ডেস্ক রিপোর্ট: সাভার থেকে অপহরণের একমাস তিনদিন পর আজ সকাল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড থেকে আয়েশা আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গত ১৬ নভেম্বর রাতে সিংগাইর গোলাডাঙ্গা বাস্তা এলাকার মহিলা মাদ্রাসার ছাত্রী আয়েশা আক্তারকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুল হক সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে সিংগাইর বাসস্ট্যান্ড থেকে অসুস্থ অবস্থায় ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে এ ঘটনায় অপহরণকারীদের আটক করা সম্ভব হয়নি। অপহরণকারীকে আটক করতে পুলিশি অভিযান চলছে। …
Read MoreYear: 2016
চীনের থেকে নিজেদের ড্রোন ফেরত পেতে আশাবাদী যুক্তরাষ্ট্র
ডেস্ক রিপোর্ট: সম্প্রতি দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন জব্দ করেছে চীন। তবে দক্ষিণ চীন সাগরে জব্দ করা সেই ড্রোনটি ফেরত পাওয়ার বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে,‘চীনের সঙ্গে এ ব্যাপারে সমঝোতা হয়েছে’। খবর বিবিসি এর। চীন গত বৃহস্পতিবার আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের ড্রোনটি জব্দ করে। তবে চীনের পক্ষ থেকে কী কারণে ড্রোনটি জব্দ করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে চীন অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র ঘটনাটিকে অতিরঞ্জিত করেছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে বলেছেন, চীন ড্রোনটি ‘চুরি করেছে’। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ট্রাম্প বলেন,…
Read Moreইব্রাহিমোভিচের জোড়া গোলে ম্যানইউর জয়
ডেস্ক রিপোর্ট: ইংলিশ প্রিমিয়ার লিগে জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালিবিওনকে ২-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে শুরুতেই ইউনাইটেডকে এগিয়ে নেন ইব্রাহিমোভিচ। ম্যাচের ৫ম মিনিটে জেসে লিনগার্ডের অসাধারণ ক্রসে সুইডিশ এই স্ট্রাইকারের হেড গোলরক্ষককে ফাঁকি দেয়। ২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল ম্যানইউয়ের সামনে। তবে ইউনাইটেড অধিনায়ক ওয়েইন রুনির শট গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে বারে লাগে। বিরতির পরও ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিমোভিচ। ৫৬তম মিনিটে বক্সের ঠিক বাইরে রুনির কাছ থেকে বল পেয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে সামনে এগিয়ে গিয়ে জালে বল জড়ান তিনি। দুই গোলে পিছিয়ে…
Read Moreগাছের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ৪
ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকায় একটি গাছের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কা লেগেছে। এতে চারজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাদের লাশ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চান দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন। তবে এ দুর্ঘটনা কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। এর আগে গতকাল সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর সদর উপজেলার ইটাহাটা এলাকায় বাস-লেগুনার সংঘর্ষে চালকসহ ছয়জন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন অন্তত সাতজন। মিতু/বিবি নিউজ/৫৮০
Read Moreজমি দখল নিয়ে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ৭
ডেস্ক রিপোর্ট: খাস জমি দখলকে কেন্দ্র করে নাটোরের নলডাঙ্গায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সামাদ মোল্লা নামে একজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের নাটোর এবং রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, নলডাঙ্গা উপজেলার হালতিবিলে ১১ একর খাস জমি দখল নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল উপজেলার খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান মৃধা এবং সাধারণ সম্পাদক অ্যাড. সোহরাব হোসেনের মধ্যে। শনিবার সকাল ৮টার দিকে বিরোধ পূর্ণ ওই খাস জমি দখল…
Read More‘২০২৪ সাল নাগাদ বাংলাদেশ আর স্বল্পোন্নত দেশ থাকবে না’
ডেস্ক রিপোর্ট : জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড জানিয়েছে, ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসবে। শনিবার সকালে ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত এক সংবাদ সম্মেলনে আঙ্কাটাডের একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মানিত ফেলো ড. দেবপ্রিয়, নির্বাহী পরিচলক মোস্তাফিজুর রহমানসহ অনেকে।প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, ২০২৪ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসলেও ২০২৭ সাল পর্যন্ত স্বল্পোন্নত দেশ হিসেবে যেসব সুবিধা পেত তার সব সুবিধাই পাবে। …
Read Moreবাবার গোপন কথা ফাঁস রজনীকান্তের মেয়ের!
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেলে এক জন মানুষকে নিয়ে নানারকম কথা হাওয়ায় ওড়ে। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তও তেমনই একজন। তিনি দক্ষিণ ভারতে এতটাই জনপ্রিয় যে দেবতার সম্মান পান। অন্য দিকে, সারা ভারত জুড়েই তার অভিনীত নানা চরিত্র লোকমুখে নিয়ে নিয়েছে কিংবদন্তির আকার। কিন্তু, এইসবের কোনও কিছু দিয়েই আসল মানুষটাকে ধরা-ছোঁওয়া যায় না। সে থেকে যায় আড়ালেই। তাই এবার মুখ খুলেছেন রজনীকান্তের মেয়ে সৌন্দর্য। এক অন্তরঙ্গ সাক্ষাৎকারে জানিয়েছেন , বাস্তবজীবনে তার বাবা রজনীকান্ত ঠিক কেমন মানুষ। সবার সঙ্গেই সমান ব্যবহার করেন রজনীকান্ত : সৌন্দর্য বলেন, সবাইকে কীভাবে সমান সম্মান দিতে হয়,…
Read Moreআবদুল গফুরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের অফিস সহকারী শেখ মো. আবু সাঈদের পিতা আব্দুল গফুর বার্ধক্যজনিত অসুস্থ্যতার কারণে আজ ভোরে রাজধানীর কামরাঙ্গীরচরের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃুত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মরহুম আবদুল গফুর তার স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার ধানমিন্ড কার্যালয়ের অফিস সহকারী শেখ মো: আবু সাঈদের পিতা আবদুল গফুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় শেখ হাসিনা প্রয়াত…
Read Moreকান্দাহার বিমানবন্দরে গুলিতে নিহত ৬
ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ৫ নারী নিরাপত্তাকর্মীসহ ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। কান্দাহার গভর্নরের মুখপাত্র শামিম আখাওয়াক জানিয়েছেন, ওই নারীরা একটি মিনিভ্যানে করে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। তারা সেখানেই নিরাপত্তার দায়িত্ব পালন করতেন। সেসময় মোটরসাইকেল আরোহী দুই অজ্ঞাত ব্যক্তি মিনিভ্যানের দিকে ক্রমাগত গুলি ছুড়তে থাকে। গুলিতে ওই পাঁচ নারী ছাড়াও তাদের চালকও নিহত হয়েছেন। বিমানবন্দরে নারী সফরকারীদের তল্লাশির কাজ করতেন ওই নারী নিরাপত্তাকর্মীরা। কী কারণে তাদের ওপর এমন হামলা চালানো হয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। এ পর্যন্ত কেউ গ্রেপ্তার…
Read Moreফের বোমায় কাঁপল তুরস্ক, বহু হতাহত
ডেস্ক রিপোর্ট : তুরস্কের কেন্দ্রীয় কাইসেরি শহরে একটি বাসে বড় ধরনের বোমার বিস্ফোরণ হয়েছে। এতে বহু হতাহতের আশংকা করা হচ্ছে। স্থানীয় হাসপাতালের সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েয়েছে, শনিবার বাসে বিস্ফোরণ হলে অন্তত ২৫ ব্যক্তি আহত হয়েছেন। এদিকে বিবিসির খবর বলা হয়েছে, বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। সৈন্য ও সাধারণ মানুষদের বহনকারী বাসটি শহরের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিপরীতে পৌঁছলে বিস্ফোরণ হয়। তুরস্কের সংবাদ সংস্থা দোগান বলছে, একটি কার বোমা বাসটিকে আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে। গত সপ্তাহে ইস্তাম্বুলে কুর্দি জঙ্গিদের হামলায় ৪৪ জন নিহতের খবরের মধ্যে…
Read More