সাভারে গোলাপ ফুলের বাম্পার ফলন

স্টাফ রিপোর্টার,২৪ ডিসেম্বর (বিবিনিউজ): সাভারে এবার গোলাপ ফুলের বাম্পার ফলন হয়েছে। দিগন্ত মাঠ জুড়ে এখন শুধু গোলাপ ফুল আর গোলাপ। এবার ফুল বিক্রি করে অধিক লাভের আশা করছেন ফুল চাষীরা। এখন ফুল বাগান গুলো পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। একের পর এক ফসলী জমিতে গোলাপ ফুলের সৗন্দর্য উপভোগ করতে ভিড় করছেন বিভিন্ন জেলা উপজেলার ভ্রমণ বিলাসী মানুষেরা। এবার সাভারের চাষ করা গোলাপ ফুল রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ফুলের চাহিদা মেটাতে দিগন্তজুড়ে দেশের বাজার গুলোতে চাহিদা পুরণ করছে।
ফুল চাষীরা জানায়,সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোলাপগ্রাম,শ্যামপুর,মৈস্তাপাড়াসহ বিভিন্ন গ্রামে দুই’শর বেশী হেক্টর জমিতে বিভিন্ন জাতের গোলাপ ফুল চাষ হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে লাল আর সাদা গোলাপ।
আবাহাওয়া অনুকুলে থাকায় গত বছরের চেয়ে এবার ফুলের উৎপাদন ভালো হয়েছে। সামনে খ্রীষ্টানদের বড় দিন,ভালোবাসা দিবস ও বিশ্ব মাতৃভাষা দিবসকে সামনে রেখে ফুলের চাহিদা বেশি থাকায় অধিক লাভের আশা করছেন এখানকার ফুল চাষিরা। গেল বার করোনা ভাইরাস ও নানা সমস্যার কারণে গোলাপ ফুল চাষীরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিলো। এবার ফুল বিক্রি করে সেই ক্ষতি পুষিয়ে উঠবেন বলে আশা করছেন চাষীরা। প্রতিটি গোলাপ ফুল বাজারে পাঁচ টাকা থেকে ছয় টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এখন। বিভিন্ন দিবস গুলোতে ফুলের দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কৃষকরা। ফুল চাষে তেমন খরচ না থাকায় দিন দিন এ ইউনিয়নে গোলাপ ফুল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।
সাভার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজিয়াত আহমেদ জানালেন, উন্নত মানের বীজ, বালাই দমন প্রক্রিয়া, ফুল চাষের প্রশিক্ষণ, উৎপাদিত ফুল বাজারজাত করণের জন্য সরকারি ভাবে বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে । এ মৌসুমে প্রায় কয়েক কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

Related posts

Leave a Comment