ঢাকার ধামরাইয়ে উল্টো পথে চালানোয় ৩৫টি গাড়িকে জরিমানা

০৯ মার্চ ২০২২(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৩৫টি যানবাহনকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে একটি যাত্রী পরিবহন বাস ডাম্পিং করা হয়েছে। আজ বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিএ আদালত-৭-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন এ শাস্তিমূলক ব্যবস্থা নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়। দুর্ঘটনা রোধে ও শৃঙ্খলা ফেরাতে মহাসড়কে বিআরটিএ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় আজ বেলা ১১টার দিকে মহাসড়কের ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময়…

Read More

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

০৭ মার্চ ২০২২(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু তাঁর অগ্নিময় ও প্রাণবন্ত ঐতিহাসিক ভাষণে দীর্ঘ দিনের লালিত স্বাধীনতা অর্জনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন।১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতাকামী লক্ষ…

Read More

সাভারে শিশুসহ নিখোঁজ ৩

২৭ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):সাভারে শিশু ও কিশোরীসহ তিনজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় সাভার মডেল থানায় নিখোঁজের পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানান নিখোঁজদের স্বজনেরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায়, সাভারের বিরুলিয়ার খাগান এলাকা থেকে ২২ ফেব্রুয়ারি সাকিন নামের এক শিশু নিখোঁজ হয়েছেন। অপরদিকে একই ইউনিয়নের সামাইর এলাকা থেকে গত ১৩ ফেব্রুয়ারি ১৫ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হয়েছেন। এদিকে গত ২৫ ফেব্রুয়ারি সকালে সাভারের ইমান্দিপুর এলাকা থেকে নজরুল ইসলাম নামের চল্লিশ বছর বয়সী এক এনজিও কর্মী…

Read More

সাভারের আশুলিয়ায় চাঁদা না পেয়ে নির্মাণ কাজে বাঁধা

২০ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা না পেয়ে সাভারে এক প্রবাসী নারীর জমির বাউন্ডারি নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ ঘটনায় সাভার মডেল থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বিরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে ওই দম্পতি পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবির বিষয়টি সাংবাদিকদের জানান। এলাকাবাসী জানায়, রাজধানীর মিরপুরের বাসিন্দা ফিলিস্তিনি নাগরিক সামির এম এল হামিদ ও তার স্ত্রী তাসলিমা আহমেদ ২০২১ সালে স্থানীয় সাইদুর…

Read More

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা

১৯ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের ফায়ার সার্ভিস সদস্য মো. বাবুল হোসেনের বাড়িতে। প্রেমিকের পরিবারের লোকজন ওই প্রেমিকাকে বেধড়ক মারধর করে বাড়ির বাইরে রাস্তায় বের করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিয়ের প্রলোভন দিয়ে গাঙ্গুটিয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের মো. জয়নাল আবদীনের ছেলে ফায়ার সার্ভিস কর্মী মো. বাবুল হোসেন একই ইউনিয়নের এক মেয়ের সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ে না করে নানা টালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকলে প্রেমিকের প্রতি ক্ষুব্ধ হন ওই তরুণী। এরই জের ধরে ওই প্রেমিকা…

Read More

সাভারে দু’জনের লাশ উদ্ধার

১৭ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):সাভারে মিতু আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, রাতে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের নালিয়ারসুর এলাকা থেকে ওই গৃহবধূকে এসিড পানের পর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করেন ওই গৃবধূর স্বামী নজরুল ইসলাম সোহাগ। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মত্যু হলে সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। অপরদিকে সাভারের এনাম…

Read More

মাদক সেবনে বাধা দেওয়ায় সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে নির্যাতন

১৪ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):মাদক সেবনে বাধা দেওয়ায় সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বাড়িতে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এঘটনায় পুলিশ অভিযুক্ত ওই দম্পতিকে আটক করেছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, নামা গেন্ডা মহল্লার বাসিন্দা সারোয়ার হোসেন দীর্ঘদিন ধরে প্রকাশ্যে নেশা করে আসছিলেন। পরে ওই ব্যক্তির বাড়ির প্রতিবেশী জামিয়া ইয়াসিনিয়া আরাবিয়া মাদ্রাসার হিফজু বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক (১৩) নেশা করতে বাধা দিলে রাতে মাদ্রাসার পাশ থেকে ওমর ফারুককে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে অভিযুক্ত সারোয়ার হোসেন ও তার স্ত্রী লাবনী…

Read More

সাভারের আশুলিয়ায় বিষাক্ত কেমিক্যালে গুড় তৈরি, কারখানা সিলগালা

১৪ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):বিষাক্ত কেমিক্যাল দিয়ে গুড় তৈরির অভিযোগে সাভারের আশুলিয়ায় একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নে বুলবুল মিয়া নামের এক ব্যক্তির গুড় কারখানাটি সিলগালা করে দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এলাকাবাসী জানায়, শিমুলিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে বুলবুল মিয়া নামের ওই ব্যক্তি প্রশাসনের চোখ ফাকি দিয়ে বিষাক্ত কেমিক্যাল দিয়ে গুড় তৈরি করে বাজারজাত করে আসছিলো। এলাকাবাসীর অভিযোগে ভিত্তিতে সকালে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে কারখানাটির মালিক…

Read More

ধামরাইয়ে জমির বিরোধে পিতা-পুত্রকে জখম

১২ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঢাকার ধামরাইয়ে পিতা-পুত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বান্নাল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, ধামরাইর বান্নাল এলাকার ইসরাফিল হোসেনের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ছানোয়ার হোসেন নামের এক ব্যক্তির বিরোধ চলে আসছিলো। এর জের ধরে রাতে ছানোয়ার হোসেন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ইসরাফিলের বাড়িতে প্রবেশ করেন। এরপর কিছু বুঝে ওঠার আগেই ইসরাফিল ও তার ছেলে মাসুদ রানাকে কুপিয়ে…

Read More

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

১২ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):সাভারে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলায় অভিযান চালিয়ে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক যুবকের নাম রাজু মিয়া (২০)। পুলিশ জানায়, দুই বছর আগে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় পনের বছর বয়সী ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন রাজু মিয়া নামের ওই যুবক। পরে ওই তরুণীকে বিয়ে না করে ওই যুবক পালিয়ে যান। ওই তরুণীর পরিবার সাভার মডেল থানায় রাজু মিয়াকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। ওই যুবককে আটকের…

Read More