শাহরুখের সাথে আইটেম গানে সানি লিওন!

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি মুক্তি পেল ‘রইস’ সিনেমার একটি আইটেম সং। আর এটাই হলো শাহরুখের সাথে সানির প্রথম স্ক্রিন শেয়ার। ‘ল্যায়লা ম্যায় ল্যায়লা, অ্যায়সি হুঁ ল্যায়লা, হার কোয়ি চাহে মুঝসে মিলনা আকেলা’। জিনাত আমান নয়- এবার এই আইটেম গানটিতেই শাহরুখের সাথে দেখা গেল সাবেক পর্নো স্টার সানিকে! গানের সঙ্গে কোমর দোলাচ্ছেন লাস্যময়ী সানি লিওন। যাকে দেখেই চোখের পাতা থমকে যাবে দর্শকের। আর সঙ্গে নিজস্ব ‘অ্যাংগ্রি ইয়ং ম্যান’ লুকে হাজির শাহরুখ খান।১৯৮০-তে জিনাত আমন অভিনীত ‘কুরবানি’ সিনেমার ‘ল্যায়লা ম্যায় ল্যায়লা’ গানটারই রিমেক ভার্সন এটি। তবে জিনাত আমনের সঙ্গে তুলনা না টানাই ভালো।…

Read More

লক্ষ্মীপুরে জেলা ইজতেমা শুরু কাল, প্রস্তুত মাঠ

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা। সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতার গোপটা নামক স্থানে প্রায় ২৭ একর জমির উপর এরইমধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইজতেমা মাঠে জেলার মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেছে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা।আল্লাহর সস্তুষ্টি অর্জন ও পরকালের মুক্তি কামনায় এ ইজতেমায় লাখো মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করছেন আয়োজকরা। নিরাপত্তা দিতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন।   ইজতেমাকে সফল করতে স্বাস্থ্য সেবায় মেডিকেল টিম গঠনসহ…

Read More

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত, আহত ২

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সিএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শাহীন (১৮) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর সিএনজি চালক কাউছার (২২) ও সুমন (৩৪) নামে ১ যাত্রী গুরুতর আহত হয়। বৃহস্পতিবার হায়দরগঞ্জ-উদমারা-রায়পুর আঞ্চলিক সড়কের ছয়বাড়িয়া রাস্তা নামক এলাকায় এ ঘটনা ঘটে।  পরে আশঙ্কাজনক অবস্থায় সিএনজি চালক কাউছারকে নোয়াখালী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। নিহত শাহীন দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের পাটওয়ারী বাড়ির মৃত মোখলেছুর রহমান পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়পুর থেকে যাত্রী নিয়ে হায়দরগঞ্জে আসার পথে ছয়বাড়িয়া নামক জায়গায় আসলে হায়দরগঞ্জ থেকে রায়পুরগামী একটি দ্রুতগামী সিএনজির সাথে…

Read More

ফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার একটি ইট ভাটা থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৪০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, আজ সকালে ভাটায় শ্রমিকেরা কাজ করতে গিয়ে লাশটি দেখতে পায়। পরে তারা খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কাছ থেকে মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।  …

Read More

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বাংলাদেশে এখন একটি মৃর্তিমান দুযোর্গ :

ডেস্ক রিপোর্ট: জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বাংলাদেশে এখন একটি মৃর্তিমান দুযোর্গ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে সাভারের তেঁতুলঝোড়া স্কুল ও কলেজে চার দিন ব্যাপি ১৪ তম কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এত কিছু সন্ত্রাসের পরেও দেশে উন্নয়ন হচ্ছে। দেশ এগিয়ে যাওয়ার কারনে আজ দেশে সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। এসময় তিনি স্কাউটদের প্রতি জঙ্গি বাদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান। চার দিন ব্যাপি এ অনুষ্ঠানে সাভার…

Read More

আন্দোলনের মুখে শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা শুরুর সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে আবাসিক হল চালুরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে প্রশাসনের এ সিদ্ধান্তে অবরোধ উঠিয়ে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন জানান, সিন্ডিকেটে ক্লাস-পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি আগামী ২৫ ডিসেম্বর থেকে ছাত্র হলে শুধুমাত্র বৈধ ছাত্ররা উঠতে পারবেন। অন্যদিকে সিন্ডিকেটের এমন সিদ্ধান্তের পরই আন্দোলনকারী শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করেন।   মিতু/বিবি নিউজ/৬৭১

Read More

নোয়াখালীতে মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নোয়াখালী-কুমিল্লা সড়কের সোনাইমুড়ি উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।     মিতু/বিবি নিউজ/৬৭০

Read More

বেসরকারি খাত বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বেসরকারি খাতকে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেন, এই খাতের উন্নয়ন এবং বিকাশে তাঁর সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করছি, স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা বেসরকারি খাতের উন্নয়নে আর্থিক, নীতিনির্ধারণ ও ব্যবসাবান্ধব পরিবেশ গঠনে আমাদের সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।’ বিদেশি বিনিয়োগ আনতে তার সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাদেশ জুড়ে আমরা একশত বিশেষ অথনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। যেখানে দেশি-বিদেশি বিনিয়োগ হবে। শিল্প কলকারখানা গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী বলেন,…

Read More

সাদা চুল লুকানোর উপায়

ডেস্ক রিপোর্ট: হাতে একদম সময় নেই। কালার করা যাবে না। কীভাবে লুকাবেন সাদা চুল? কিছুটা কৌশলী হলে সাদা চুল লুকাতে পারবেন সহজেই। কাজল পেনসিলের মতো দেখতে হেয়ার চক বাজারে কিনতে পাওয়া যায়। এসব দিনের জন্য একটা কিনে রাখুন। পার্টিতে যাওয়ার আগে চুলে লাগান। এগুলো চুলের ক্ষতি করে না। বন্ধুদের সঙ্গে পার্টি!‌ কাজে আসবে রঙিন বিডস। চুলের সাদা অংশে লাগিয়ে নিন। চুল সাদা থাকলে মাঝে সিঁথে করবেন না। আরও বেশি সাদা চুল চোখে পড়ে। ধারে সিঁথে করুন। চুল না খুলে পনিটেল বেঁধে নিন। ভাল মানাবে। কৃত্রিম ফুলের টায়রা পরেও সাদা চুল…

Read More

পুঠিয়ায় মাছ চাষি খুন

ডেস্ক রিপোর্ট: রাজশাহীর পুঠিয়া উপজেলায় আমজাদ হোসেন (৩৫) নামে এক মাছ চাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাধনপুর লেপপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ ওই গ্রামের মৃত আয়েন আলীর ছেলে। দিনগতরাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমজাদ হোসেন মাছ চাষ করতেন। রাতে তিনি পুকুর দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এর কিছুক্ষণ পর স্থানীয়রা এলাকার একটি রাস্তার পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য…

Read More