২৭ জুলাই,২০২১(বিবিনিউজ ) :আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ের টিকাদান কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলে ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
Read MoreCategory: স্বাস্থ্য
সরকারী হাসপাতালে রোগীরা সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে :সাইফুল্লাহিল আজম
স্টাফ রিপোর্টার,২৬ জুলাই,২০২১(বিবিনিউজ ) : সারা দেশে সরকারী হাসপাতাল গুলোতে রোগীদের সেবা দিতে আরও উন্নতি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল্লাহিল আজম। সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন শেষে তিনি একথা বলেন।স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল্লাহিল আজম এসময় আরও বলেন,এখন দেশে সকল সরকারী হাসপাতালে রোগীরা সঠিক ভাবে চিকিৎসা সেবা পাচ্ছেন হাসপাতালের চিকিৎসকরা ২৪ ঘন্টায় রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন । এসময় তিনি সাভার সরকারি হাসপাতালে সকল ধরণের সুযোগ সুবিধা দিয়ে আরও উন্নতি করণের প্রতিশ্রুতি দেন।পরিদর্শনে এসময় ঢাকা জেলা সিভিল সার্জন আবু হাসান…
Read Moreগত একদিনে করোনায় ২২৫ জনের মৃত্যু
১৮ জুলাই,২০২১(বিবিনিউজ ) : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯৪ জনে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৭৮ জনের। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জনে। আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৩২ হাজার ৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩৯…
Read Moreসবার জন্য ভ্যাকসিনের পদক্ষেপ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
১৮ জুলাই,২০২১(বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধকল্পে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর পুনরায় গুরুত্বারোপ করে পবিত্র ঈদুল আযহায় দেশের বাড়ি গমনেচ্ছু যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন।তিনি বলেন, পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতে সরকার পদক্ষেপ নিয়েছে। ইনশা আল্লাহ কেউ বাদ যাবে না।শেখ হাসিনা বলেন, ‘করোনা পরিস্থিতিতে সকলে যেন স্বাস্থ্য বিধি মেনে চলে সেদিকে দৃষ্টি দিতে হবে। আমি জানি আমাদের মানুষগুলো একটু গ্রামের উদ্দেশে ছুটতে পছন্দ করে, মাস্ক পরতে চায় না। কিন্তু প্রশাসনের যারা যেখানে দায়িত্বরত আছেন তারা একটু চেষ্টা করবেন মানুষকে বোঝাতে এবং তারা…
Read Moreআশুলিয়ায় অসহায় ও দুস্থদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করলেন বাংলাদেশ সেনাবাহিনী
স্টাফ রিপোর্টার, ১৩ জুলাই,২০২১(বিবিনিউজ ) : করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সাভারের আশুলিয়ায় সমাজের অসহায় ও দুস্থদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে আশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে প্রায় দুই শতাধিক নারী,পুরুষ,শিশু ও গর্ভবতী নারীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় ঔষধ সামগ্রী ও চশমা বিতরণ করেন সেনাবাহিনী। সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায় ও ১১ ফিল্ড এ্যাম্বুলেন্স ও সিএমএইচ সাভারের পরিচালায় নয় আর্টিলারি ব্রিগেডের ব্যবস্থাপনায় এ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর এডিএমএস কর্নেল সুভাষ চন্দ্র রায়,১১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেঃ…
Read Moreদেশে গত ২৪ ঘন্টায় করোনায় ২২০ জনের মৃত্যু
১২ জুলাই,২০২১(বিবিনিউজ) : দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ২২০ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ১০ জন কম মারা গেছেন। গতকাল সর্বোচ্চ সংখ্যক ২৩০ জন মারা যান। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৪২ ও নারী ৭৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৩৯ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ১৩ হাজার ৭৬৮ জন।করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার ছিল। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১১ হাজার ৬৫০ জন, ৭০ দশমিক ০২ শতাংশ এবং নারী ৪ হাজার ৯৮৯ জন, ২৯…
Read Moreখুলনা বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়েছে
১২ জুলাই,২০২১(বিবিনিউজ) : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৪৮ জন। এ পর্যন্ত বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮০৭ জন। আজ সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগের ২৪ ঘণ্টায় গতকাল রোববার বিভাগে ৬০ জনের মৃত্যু এবং ১ হাজার ৫৯১ জনের করোনা শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় আগের ২৪ ঘণ্টার চেয়ে শনাক্ত বেড়েছে, তবে মৃত্যু কমেছে। প্রতিবেদন সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায়…
Read Moreদেশে করোনায় সর্বোচ্চ ২০১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১,১৬২
৭ জুলাই,২০২১(বিবিনিউজ ): দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় রেকর্ডসংখ্যক ২০১ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১১৯ ও নারী ৮২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯৩ জনে। এদিকে আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন।গতকালের চেয়ে আজ ৩৮ জন বেশি মারা গেছেন। গতকাল মারা যান ১৬৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ। গত ২৮ জুন থেকে গতকাল পর্যন্ত মৃতের হার ছিল ১ দশমিক ৫৯ শতাংশ।গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১…
Read Moreবগুড়ায় করোনায় ৮ জনের মৃত্যু ,নতুন শনাক্ত ৩১৪
৫ জুলাই,২০২১(বিবিনিউজ ): বগুড়ায় সর্বোচ্চ ৩১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন।বগুড়া ডিপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ঢাকা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং টিএমএসএস মেডিকেল কলেজে মোট ১হাজার ১৬২টি নমুনা পরিক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে ৩১৪ জন। আর মারা গেছেন ৮ জন।। বগুড়া সরকারী মোহাম্মদ আলী হাসপাতালে ৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ও শিবগঞ্জ উপজেলায় বাড়ীতে ১ জন। ৮ জনের মধ্যে ৭ জনের বাড়ী বগুড়া…
Read Moreদেশে মডার্নার সাড়ে ১২ লাখ টিকা পৌছেছে
৩ জুলাই,২০২১(বিবিনিউজ ):যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার সাড়ে ১২ লাখ ডোজ করোনার ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে। বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে এসব টিকা পাঠানো হয়েছে। শুক্রবার রাতে বিশেষ বিমানে এসব টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আর শনিবার আসবে অবিশিষ্ট করোনা ভ্যাকসিনের ডোজ।এর আগে, বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে প্রেরিত মডার্নার মোট ২৫ লাখ ডোজ করোনা ভ্যাকসিনের ১২ লাখ আসবে এবং শনিবার সকালে অবশিষ্ট ১৩ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে।
Read More