সাম্প্রদায়িক হামলার বিচার করবে সরকার :স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার,৩০ অক্টোবর২০২১(বিবিনিউজ): সাম্প্রদায়িক হামলায় গ্রেপ্তার ব্যক্তিদের দেশের প্রচলিত আইনে সরকার বিচার করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল।
বিকেলে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশের এগার তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসময় আরও বলেন,যারা দেশে সাম্প্রদায়িক হামলা করেছে তাদের সকলের বিচার করা হবে কাউকে ছাড় দেওয়া হবে না এবং যারা সাম্প্রদায়িক হামলার উস্কে দিচ্ছে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা গুজুব ছড়াচ্ছে তাদেরও বিচার করা হবে জানিয়ে তিনি আরও বলেন,সারা দেশে যারা সাম্প্রদায়িক হামলা করেছে এখনো তদন্ত চলছে যারা এখনো এঘটনায় গ্রেপ্তার হয়নি তারা খুব শ্রীঘ্রই গ্রেপ্তার হবে জানিয়ে তিনি আরও বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রচলিত আইনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদেরও বিচার করেছেন।
পুলিশের আইজিপি ড.বেনজীর আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ণ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন.বিজিএমইএর সভাপতি ফারুক হাসান,শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলামসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Related posts

Leave a Comment