সেরা দশের তালিকায় স্থান পেলেন সাভারের তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান সমর

ষ্টাফ রিপোর্টার, ২২ মে, ২০২০ (বিবিনিউজ:করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় নিস্নমধ্যবিত্ত, কর্মহীন ও অসহায় মানুষের সহযোগিতায় অবিরাম কাজ করে যাচ্ছেন সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। খাদ্য সামগ্রী বিতরনের পাশা পাশি নতুন নতুন উদ্যোগ গ্রহন করে ইতিমধ্যে দেশের সেরা ১০ চেয়ারম্যানের তালিকায় নাম উঠে আসছে তার। করোনার এই মহামরিতে নিজ ইউনিয়নের সকল বাড়ি ভাড়া মওকুফের উদ্যোগ নিয়েছেন তিনি। কুষকের ক্ষেতের ধান কাটাসহ তেঁতুলঝোড়া ইউনিয়নে বসবাসকারী কর্মহীন সকল পেশার মানুষের পাশে দাড়িয়েছেন তিনি। জনস্বার্থে নেওয়া বাংলাদেশের সেরা উদ্যোক্তাদের মধ্যে অন্যতম একজন সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর।…

Read More

ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না : প্রধানমন্ত্রী

৮ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ‘ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না, কোনও না কোনভাবে সেটা সামনে আসবেই। আজকে সেই নামটা (বঙ্গবন্ধু) আবারও ফিরে এসেছে।’ তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষ যাতে সঠিক ইতিহাসটা জানতে পারে সেজন্য তাঁর সরকার সব ধরনের ব্যবস্থা নিলেও একাত্তরে পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুর বন্দিজীবনের কোন তথ্যই পাওয়া যায়নি। কেননা, বঙ্গবন্ধুই নিজেই সে কষ্টের কথা কাউকে জানাতে চাননি। প্রধানমন্ত্রী বলেন, ‘কারাগারের রোজনামচা ’৬৬ সালে জাতির পিতা গ্রেফতার হবার পর কারাগারে বসে লেখা। যেটা ছিল ’৬৮ সাল পর্যন্ত। যার একটি ছোট অংশ সে…

Read More

করোনা–ব্যর্থতায় স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়ার দাবি

২৩ জুন, ২০২০(বিবিনিউজ):চলতি বাজেট অধিবেশনে অংশ নিয়ে প্রথমবারের মতো জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিএনপির সাংসদ হারুন-অর-রশীদ। ওয়াকআউটের আগে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি দেশের করোনা পরিস্থিতিতে ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। আজ মঙ্গলবার বেলা একটার দিকে হারুন-অর–রশীদকে ১২ মিনিট আলোচনার সুযোগ দেন স্পিকারের দায়িত্ব পালন করা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। শুরুতেই হারুন তাঁর সময় আরও বাড়িয়ে দেওয়ার আরজি জানান স্পিকারের কাছে। হারুন-অর–রশীদ তাঁর শুরু করেন ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ দিয়ে। তখন স্পিকার তাঁকে থামিয়ে এভাবে শুরু করার কারণ জানতে চান। তখন হারুন-অর-রশিদ…

Read More

তথ্য গোপনের অভিযোগ মিথ্যা:সেতুমন্ত্রী

১৪ জুন, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের করোনা পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের ইঙ্গিতপূর্ণ যে অভিযোগ বিএনপি উত্থাপনের চেষ্টা করেছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের ইঙ্গিতপূর্ণ অভিযোগ উত্থাপনের চেষ্টা করেছেন। আওয়ামী লীগ সরকার কখনো তথ্য গোপনের রাজনীতি করে না। করোনা ভাইরাসে সৃষ্ট সংকট একটি বৈশ্বিক সমস্যা। এটি জাতীয় বা সরকারের গৃহীত নীতির ফলে উদ্ভূত কোন সমস্যা নয়। সুতরাং, এটা নিয়ে সরকারের পক্ষ থেকে তথ্য গোপনের কোন প্রশ্নই আসে না।’ আওয়ামী…

Read More

পরপর দু’জনের মৃত্যু খুবই কষ্টকর : প্রধানমন্ত্রী

১৪ জুন,২০২০(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে আবেগ আপ্লুত কন্ঠে বলেছেন, একইদিনে পরপর দু’জনের মৃত্যু খুবই কষ্টকর। করোনা এমন একটা অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করেছে যে আমাদের দলের কেউ মারা গেলে তার পরিবারের কাছে ছুটে যাবো একটু সান্ত্বনা দেবো, সেই সুযোগ পাচ্ছি না। যখন একটা কাজ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, দেশের দারিদ্র্যসীমা আমরা কমিয়ে এনেছি, মাত্র ১০ বছরের মধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিলাম, ঠিক তখন এমন একটা অদৃশ্য শক্তি করোনাভাইরাস, সারা বিশ্বটাকে স্থবির করে দিল। সারা বিশ্বে যেন কেমন একটা অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করল। করোনাভাইরাস আক্রান্ত উন্নত-অনুন্নত দেশের সবাই ভয়ে আছেন।…

Read More

এ কোন ধরনের ধান কাটা

২৯ এপ্রিল,২০২০(বিবিনিউজ):টাঙ্গাইলে কৃষকের কাঁচা ধান কেটে বিতর্ক তৈরি করেছেন সংসদ সদস্য ছোট মণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ধান কাটার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ছবিতে দেখা যায়, কাঁচা ধান দলবল নিয়ে কাটছেন এমপি। ছবি তোলার সময় অসহায়ের মতো সবকিছু তাকিয়ে দেখছেন জমির মালিক কৃষক। এভাবে এমপিকে কাঁচা ধান কাটতে দেখে অনেকে সমালোচনা করে লিখেছেন, কৃষকের ক্ষতিপূরণ এখন কে দেবে। জানা গেছে, ছাত্রলীগের ধান কাটা কর্মসূচি প্রশংসিত হওয়ার কারণে কিছু এমপি ও আওয়ামী লীগের নেতা-নেত্রী রাস্তার পাশে গাড়ি থামিয়ে দলবল নিয়ে বিভিন্ন ধান খেতে গিয়ে ছবি তুলে সামাজিক…

Read More

খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত সরকারের

২৪ মার্চ ,২০২০(বিবিনিউজ):কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত রেখে তাঁকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ–সংক্রান্ত সুপারিশ করে আইন মন্ত্রণালয় থেকে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক আজ মঙ্গলবার তাঁর বাসায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এ সময়ের মধ্যে খালেদা জিয়া নিজ বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন। তিনি বিদেশে যেতে পারবেন না। অন্য হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন না।মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিলেই তিনি মুক্তি পাবেন।

Read More

বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার:ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,১৮মার্চ ২০২০(বিবিনিউজ):জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের বঙ্গবন্ধু চত্বর এলাকায় বঙ্গবন্ধুর মোড়াল উদ্বোধন শেষে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,পলাতক খুনিদের ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে যাতে তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা যায় উল্লেখ করে তিনি আরও বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। পরে প্রতিমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্ধোধন করেন। উদ্ধোধনী…

Read More

সাভারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ত্রাণ প্রতিমন্ত্রীর 

সাভার প্রতিনিধি(বিবিনিউজ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সাভারে রাত ১২ টা এক মিনিটে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভার উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের ব্যানারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাভার প্রেসক্লাব ও শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া রাত ১২ টা এক মিনিটে আতশ বাজি ফোটানো হয় ও উপজেলার হলরুমে জন্ম শতবার্ষিকী উপলক্ষে এক’শ পাউন্ডের কেক…

Read More

সরকার করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে : সেতুমন্ত্রী

১৪ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে এখনও স্কুল কলেজ বন্ধ করার মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ে স্কুল কলেজ বন্ধের কথা উঠেছে। সরকার করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিষয়টি নিয়ে আমাদের চিন্তা-ভাবনা নেই তা নয়। সে রকম কোনো পরিস্থিতি তৈরি হলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। পরিস্থিতি বিবেচনা করে সরকার স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।’ ওবায়দুল কাদের আজ শনিবার করোনা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে…

Read More