ডেস্ক রিপোর্ট: মৃত মানুষ আর কখনো পুনরুজ্জীবিত হয়ে ওঠেন না। কিন্তু পৃথিবীতে এমন অনেক ঘটনাও ঘটে, যার কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলে না। সম্প্রতি সেরকমই একটি অত্যাশ্চর্য ঘটনা ঘটে গেল ভারতের উত্তর প্রদেশের বুলন্দশহরে। যেখানে এক নব্বই বছর বয়সী নারী মৃত্যুর দশ ঘণ্টা পরে আবার বেঁচে উঠলেন। শুধু তাই নয়, বেঁচে উঠে তিনি জানালেন,যম রাজের সঙ্গে তার মোলাকাতের কাহিনি। বুলন্দশহরের অন্তর্গত খুর্জা গ্রামের বাসিন্দা কৈলা দেবীর বয়স ৯০ ছুঁয়েছে। দিনকয়েক আগে আকস্মিকভাবেই তার মৃত্যু হয়। বয়স হয়েছিল যথেষ্ট, ফলে হঠাৎ করে কৈলা দেবীর মৃত্যু তার আত্মীয়-পরিজনকে শোকাহত করলেও বিস্মিত করেনি। কৈলা…
Read MoreYear: 2016
অস্ত্র প্রদর্শন করলেই জব্দ
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন চলাকালীন সব ধরণের অস্ত্র বহন নিষিদ্ধ করা হলেও জমা নেওয়া হয়নি কোন বৈধ অস্ত্র। তবে অস্ত্র প্রদর্শন না করতে নির্দেশনা দেয়া হয়েছে। অস্ত্র প্রদর্শন করলেই তা জব্দ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বৈধ অস্ত্র জমা নেয়া হয়নি; তবে নির্বাচনকালীন বৈধ অস্ত্র প্রদর্শন করা যাবে না। অস্ত্র প্রদর্শন করলেই তা জব্দ করা হবে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে এবং অব্যাহত থাকবে। রিটার্নিং অফিসার জানান, নির্বাচনী অাচরণবিধি লঙ্ঘন করায় ২৫…
Read Moreগাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪
ডেস্ক রিপোর্ট: ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে মঙ্গলবার রাতে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২০গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন নলছিটি থানার এস আই মাঈনুল ইসলাম। আটকৃতরা হল নলছিটি কলবাড়ি এলাকার যুবলীগ কর্মী রফিকুল ইসলাম(৩০), বাখেরগঞ্চ এলাকার রফিক হোসেন ও খাসমহল এলাকার আরিফ। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি একটি মামলা(নং-১৭, তারিখ-২০ডিসেম্বর ২০১৬ইং) দায়ের করে গ্রেফতারকৃত ৩ জনকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যার পরে ঝালকাঠি শহরের পশ্চিম চাঁদকাঠির শেখ…
Read Moreনিউজিল্যান্ডে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর
ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে ২৪৫ রানের চ্যালেঞ্জিং স্কোর করেছে বাংলাদেশ একাদশ। টসে জিতে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা এই স্কোর করে। বৃষ্টির কারণে ম্যাচের ৭ ওভার কেটে নেয়া হয়েছে। বাংলদেশের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন মুশফিকুর রহীম। আর মাহমুদুল্লাহ রিয়াদ ৪৩ রান করে রিটায়ার্ড করেছেন। এছাড়া সৌম্য সরকার ৪০, ইমরুল কায়েস ৩৬ রান করেছেন। তবে অধিনায়ক মাশরাফির ইনিংসটি খুব বড় না হলেও তা ছিল বেশ কার্যকর। তিনি ঝড়ো গতিতে ২১ রান করেন। মিতু/বিবি নিউজ/৬৫৩
Read Moreদিনাজপুরে স্কুলের নৈশপ্রহরী খুন
ডেস্ক রিপোর্ট: দিনাজপুর সদর উপজেলার কসবা আউলিয়াপুরে লুথারন মিশন স্কুলের নৈশপ্রহরী খুন হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে পেটে ছুরি মেরে হত্যা করা হয়েছে।নিহত নৈশপ্রহরীর নাম শিবু সরেন (৪৮)। তিনি গতকালই স্কুলে নৈশপ্রহরী হিসেবে যোগ দেন। ওই স্কুলের পাশের বাসিন্দা ব্যবসায়ী মাহবুব আহমেদ বলেন তাঁর ধারণা, চোর চুরি করতে আসার সময় শিবু দেখে ফেলেন। এ সময় দুজনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চোর তাঁকে ছুরি মেরে পালিয়ে যায়। শিবুর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দিবাগত রাত সোয়া একটার দিকে শিবু মারা যান। কোতোয়ালি থানার…
Read Moreট্রাম্পের বিশেষ উপদেষ্টা কার্ল আইকান
ডেস্ক রিপোর্ট:মার্কিন ধনাঢ্য ব্যবসায়ী ও আইকান এন্টারপ্রাইজের চেয়ারম্যান কার্ল আইকান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ উপদেষ্টা হলেন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী পদে ট্রাম্প ব্যবসায়ীদের বসাতে পারেন বলে ধারণা করছিল দেশটির সংবাদমাধ্যম। এক্ষেত্রে তার পছন্দের তালিকায় এগিয়ে ছিলেন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ ধনী কার্ল আইকান। তবে তাকে আপাতত উপদেষ্টা হিসেবেই নিযুক্তি দেওয়া হল। স্থানীয় সময় বুধবার ট্রাম্প টিমের পক্ষ থেকে বিবৃতিতে কার্লের নাম ঘোষণা করা হয়। প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে রিপাবলিকান পার্টির প্রভাবশালী সদস্যরা মুখ ফিরিয়ে নেওয়ার পর এখন তাদের প্রতি ‘পাল্টা এক হাত’ নেবেন ট্রাম্প, এমনটাই ধারণা করছে দেশটির গণমাধ্যমগুলো। তাদের ভাষ্য, প্রচারের পুরো…
Read Moreঢাকা-লন্ডন সরাসরি কার্গো ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাজ্যের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-লন্ডনের মধ্যে সরাসরি কার্গো ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বৃটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এখানে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশে বৃটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত রুশনারা আলী এমপির সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানের জবাবে রুশনারা আলী প্রধানমন্ত্রীকে বলেন, ঢাকা থেকে লন্ডন সরাসরি কার্গো-ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয় নিয়ে তিনি যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা করবেন। যুক্তরাজ্য ‘নিরাপত্তা ঝুঁকি’র কথা উল্লেখ করে গত ৮ মার্চ পরবর্তী নির্দেশ না দেয়া…
Read Moreনির্বাচন সুষ্ঠু হলে ফল মেনে নেব : সাখাওয়াত
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ভোট গ্রহণ অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হলে তিনি ফল মেনে নেবেন। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের এ কথা বলেন সাখাওয়াত। নাসিকের ১৩ নম্বর ওয়ার্ডের মাসদাইর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা ১০ মিনিটে ভোট দেন সাখাওয়াত হোসেন খান। এর পর তিনি ওই কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাখাওয়াত বলেন, তিনি একটি কেন্দ্র দেখেছেন। সেই কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কিন্তু সারা দিন রয়ে গেছে। কোন কেন্দ্রে কী ঘটনা ঘটবে, তা…
Read Moreআজ আদালতে যাবেন খালেদা জিয়া
ডেস্ক রিপোর্ট: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় আদালতে যাবেন বেগম খালেদা জিয়া। মিতু/বিবি নিউজ/৬৪৮
Read Moreসেমিতে হেরে বাংলাদেশের বিদায়
ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের মতো দলকে টপকে শেষ চারে উঠেছিল বাংলাদেশ। আশা ছিল ফাইনালে খেলার। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সাইফ-আফিফদের সেই আশা পূর্ণ হয়নি। সেমিফাইনালে হেরেই আসর থেকে বিদায় নিয়েছে তারা। বুধবার শ্রীলঙ্কার কলম্বোতে স্বাগতিকদের কাছে বৃষ্টি আইনে ২৬ রানে হেরে গেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৯৪ রান করে। জবাবে শ্রীলঙ্কা ২৭.১ ওভারে ১০৬ রান তুলতেই বৃষ্টি হানা দেয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর খেলা আর মাঠে না গড়ানোয় আম্পায়াররা ডার্কওয়ার্থ ও লুইস পদ্ধতিতে স্বাগতিকদের বিজয়ী ঘোষণা করে। ম্যাচে এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছিল। দুই…
Read More