন তলে-চিরায়ত একতার সুরে” শ্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,নাটক ও নাট্যতত্ব বিভাগ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২দিন ব্যাপীর যৌথ আয়োজনে আজ বিকালে আনুষ্টানিক ভাবে উদ্বোধন করেছেন , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান । আজকের কর্মসূচীর মধ্যে রয়েছে লাঠি খেলা,জলরং খেলা,ব্যাংগের পানচিনি,ভেলা ও প্রদীপ ভাসান,বয়ান এবং ভবের গানের অনুষ্ঠান। আগামীকাল ১লা বৈশাখীতে থাকছে পান্তা ভোজন,প্রভাতের গান,বৈশাখী আনন্দ শোভা যাত্রা ও এতিহ্যবাহী লোকনাট্য।

পহেলা বৈশাখের দিনে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে নানা আয়োজনের পাশাপাশি বিভিন্ন বিভাগের পক্ষ থেকেও পৃথক পৃথক ভাবে নানা অনুষ্ঠানের আয়োজন থাকবে।

Related posts

Leave a Comment