বিরল সুবিধায় ধার পেল ৪ শরিয়াহ ব্যাংক

০৩ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): তারল্যসংকটে পড়া আরও চার শরিয়াহভিত্তিক ব্যাংককে বিরল সুবিধায় টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ব্যাংক চারটিকে গত বছরের শেষ কার্যদিবসে প্রকৃত চিত্রের পরিবর্তে আর্থিক সূচকগুলো তুলনামূলক ভালো দেখানোর সুযোগ দেওয়া হয়। এ জন্য ৬ হাজার ৭৯০ কোটি টাকা ধার দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক চারটি হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ও গ্লোবাল ইসলামী ব্যাংক। আর একই গ্রুপভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পেয়েছে আট হাজার কোটি টাকার তারল্যসুবিধা। ফলে ব্যাংক ৫টিকে দেওয়া তারল্যসুবিধার পরিমাণ ছিল ১৪ হাজার ৭৯০ কোটি টাকা।…

Read More