করোনা নিয়ে রাজনীতি না করতে সেতুমন্ত্রীর আহ্বান

১১ মার্চ ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস নিয়ে রাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি সব কিছুতে ব্যর্থ হয়ে রাজনীতির ইস্যু খুঁজে বেড়াচ্ছে। করোনাভাইরাস নিয়েও তারা নিকৃষ্ট রাজনীতির আশ্রয় নিয়েছে। আমি তাদের অনুরোধ করব– এ ধরনের একটি মানবিক বিষয় নিয়ে, এ ধরনের একটি সংবেদনশীল বিষয় নিয়ে তারা যেন রাজনীতি করা থেকে বিরত থাকে। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।…

Read More

সরকারের উন্নয়ন দেখে বিএনপি জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে : ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার প্রতিনিধি(বিবিনিউজ):বর্তমান সরকারের উন্নয়ন দেখে বিএনপি জামায়াত এখনো নানা ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে আলোচনা সভা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বাসীর কথা চিন্তা করে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন যাতে করে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করেন উল্লেখ করে তিনি বিএনপি…

Read More

পাপিয়ার ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

২৪ ফেব্রুয়ারি ,২০২০(বিবিনিউজ):অস্ত্র, মাদক ও জাল টাকার পৃথক তিনটি মামলায় গ্রেপ্তার নরসিংদীর জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁর স্বামী মফিজুর রহমানেরও ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। এ ছাড়া জাল টাকার মামলায় পাপিয়া ও তাঁর স্বামীর দুই সহযোগীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুই আসামি হলেন সাব্বির খন্দকার ও শেখ তায়্যিব। এর আগে পাপিয়াসহ চারজনকে ঢাকার আদালতে হাজির করে পুলিশ। বিমানবন্দর থানায় দায়ের করা জাল টাকার…

Read More

সাভারে অনুষ্ঠিত হলো ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন

সাভার,১৯ ফেব্রুয়ারি,২০২০(বিবিনিউজ):নানা আয়োজনের মধ্যে দিয়ে সাভারে অনুষ্ঠিত হলো সাভার মডেল কলেজ ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন। দুপুরে সাভার মডেল কলেজে জাতীয় পতাকা উত্তোলন বেলুন ও পায়রা উড়িয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। পরে কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এসময় প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন বর্তমান সরকার উন্নয়ন বান্ধব এসময় তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সারা দেশে ছড়িয়ে দিতে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশ দেন। দ্বি-বার্ষিক সম্মেলনে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী…

Read More

চিকিৎসার জন্য বিদেশ যেতে জামিন চেয়েছেন বিএনপির চেয়ারপারসন

১৮ ফেব্রুয়ারি ,২০২০(বিবিনিউজ):দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন জমা দেওয়া হয়েছে। আগামীকাল তা কোর্টে তোলা হবে। সর্বশেষ গত ডিসেম্বরে আপিল বিভাগে জামিন আবেদন খারিজ করে দেওয়ার পর দুই মাসের মাথায় আবারও জামিন আবেদন করছেন তাঁর আইনজীবীরা। খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন আজ বলেন, ‘আগামীকাল আমরা জামিন আবেদন হাইকোর্টে দাখিল করব।’ তাঁর আরেক আইনজীবী সগীর হোসেন বলেন, আদালতের দপ্তরে খালেদা জিয়ার জামিন আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন। জামিন পেলে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়…

Read More

আজ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী

৪ জানুয়ারি, ২০২০ (বিবিনিউজ) : বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংগঠনটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ৩দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ…

Read More

বিএনপির উদ্দেশ্যই হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা : হাছান মাহমুদ

২ জানুয়ারি, ২০২০ (বিবিনিউজ) : ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি নেতৃবৃন্দের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির উদ্দেশ্যই হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা ও বিতর্কিত করা। নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্য নিয়ে অংশ না নিয়ে, জয় লাভের উদ্দেশ্যে নির্বাচনে অংশ নিতে তিনি বিএনপির প্রতি আহবান জানান। তথ্যমন্ত্রী আজ আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্র্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করা এবং গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত…

Read More

নেত্রী চান দুই সিটিতে ক্লিন ইমেজের প্রার্থী: কাদের

২৭ ডিসেম্বর ,২০১৯(বিবিনিউজ):আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।আগামী ৩০ জানুয়ারি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোটগ্রহণ হবে। মন্ত্রী কাদের বলেন, দলের সিদ্ধান্ত হচ্ছে যারা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বিতর্কিত হয়েছেন, এমন কাউকে মনোনয়ন দেওয়া হবে না । বিতর্কের ঊর্ধ্বে যারা আছে, যাদের কোনো অপকর্মের রেকর্ড নেই, তাদের মনোনয়ন দেওয়া হবে। তিনি বলেন, ‘আমাদের নেত্রীরও ইচ্ছা ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার।’ ওবায়দুল কাদের বলেন, শনিবার সন্ধ্যা ৬টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন…

Read More

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শুরু আজ

২০ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশ আওয়ামী লীগের দু’দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন আজ শুরু হচ্ছে। শুক্রবার বিকেল ৩ টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনকে ঘিরে সারাদেশেই দলটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ২০ ডিসেম্বর বিকেল ৩টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধনের পর ২৫ মিনিটের একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হবে। সেখানে তুলে ধরা হবে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য এবং সরকারের উন্নয়ন ও সাফল্য। এবারের জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে, ‘শেখ হাসিনার নেতৃত্বে…

Read More

আওয়ামী লীগের দু’দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন আগামীকাল শুরু

১৯ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশ আওয়ামী লীগের দু’দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন আগামীকাল শুরু হচ্ছে। শুক্রবার বিকেল ৩ টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনকে ঘিরে সারাদেশেই দলটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ২০ ডিসেম্বর বিকেল ৩টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধনের পর ২৫ মিনিটের একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হবে। সেখানে তুলে ধরা হবে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য এবং সরকারের উন্নয়ন ও সাফল্য। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে প্রায়…

Read More