স্টাফ রিপোর্টার,৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : ঢাকার ধামরাইয়ে এসো দেশ বদলাই- “পৃথিবী বদলাই এবং তারুণ্যের উৎসব তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় শুরু হলো টি- ২০ ক্রিকেট টুর্নামেন্ট। ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার দুইটি এবং ইউনয়নের ১৬টি দল এ প্রতিযোগীতায় অংশগ্রহন করছে।

ধামরাই শরিফবাগের আফাজ উদ্দিন স্কুল ও কলেজ মাঠে এ প্রতিযোগীতার আনুষ্ঠানিক ভাবে শুরু করেন ধামরাই উপজেলা নিবার্হী অফিসার মামুনুন আহমেদ অনীক।

ইউনিয়ন পর্যায়ের এ আয়োজনের মাধ্যমে দেশে চলমান তারুণ্যের উৎসবের সাথে সকলকে একাত্ম হওয়ার আহবান জানান এবং এ খেলার চর্চার উপর গুরুত্বারোপ করেন উপজেলা নির্বাহী অফিসার।
টুর্নামেন্টের অংশগ্রহনকারী দলগুলো হলো ধামরাই পৌরসভা-১ ডিফেন্ডারস,ধামরাই পৌরসভা-২ বিবিকন রয়ালস,কুল্লা ইউনিয়ন কিংস,চৌহাট,কুশুরা গ্লাডিয়েটরস,সুতিপাড়া ফ্রিডম ফাইটার,দুরান্ত ধামরাই ইউনিয়ন, সানোড়া, নান্নার,ভাড়ারিয়া ইয়াংস্টার,বালিয়া,গাঙ্গুটিয়া,যাববপুর,রোয়াইল ও বাইশাকান্দা কিংস ইলেভেন । ঝাকঝমক ও উৎসবমূখর পরিবেশে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজক কমিটির আহবায়ক এস এম হাসান।

এ ধরনের আয়োজন খেলোয়াড় মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তারুণ্যদ্বীপ্ত ক্রিকেট খেলোয়াড়দের অংশগ্রহণে উৎসব মূখর হয়ে উঠেছে ধামরাই। প্রতিদিনই জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ক্রীড়া প্রেমীরা খেলা দেখতে ভীড় করছেন মাঠে।
