মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

স্টাফ রিপোর্টার,১৫ ডিসেম্বর (বিবিনিউজ): আগামীকাল ১৬ ডিসম্বের মহান বিজয় দিবস। দিবসটির সুচনা লগ্নে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধের বেদী শ্রদ্ধা জানানোয় ফুলে ফুলে ভরে উঠবে। সুর্যোদয়ের সাথে জাতীয় স্মৃতিসৌধে নাম না জানা লাখো শহীদদের স্বরণে ফুল দিয়ে শদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ লাখো জনতা। ইতি মধ্যে ১৬ ডিসেম্বর উপলক্ষে ধোয়া মোছা ও প্রস্তুতির জন্য জনসাধাণের জন্য প্রবেশ বন্ধ রয়েছে স্মৃতিসৌধে। শেষ মুহুতে চলছে সকল প্রস্তুতির কাজ।

আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটির সুচনা লগ্নে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, মন্ত্রী পরিষদ সদস্য বৃন্দ বিদেশী কুটনৈতিক কোরের ডিন,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা,বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ। এছাড়াও বিএনপির পক্ষ থেকেও শহীদদের স্বরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। সুর্যোদয়ের সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন এসময় তাদেরকে সেখানে দেওয়া হবে তিন বাহিনীর গার্ড অব অনার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পরে স্মৃতিসৌধ সাধারণ সানুষের জন্য খুলে দেওয়া হবে। ১৬ ডিসেম্বর পালনে স্মৃতিসৌধে চলছে শেষ মুহুতের সকল প্রস্ততি। ইতিমধ্যে স্মৃতিসৌধে ধোয়া মোছা ও রংতুলির কাজ শেষ হয়েছে। চলছে তিন বাহিনীর গার্ড অব অনারের মহড়ার প্রস্ততি। বিভিন্ন ফুলের গাছ সাজানো সহ স্মৃতিসৌধ সাজানো হয়েছে নান্দনিক রুপে। দিবসটি পালনে সকল প্রস্ততি সম্পন্ন করেছে সাভার গণপূর্ত বিভাগ। সাভার জাতীয় স্মৃতিসৌধের দায়িত্ব পালনের কর্মকর্তা সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন,১৬ ডিসেম্বর উপলক্ষে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে ধোয়া মোছাসহ সকল ধরণের কাজ সম্পন্ন করা হয়েছে। স্মৃতিসৌধে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা।ভিভিআইপিদের নিরাপত্তা ও পরিস্কার পরিচ্ছন্নতার স্বার্থে ১৬ ডিসেম্বর ভোর পর্ষন্ত সকল সাধারনের প্রবেশাধিকার করা হয়েছে বন্ধ। তিনি আরও বলেন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে পুরোপুরি প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ।

এদিকে স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগনম উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাভারের সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এনামুর রহমান। তিনি বলেন,রাস্তার দু’পাশে দাড়িয়ে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছ জানাবেন ওই দিন ভোরে।

১৬ ডিসেম্বর উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ এর আশেপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। তিনি বলেন,ইতিমধ্যে সেখানে গোয়েন্দা নজরদারী বাড়ানো, পুলিশ ওয়াচ টাওয়ারসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

এবারের বিজয় দিবসে সকলে দ্বীপ্ত সপথে বলিয়ান হোক, যেন শহীদের রক্ত বৃথা না যায়। সৃষ্টি হোক দেশে সুষ্ট রাজনৈতিক পরিবেশ। আগামীতে এ দেশ হবে সোনার বাংলা এমনটিই প্রত্যাশা সকলের।

Related posts

Leave a Comment