সাভারে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শীত বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার.০৩ জানুয়ারি,২০২৩(বিবিনিউজ):সাভারে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় সমাজের প্রায় চার শতাধিক অসহায় ও দুস্থ মানুষের সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ এর অংশ হিসেবে ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও কমান্ডার ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড এর উদ্যোগে এ শীত বস্ত্র বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শীত বস্ত্র বিতরণ শেষে তিনি সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থদের মাঝে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্র্শন করেন ও সবার সাথে কুশল বিনিময় করেন ও খোলামেলা কথা বলেন। বিনামুল্যে সেনাবাহিনীর পক্ষ শীত বস্ত্র ও চিকিৎসা সেবা পেয়ে দুস্থ মানুষরা হাসিমুখে বাড়ি ফিরে যায়। পরে সেনাবাহিনী প্রধান সাভার মিলিটারি ফার্মে এক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।এসময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment