নতুন বছরেই ফের বিয়ে সারবেন কারিশমা!

ডেস্ক রিপোর্ট: শুধু সিনেমা, ঘোরাঘুরি, কেনাকাটা আর বাদাম চিবিয়ে আর কতদিন? অবশেষে সত্যি সত্যি ফের বিয়ে করতে চলেছেন বলিউড নায়িকা কারশিমা কাপুর! নতুন বছরের শুরুতেই দীর্ঘদিনের প্রেমিক সন্দীপ তশনিওয়ালের সঙ্গে বাগদান সেরে ফেলতে চান ৪২ বছর বয়সী কারিশমা। যদিও সন্দীপের সঙ্গে সম্পর্ককে বরাবরই গুজব বলে উড়িয়ে দিয়েছেন নায়িকা। সূত্রের খবর, দুই সন্তান কিয়ান এবং সামীরাকে নিয়ে বড়দিন ও নতুন বছর উদযাপনের জন্য সিঙ্গাপুরে পাড়ি দিচ্ছেন কারিশমা। যাবেন সন্দীপও। সেখানেই আংটি বদল সারবেন। সন্দীপকে পছন্দ করেন কারিশমার সন্তানরাও। তাই শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত। সন্দীপও মুম্বাইতে ফ্লাট খোঁজা শুরু করেছেন। সেখানে সন্তানসহ…

Read More

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬

ডেস্ক রিপোর্ট:  গাজীপুরে বাস ও লেগুনার সংঘর্ষে এক নারীসহ ৬ যাত্রী নিহত এবং আরও ছয় যাত্রী আহত হয়েছেন। শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের আউটপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইমরান হোসেন জানান, সকাল পৌনে ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে চান্দনা চৌরাস্তাগামী একটি লেগুনা যাত্রী নিয়ে আউটপাড়া এলাকার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে পৌঁছলে বিপরীতগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে এক নারী, লেগুনা চালকসহ ৬ জন নিহত এবং আরও ৬ জন আহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়…

Read More

বিজয় দিবসের কুচকাওয়াজ প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত বিজয় দিবসের কুচকাওয়াজে উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন এই কুচকাওয়াজ প্রদর্শন করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিজয় দিবসের এই কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিমানবাহিনী ও মুক্তিযোদ্ধাদের কন্টিনজেন্ট, আধাসামরিক বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে। মুক্তিযুদ্ধ বিষযয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ,…

Read More

রিয়ালে সর্বকালের সেরা খেলোয়াড় রোনালদো : ডেল বস্ক

ডেস্ক রিপোর্ট:  চতুর্থবারের মত ব্যালন ডি’অর বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদোকেই রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেছেন স্পেনের সাবেক কোচ ভিসেন্টে ডেল বস্ক। ফ্রান্স ফুটবল এর বিবেচনায় গত সোমবার বর্ষসেরা ফুটবলারের খেতাব ব্যালন ডি’ অর জয় করে নিয়েছেন পর্তুগীজ এই আইকন। চ্যাম্পিয়নস লীগে রিয়ালকে শিরোপা উপহার দেবার পাশাপাশি এই প্রথম পর্তুগীজকে ইউরো চ্যাম্পিয়নশীপে শিরোপা এনে দিয়েছেন রোনালদো। এসবই ব্যালন ডি’অর জয়ের পিছনে ভূমিকা রেখেছে। শুরু থেকে এ পর্যন্ত অনেক তারকা খেলোয়াড়ের ক্লাব ছিল মাদ্রিদ। আলফ্রেডো ডি স্টিফানো থেকে শুরু করে পাঁচবার ইউরোপীয়ান কাপ বিজয়ী ফ্রেঙ্ক পুসকাস, লুইস ফিগো, সাবেক ব্রাজিলিয়ান…

Read More

পুতিন ইমেইল হ্যাকিং-এর বিষয়টি জানতেন : হোয়াইট হাউস

ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে ডেমোক্রেটিক দলের কর্মকর্তাদের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হবার বিষয়টি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্ঞাতসারেই হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস।  প্র্রেসিডেন্ট বারাক ওবামার একজন ঘনিষ্ঠ উপদেষ্টা বেন রোডস বলেছেন, ‘আমি মনে করি না রাশিয়ার সরকার ব্যবস্থায় পুতিনের অজ্ঞাতে এত বড় ঘটনা ঘটতে পারে।’ মার্কিন কর্মকর্তারা আরো বলছেন, গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রতিবেদনে দেখা গেছে, রুশ হ্যাকাররা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যেই ওই সাইবার অ্যাটাকটি করেছিল। আর তার নির্দেশনা এসেছিল সর্বোচ্চ কোন পর্যায় থেকে। কর্মকর্তারা আরো বলছেন, রুশ সরকারের যেকোনো কর্মকা-ের জন্য তো সরকার…

Read More

বিজয় দিবসে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে দল ও সংঠনের নেতৃবন্দ ও কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৮টায় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের…

Read More

যশোরে চীনা নাগরিকের লাশ উদ্ধার, আটক ২

ডেস্ক রিপোর্ট:  যশোরে চ্যাং হিং সং (৪৫) নামে এক চীনা নাগরিককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত সং চীন থেকে ইজিবাইকের ব্যাটারি আমদানি করে যশোরাঞ্চলে ব্যবসা করতেন। ঘটনাটি ঘটেছে যশোর উপশহরের মহিলা কলেজের পাশে ২ নম্বর সেক্টরের ৩৫ নম্বর বাড়িতে। বুধবার ফরিদা ভিলা নামের ওই বাড়ির নীচতলার একটি ফ্লাটে কোন এক সময়ে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই চীনা নাগরিকের সহকারী নেত্রকোনার নাজমুল হাসান পারভেজ (২৬) ও তার ভাইপো মুক্তাদির রহমান (২০) কে পুলিশ আটক করেছে। জানা যায়,…

Read More

বেইজিংয়ে বায়ু দূষণ : রেড অ্যালার্ট জারি

ডেস্ক রিপোর্ট:  চীনের রাজধানী বেইজিংয়ে বায়ু দূষণের জন্য চলতি বছর প্রথম রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় পরিবেশ রক্ষা কর্তৃপক্ষ একথা জানায়। শুক্রবার নগরীটি নতুন করে ভারি ধোঁয়াশায় ঢেকে যাবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।     মিতু/বিবি নিউজ/৫৫৫

Read More

সাত বন্দীকে আদালতে হাজিরের নির্দেশ

ডেস্ক রিপোর্ট:  এক যুগেরও বেশি সময় ধরে বিনা বিচারে আটক সাত বন্দীকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ২৪ জানুয়ারি তাদেরকে আদালতে হাজির করতে বলা হয়েছে। এছাড়া তাদের কেন জামিন দেয়া হবে না এই মর্মে রুল জারি করেছে আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। হত্যা মামলাসহ গুরুতর ফৌজদারি অপরাধের দায়ে বিভিন্ন মামলায় ২০০৩ সালে ঢাকার মতিঝিলের মাসুদ, গাজীপুরের বোর্ডবাজারের বাবু, কেরাণীগঞ্জের ইমান্দিপুরের রাজীব হোসেন, ২০০৪…

Read More

যশোরে চীনা নাগরিকের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: যশোর সদরের উপশহর এলাকায় চ্যাং হিং সং (৪৫) নামের চীনের এক নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত চ্যাং হিং সং ইজিবাইকের ব্যাটারির আমদানিকারক ছিলেন। এ ব্যবসার কারণে তিনি দীর্ঘদিন ধরে যশোর উপশহর এলাকার মহিলা কলেজের পাশে হামিদা ভিলা নামে তিনতলা একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। আটক দুজন হলেন নাজমুল ও মুক্তাদির। তাঁদের বাড়ি নেত্রকোনা জেলায়। জানা যায়, বৃহস্পতিবার সকালে চ্যাং হিং সং নিখোঁজ রয়েছেন মর্মে থানায় অভিযোগ করতে যান তাঁর ব্যক্তিগত সহকারী নাজমুল। এ সময় পুলিশের সন্দেহ…

Read More