সেনাবাহিনী ফুটবল প্রতিযোগীতায় ঢাকা লগ এরিয়া চ্যাম্পিয়ন


স্টাফ রিপোর্টার,২৬ অক্টোবর ২০২১(বিবিনিউজ):ফুটবল একটি ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলা। এ খেলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। সেনাবাহিনী ক্রীড়া নৈপুন্যে অধিক পারদর্শী বলে মন্তব্য করেছেন সাভার সেনানিবাসের এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল শাহীনুল হক। আজ সাভার সেনানিবাসের মাঠে সেনাবাহিনী ফুটবল প্রতিযোগীতা ২০২১ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন। গত ১৭ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর ১৫টি ফরমেশনে এই প্রতিযোগীতা শুরু হয়। ফাইনাল টুর্নামেন্টে ঢাকা লগ এরিয়া সাভারের নবম পদাতিক ডিভিশনকে দুই এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে বিবেচিত হয়েছেন নবম পদাতিক ডিভিশনের রঞ্জু শিকদার ও ঢাকা লজেষ্টিক এরিয়ার দ্বিতীয় শ্রেষ্ঠ খেলোয়ারের পুরষ্কার ছিনিয়ে নিয়েছেন সোহাগ হোসেন। শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এরিয়া কমান্ডার ও জিওসি শাহীনুল হক। এ সময় সেনানিবাসের বিভিন্ন পর্যায়ের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment