ঢাকার ধামরাইয়ে এক নারীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,১০ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে,সকালে ধামরাইর কেলিয়া এলাকায় অজ্ঞাত ওই নারীর গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। দুর্বৃওরা কেন তাকে হত্যা করেছে পুলিশ তদন্ত শুরু করেছে।এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল মোল্লা বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা…

Read More

সব জেলায় আগামী ৬ মাসের মধ্যে আইসিইউ ও ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্যমন্ত্রী

১০ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):সব জেলা সদর হাসপাতালে আগামী ৬ মাসের মধ্যে আইসিইউ সুবিধা ও ডায়ালাইসিস সুবিধা চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, প্রতি বছর ৫০ থেকে ৬০ হাজার কিডনি রোগীকে ডায়ালাইসিস করতে হয়। যা বেসরকারি হাসপাতালে অনেক ব্যয়বহুল। তাই সরকারি ব্যবস্থাপনায় কম খরচে ডায়ালাইসিস করতে হবে। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।স্বাস্থ্যসেবা সারাদেশে ছড়িয়ে দেয়া হবে জানিয়ে তিনি বলেন, সব হাসপাতালে মাল্টিপারপাস হল নির্মাণ হবে। রোগীর স্বজন, ওষুধ সংরক্ষণ ও চিকিৎসক ও নার্সদের থাকার ব্যবস্থা করা হবে। সরকার…

Read More

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১০ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।প্রধানমন্ত্রী আজ সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে দলের সভাপতি শেখ হাসিনা তাঁর দলের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।জাতির অবিসংবাদিত নেতা এবং দেশের মুক্তিযুদ্ধের সর্বোচ্চ সেনাপতি বঙ্গবন্ধু ২৯০…

Read More

সাভারের আশুলিয়ায় সকল ইউপি সদস্যকে সংবর্ধনা দিল এলাকাবাসী

স্টাফ রিপোর্টার,১০ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় গ্রামীণ অবকাঠামোয় ব্যাপক উন্নয়ন করায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরসহ ওই ইউনিয়নের সকল ইউপি সদস্যকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। রাতে উপজেলার আউকপাড়া এলাকায় তাদেরকে এ সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। সংবর্ধনা অনুষ্ঠানে ওই ইউনিয়নের কয়েক হাজার মানুষজন অংশ গ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠান থেকে জানানো হয়,উপজেলার আশুলিয়া ইউনিয়নে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের অংশ হিসেবে রাস্তা,কালভার্ট,স্কুল কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক উন্নয়ন হয়েছে পরিবর্তন হয়েছে গার্মেন্টস শ্রমিকসহ সাধারণ মানুষের ভাগ্যের চাকা। এলাকায় মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজি না থাকায় স্থানীয়রা নির্বিঘেœ ব্যাবসা বাণিজ্য পরিচালনা করে আসছে। সংবর্ধনা অনুষ্ঠানে…

Read More

জটিল হয়ে উঠছে বিশ্বের খাদ্যসংকট : আইএমএফ

০৫ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):নতুন বছরে বিশ্ব অর্থনীতির জন্য অশনিসংকেত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, ২০২৩ সালে মন্দার কবলে পড়বে বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ, যার প্রভাব পড়বে সারা বিশ্বে। এমনকি যারা সরাসরি মন্দার কবলে পড়বে না, তাদের গায়েও আঁচ লাগবে। আইএমএফ বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যমূল্য বৃদ্ধি, বিশ্বের বিভিন্ন দেশে সুদহার বেড়ে যাওয়া ও চীনে নতুন করে করোনাভাইরাসের বিস্তার—এসব কারণে বিশ্ব অর্থনীতি হুমকির মুখে পড়েছে। এতে বিশ্বের এক-তৃতীয়াংশ দেশের অর্থনীতি চলতি বছর মন্দার কবলে পড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি…

Read More

বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী

০৪ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):এ বছর ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয়, রং কিছুটা ভিন্ন হলেও তা নিউজ প্রিন্ট নয় বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ছাপানো কাগজ অনেক বেশি সাদা হলে তা চোখের জন্য তত ভালো নয়। আমাদের দেশে সবাই মনে করে বই যত বেশি সাদা হবে তত বেশি ভালো তা কিন্তু নয়। আমাদের বইয়ের কাগজের উজ্জ্বলতা কিছুটা কম হলেও তা নিউজ…

Read More

বিশ্বমানের স্মার্ট পুলিশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

০৩ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বমানের ‘স্মার্ট পুলিশ’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে সেবার মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে তাদের প্রতি আহবান জানিয়েছেন।তিনি বলেন, “আমাদের লক্ষ্য জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে একটি দক্ষ এবং বিশ্বমানের ‘স্মার্ট পুলিশ’ গড়ে তোলা।”প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।করোনার কারণে দুই বছরের ব্যবধানে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে সশরীরে উপস্থিত হয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন তিনি।প্রধানমন্ত্রী পুলিশকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের সম্পর্কে জনগণের ভীতি দূর…

Read More

জাবিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশন

স্টাফ রিপোর্টার.০৩ জানুয়ারি,২০২৩(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দৈনিক মজুরি ভিত্তিক অস্থায়ী কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন। সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেন তারা। তীব্র শীত উপেক্ষা করে এ আমরণ অনশন করায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণির সাতজন ও চতুর্থ শ্রেণির ১৪৯ জন কর্মচারী দৈনিক মজুরিভিত্তিতে কর্মচারী কর্মরত আছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন না থাকায় তাদের নিয়োগ স্থায়ী করা সম্ভব হচ্ছে না।এদিকে অনশন চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের…

Read More

সাভারে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শীত বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার.০৩ জানুয়ারি,২০২৩(বিবিনিউজ):সাভারে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় সমাজের প্রায় চার শতাধিক অসহায় ও দুস্থ মানুষের সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ এর অংশ হিসেবে ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও কমান্ডার ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড এর উদ্যোগে এ শীত বস্ত্র বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শীত বস্ত্র বিতরণ শেষে তিনি সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থদের মাঝে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্র্শন করেন ও সবার সাথে কুশল বিনিময় করেন ও খোলামেলা কথা বলেন। বিনামুল্যে সেনাবাহিনীর পক্ষ শীত বস্ত্র ও চিকিৎসা…

Read More

পুলিশ সপ্তাহ শুরু, প্যারেড পরিদর্শনে প্রধানমন্ত্রী

০৩ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থেকে শুরু পুলিশ সপ্তাহ-২০২৩। এ উপলক্ষে রাজারবাগে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করছেন। দুপুরে তিনি পুলিশ সদস্যদের কল্যাণ প্যারেডে অংশ নেবেন। ৮ জানুয়ারি শেষ হবে পুলিশ সপ্তাহ।পুলিশ সদর দফতরের কর্মকর্তারা জানান, অনুষ্ঠানের দ্বিতীয় দিন ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স…

Read More