ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ফাইনাল ফুটবল খেলায় সাভারকে পরাজিত করে ধামরাই দল বিজয়ী

স্টাফ রিপোর্টার,২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) :কর্মকর্তা,কর্মচারীদের মধ্যে ঐক্য গঠন ও একত্ববোধ সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ফাইনাল ফুটবল টুনামের্ন্ট। ঢাকার সাভার পুুলিশ টাউন মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।


পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার তুলে দেন, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী এসএম আবুল কালাম আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ডিজিএম প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম,শিমুলতলার ডিজিএম প্রকৌশলী এনায়েত হোসেন,আমিন বাজারের ডিজিএম প্রকৌশলী মাফিদা খাতুন,ধামরাই সদরের ডিজিএম প্রকৌশলী মাহমুদ ফয়সাল,ধামরাই কালামপুরের ডিজিএম প্রকৌশলী একেএম আব্দুল্লাহ আল নোমান,ধামরাইয়ের কুশুরার ডিজিএম প্রকৌশলী মাহবুবুর রহমান,এজিএম গোলাম আজম,এজিএম জাহাঙ্গীর আলম,এজিএম মাহমুদ আরাফাত ও পুলিশ টাউনের ম্যানেজার আব্দুল মান্নান ভুইয়া প্রমূখ।


সাভার উপজেলাস্থ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী লাল দল এবং ধামরাই উপজেলাস্থ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী সবুজ দল এ প্রতিযোগীতার অংশ গ্রহণ করে লাল দলকে ২-১ গোলে পরাজিত করে ধামরাই সবুজ দল বিজয়ী হয়।


এ ধরনের আয়োজন এ সমিতির খেলোয়াড়দের মাঝে কাজের গতি বৃদ্ধিসহ প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটি মনে করেন। প্রতিযোগিতায় তারুণ্যদ্বীপ্ত এ খেলোয়াড়দের অংশগ্রহণে উৎসবমূখর হয়ে উঠেছে দেশের একমাত্র সাভারের পুলিশ টাউন খেলার মাঠ। বিভিন্ন বিল্ডিং থেকেও জালানা দিয়ে বহু শিশু,নারী ও পুরুষগন এ খেলা উপভোগ করেছেন।

Related posts

Leave a Comment