২৩ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ) : সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন এক শ্রেনীর মানুষ আছে তারা শুধু খাই খাই করে। পারলে তারা মানচিত্র খেয়ে ফেলে। তিনি বলেন নতুন প্রজন্মকে ভালো কাজ করতে হবে। সবাই যদি ভালো কাজ করি তাহলে পৃথিবী ভালো হয়ে যাবে। তিনি বলেন বিশ্বে আজকে যাঁরা যুদ্ধে লিপ্ত এবং দুই বছর যুদ্ধ বন্ধ রাখে তাহলে সে-ই অর্থ বেচে যাবে সব অর্থ দিয়ে তা দিয়ে পৃথিবীর না খেয়ে থাকা মানুষ না খেয়ে মরবে না।তিনি রবিবার বিকেলে আমেরিকা ভিত্তিক নারায়ণগঞ্জে সন্তানদের গড়ে তোলা মানব সেবা মুলক সংগঠন ভালো (Bhola) এর নারায়ণগঞ্জ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সংগঠনের সভাপতি শাহরিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালো ( Bhola) অন্যতম সংঘটক আমেরিকা প্রবাসী ডাঃ শামীম আহমেদ, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরিচালক তানভীর আহমেদ টিটু,দৈনিক আমাদের নতুন সময় পএিকার সম্পাদক নাইমুল ইসলাম খান ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।আমেরিকায় বসবাসকারী নারায়ণগঞ্জের নাগরিকরা নিজস্ব অর্থায়নে এই মানবসেবা মূলক সংগঠননি গড়ে তুলেন।তাদের অর্থায়নে মানবসেবা ও নিম্ন আয়ের মানুষের খাদ্য,শিক্ষা ও চিকিৎসা সেবা বিনা মূল্যে দেয়ার জন্য শহরের ডাইলপট্টি এলাকায় একটি পাঁচতলা ভবন নির্মান করেছে।
নারায়নগঞ্জে আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠান ভালো (Bhalo) উদ্বোধন করলেন শামীম ওসমান
