ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রামে ১ শ’ ২০ বোতল ফেনসিডিল ও ২০ কেজি গাঁজাসহ মিলন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটক মিলন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আলীগঞ্জের দেলোয়ার হোসেন শিকদারের পুত্র। চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকা থেকে শুক্রবার রাতে মিলনকে মাদকসহ আটক করা হয়। মিতু/বিবি নিউজ/৫৮১
Read MoreYear: 2016
সিলেট ওসমানী বিমানবন্দরে ১৬ পিস স্বর্ণের বার উদ্ধার
ডেস্ক রিপোর্ট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০ টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি- ০৫২) জনৈক যাত্রী স্বর্ণের চালানটি নিয়ে আসেন। জানা যায়, বিমান বন্দরের কাস্টমস কর্নারে পরিত্যক্ত অবস্থায় একটি পলিথিনে মোড়ানো ১৬ পিস স্বর্ণের বার পাওয়া যায়। কাস্টমস কর্মকর্তারা স্বর্ণগুলো জব্দ করে। বিমানবন্দর কাস্টমস সূত্র এমন তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। মিতু/বিবি নিউজ/৫৮০
Read Moreবয়সের হিসাব অনুযায়ী কতক্ষন ঘুমান উচিৎ
ডেস্ক রিপোর্ট: আমাদের প্রতিদিন ঠিক কত ঘণ্টা ঘুমান উচিত এ ব্যাপারে কিন্তু সঠিক ভাবে আমরা বলতে পারব না। তবে এই প্রশ্নটা আমাদের সবাইকেই ভাবায়। যদিও এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর নেই। তবে চিকিৎসকরা বলেন, কার কতক্ষণ ঘুমনোর প্রয়োজন, তা বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে। এর মধ্যে অন্যতম হল বয়স। জেনে নিন বয়সের হিসাব অনুযায়ী কতক্ষন ঘুমান উচিৎ সে সম্পর্কে-১। ০ থেকে ৩ মাস— নবজাতকদের ১৪ থেকে ১৭ ঘণ্টা ঘুমনো জরুরি। ঘুমের সময় তাদের মস্তিষ্কের বিকাশ হয়। ২। ৪ থেকে ১১ মাস— চার মাস বয়স পেরোলেই বাচ্চাদের ঘুমের পরিমাণ একটু কমে…
Read Moreচট্টগ্রামে স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামী আটক
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলায় মাজুমা আক্তার (২৭) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করেছে তার স্বামী। শনিবার সকাল সাড়ে ৬টায় ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের উত্তর রত্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ঘাতক স্বামী আরমান আলীকে আটক করে পুলিশ।দাঁতমারা ইউনিয়নের পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফজলুল করিম বলেন, শনিবার সকালে মাজুমা আত্মহত্যা করেছে বলে তার চাচাকে খবর দেয় আরমান আলী। এরপর সেখানে গিয়ে মাজুমার গলায় আঘাতের চিহ্ন দেখা যায়। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময়ে মাজুমা আক্তারকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডের কারণ খতিয়ে…
Read Moreটাঙ্গাইলে পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডে নিহত ১
ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধলাটেংগুর নামক স্থানে পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান জানান, টাঙ্গাইল থেকে উত্তরবঙ্গগামী একটি পিকআপ ভ্যান বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেংগুর নামক স্থানে পৌঁছালে হঠাৎ আগুন লেগে যায়। এতে পিকআপ ভ্যানে থাকা এক অজ্ঞাত ব্যক্তি পুড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় দুইজন আহত হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। মিতু/বিবি নিউজ/৫৭৭
Read Moreএই শীতে যে ৫টি ফলে ত্বক হবে উজ্জ্বল
ডেস্ক রিপোটর্: শীতকালে প্রতিদিনের খাদ্য তলিকায় যোগ করুন ফল। এই মৌসুমে বাজারে পাওয়া যাচ্ছে জাম্বুরা, কলা, আপেল, আঙ্গুরসহ নানা রকমের বাহারি ফল। পুষ্টিগুণে ভরা এসব ফল ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং আপনাকে করে তোলে আরও সুন্দর।শীতকালের এ ফলগুলো খাবারের চাহিদা মেটানোর পাশাপাশি শুষ্ক ত্বকে জৌলুস ফিরিয়ে আনবে। এসব ফলের কোনটা ত্বকের যত্নে কার্যকরী কোনটা আবার চোখের দ্যুতি বাড়াতে সাহায্য করে। চলুন জেনে নেয়া যাক ৫টি ফলের মাধ্যমে সৌন্দর্য্য ফুটিয়ে তোলার রহস্য : জাম্বুরা : জাম্বুরাতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। জাম্বুরা শীত মৌসুমে শুষ্ক ত্বক কোমল করে। ২০০৮ ইউরোপীয় ফার্মাসিউটিক্যাল এবং…
Read Moreরাজধানীতে ব্যবসায়ীর গুলিতে একই পরিবারের ৩ জন আহত
ডেস্ক রিপোর্ট: রাজধানীর খিলক্ষেতের ডেলনা গ্রামে প্রভাবশালী এক ড্রেজার ব্যবসায়ী হামিদুর রহমানের গুলিতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। শনিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। গুলিতে আহতরা হলেন- সুদু মিয়া (৫০), তারা চাচাতো বোন ফাতেমা (৪৫) এবং ছেলে আবদুল আলিম (৩০)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন সুদু মিয়া জানান, রাতের আঁধারে তার মালিকানাধীন জমিতে ড্রেজার পাইপ বসান ওই ড্রেজার ব্যবসায়ী হামিদুর রহমান। পরে শনিবার ভোরে বিষয়টি টের পেয়ে তিনিসহ গ্রামের আরো অনেকেই বাধা দিতে গেলে গুলি চালায় হামিদুর রহমান। এতে গুলিবিদ্ধ…
Read Moreফের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা
ডেস্ক রিপোর্ট: ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার একটি প্রদর্শনী ম্যাচের জন্য আপ্রাণ চেষ্টা করছে অস্ট্রেলিয়া। আর তাদের এই চেষ্টা সফল হলে মেলবোর্নের বিখ্যাত এমসিজি স্টেডিয়ামে মুখোমুখি হতে পারেন লিওনেল মেসি এবং নেইমার। আর সেই সঙ্গে কনফেডারেশন কাপের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া দল সেখানে এই দুই দলের যে কোনো একটি দলের বিপক্ষে খেলবে। খবর দি গার্ডিয়ানের। সবকিছু ঠিক থাকলে ব্রাজিল-আর্জেন্টিনার এই ম্যাচটি আগামী বছরের জুনের প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে এই ম্যাচটি কমপক্ষে ১ লাখ দর্শক উপভোগ করবেন। যে ম্যাচের মূল আকর্ষণ হতে পারেন দুই দেশের দুই তারকা…
Read Moreগ্যাসের দাম বাড়ছে
ডেস্ক রিপোর্ট: সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের দাম বাড়াতে যাচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ১ জানুয়ারি থেকে গ্যাসের বর্ধিত দাম কার্যকর হবে। বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাকসুদুল হক জানান, গ্যাসের নতুন দাম নির্ধারণের বিষয়ে তারা সরকারের সম্মতি পেয়েছেন। বিভিন্ন শ্রেণির গ্রাহকের ক্ষেত্রে গ্যাসের দাম নির্ধারণে হিসাব শেষ পর্যায়ে। যেকোনো দিন গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়া হতে পারে। দাম যতটাই বাড়ানো হোক, তার প্রধান কারণ গ্যাসের দামের ওপর থেকে সরকারের শুল্ক ও কর সংগ্রহের সিদ্ধান্ত এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি। এ সম্পর্কে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এস এম শামসুল…
Read Moreরাজধানীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
ডেস্ক রিপোটর্: রাজধানীর ফকিরাপুলে ছিনতাইকারী কবলে পড়ে এক ব্যবসায়ীর এক লাখ টাকা খোয়া গেছে। শনিবার ভোর পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। সিলেট থেকে আসা আহত ওই ব্যবসায়ীর নাম আনার মিয়া (৪৭) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আনার মিয়া জানান, মালামাল ক্রয়ের জন্য ঢাকায় আসেন। ভোরে রাজারবাগ পুলিশ লাইনের সামনে বাস থেকে নামেন। তিনি জানান, রিকশাযোগে পুরান ঢাকার নবাবপুরে যাওয়ার সময় পথে ফকিরাপুলে পৌঁছলে একটি মোটর সাইকেলযোগে দুই ব্যক্তি তার হাতে ও পায়ে ছুরিকাঘাত করে। পরে তার কোমরে লুকিয়ে রাখা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঢামেক হাসপাতালে পুলিশ…
Read More