বাবাকে হত্যার দায়ে ছেলে আটক

ডেস্ক রিপোর্ট: রাজধানীর জুরাইনে মোহর আলী (৫৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় তার ছেলে সুমনকে (২৬) আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১ টার দিকে তাকে আটক করা হয়। শনিবার বিকাল ৪টার দিকে জুরাইনের কবরস্থান এলাকায় মেডিক্যাল রোডের ৩৩৩/৩ নং বাসায় মাদকের টাকা না পেয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করে সুমন। সুমন মাদকাসক্ত বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তাকে চিকিৎসার জন্য ভারত পাঠানো হয়। চিকিৎসা শেষে তিনদিন আগে দেশে ফেরে সে আবার মাদকে আসক্ত হয়ে পড়ে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেন।    …

Read More

বিপিএলের টিকিট মূল্য ২০০ টাকা

ডেস্ক রিপোর্ট: ৪ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের চতুর্থ আসর। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই আসরের ম্যাচগুলো। ইতিমধ্যে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। যেখানে সর্বনিম্ন টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। আর সর্বোচ্চ ২০০০ টাকা। টিকিট পাওয়া যাবে তিনটি অনলাইন মাধ্যমে। সেগুলো হল- পেপয়েন্ট.কম.বিডি, গ্যাজেটবাংলা.কম ও সহজ.কমে। টিকিটের মূল্য : টিকিট ক্যাটাগোরি                                 মূল্য (টাকায়) গ্যান্ড স্ট্যান্ড                                          ২০০০ ভিআইপি স্ট্যান্ড                                        ৫০০ শহিদ মুস্তাক স্ট্যান্ড                                     ৫০০ শহিদ জুয়েল স্ট্যান্ড                                    ৫০০ নর্দার্ন স্ট্যান্ড                                             ৩০০ সাউদার্ন স্ট্যান্ড                                          ৩০০ ইস্টার্ন স্ট্যান্ড                                            ২০০। এই টিকিট…

Read More

তৃতীয় দিনে ব্যাটিংয়ে টাইগাররা

ডেস্ক রিপোর্ট: ঢাকা টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৩ উইকেটে ১৫৯। টাইগাররা এগিয়ে ১৩৫ রানে। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৩ উইকেটে ১৫২ রান নিয়ে খেলতে নামে স্বাগতিকরা। আগের দিন শেষ বলে আউট হয়ে যান মাহমুদউল্লাহ। অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করে ফেরেন ৪৭ রানে। ব্যাট করছেন ইমরুল (৬৫) ও সাকিব আল হাসান (১)। এই টেস্টে টস জিতে প্রথম ইনিংসে ২২০ রান সংগ্রহ করে মুশফিক বাহিনী। জবাবে প্রথম ইনিংসে ২৪৪ রান করে ২৪ রানের লিড নেয় সফরকারীরা।     মিতু/বিবি নিউজ/১০৪

Read More

বাংলার মাটিতে জঙ্গিবাদের কোন স্থান নেই : আইজিপি

ডেস্ক রিপোর্ট: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, এ বাংলার মাটিতে জঙ্গিবাদের কোন স্থান নেই। আপনারা দেখেছেন জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে জঙ্গিবাদ নির্মূলে আমরা অনেকখানি সফল হয়েছি। তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন এবং দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। শনিবার বিকেলে শরীয়তপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সোস্যাল মিডিয়ায় যেমন ভাল দিক আছে, তেমনি খারাপ দিকও আছে।…

Read More

শিক্ষার্থীদের জ্ঞানার্জনে মনোনিবেশ করার আহবান অর্থমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট: তরুণ শিক্ষার্থীদের জাতির ভবিষ্যত কান্ডারী অভিহিত করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শিক্ষার্থীদের জ্ঞানার্জনে মনোেিনবেশ করার আহবান জানিয়েছেন। তিনি বলেন,‘আজকের শিক্ষার্থীরা একদিন আমাদের জায়গায় বসবে।প্রত্যেকের মধ্যে সেই শক্তি রয়েছে।এ রকম উচ্ছ্বাস পোষণ করে এগিয়ে যাবে।তবে তোমার সেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে জ্ঞানার্জনের দিকে মনোনিবেশ করতে হবে।’ শনিবার রাজধানীর মিরপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ডাচ-বাংলা ব্যাংকের উদ্যোগে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষাথীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এদিন ব্যাংকের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধ কর্মসূচির (সিএসআর) অংশ হিসেবে ৩ হাজার ৩৭ জন গরীব ও মেধাবী…

Read More

নাইজেরিয়ায় দুটি আত্মঘাতী বোমা হামলায় নিহত ৯

ডেস্ক রিপোর্ট: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় নগরী মাইদুগুরিতে শনিবার সকালে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে। প্রচন্ড শক্তিশালী এই বিস্ফোরণ দুটিতে নগরী কেঁপে ওঠে। নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ)’র এর মুখপাত্র মোহাম্মদ কানার বলেন, ‘আজ সকালে দুই আত্মঘাতী বোমা হামলাকারী মোটরচালিত রিক্সায় করে বিস্ফোরণ ঘটায়। হামলাকারীদের একজন নগরীর উপকণ্ঠের বাকাসি আইডিপি ক্যাম্প লক্ষ্য করে হামলা চালায়।’ এনইএমএ টুইটারে এক বিবৃতিতে জানায়, ‘এই হামলায় ৯ জন প্রাণ হারিয়েছে এবং ২৪ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’     মিতু/বিবি নিউজ/১০১

Read More

শাশুড়ির তোপের মুখে ঐশ্বর্য

ডেস্ক রিপোর্ট: অপেক্ষা চলছিল বিস্ফোরক প্রতিক্রিয়াটা আসার। এতদিন যা শোনা যাচ্ছিল তা কানাঘুষা এবং তা বচ্চন পরিবারের বাড়ির চার দেয়ালের মধ্যেই আবদ্ধ ছিল। শোনা গিয়েছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনের সাহসী সব দৃশ্যে নাকি বচ্চন পরিবারে অশান্তির ঝড় বয়ে যাচ্ছে। তবে, অমিতাভ বা জয়া কেউ এতদিন প্রকাশ্যে এই নিয়ে কোনো কথা বলেননি। কিন্তু, এবার আর ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারলেন না শাশুড়ি জয়া। মুম্বই চলচ্চিত্র উৎসবে এসে সংবাদমাধ্যমের সামনে যেভাবে ক্ষিপ্ত হয়ে কথা বললেন তাতে মনে করা হচ্ছে এই বার্তা পুত্রবধূ ঐশ্বর্যর উদ্দেশেই। যদিও, সংবাদমাধ্যমের প্রশ্নে কোথাও…

Read More

নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আলোচিত সন্ত্রাসী ও ডাকাত সরদার দেলোয়ার হোসেন দেলু ওরফে মাস্টার দেলু (৩৯) নিহত হয়েছে।  শনিবার দিনগত রাত ২টার দিকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এসও রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও ককটেল উদ্ধার করেছে র‌্যাব। নিহত দেলু শহরের নগর খানপুর এলাকার এলাকার মতিন ওরফে জমির বেপারীর ছেলে।  জানা যায়, গত ১ অক্টোবর শহরের খানপুর সরদারপাড়া ও ২৩  অক্টোর ফতুল্লার তল্লা এলাকায় দুই দফা ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলেও দেলুর পালিয়ে যেতে সক্ষম হয়। সবশেষ গত এক মাসে দেলু ডিবির ওপর দুই দফা গুলি…

Read More

পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্লবী থানাধীন কালশী এলাকায় মানিক মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। মানিক মিয়ার বাড়ি নওগাঁ জেলায়। বাবার নাম কিতাব আলী। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।  পল্লবী থানার এসআই বিল্লাল হোসেন জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মানিককে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।  স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা সকাল ৬টার দিকে মৃত ঘোষণা করেন। মানিক পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলেও জানান তিনি।  তবে পল্লবী থানার ওসি দাদন ফকির…

Read More

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

ডেস্ক রিপোর্ট: আগামী ২০ নভেম্বর থেকে এক যোগে সারাদেশে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী ( পি ই সি)  পরীক্ষা । পরীক্ষার্থীর সংখ্য্ প্রায় ৩৩ লাখ । ঢাকার ধামরাই উপজেলা রিসোর্স সেন্টার ইউআরসিতে  অটিজম সহ একীভুত শিক্ষার উপর প্রধান শিক্ষকদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলমগীর  এ কথা বলেন। তিনি আরো বলেন প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয় । তাদেরকে আমাদের সম্পদে রুপান্তর করতে হবে। এ প্রশিক্ষনলব্ধ জ্ঞান স্ব স্ব প্রতিষ্টানে গিয়ে কাজে লাগেতে হবে। শুক্রবার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,ঢাকার এডিপিও নিরন্জন কুমার…

Read More