১৬ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : সাভারের তেঁতুলঝোড়া ও ভরারী হলমার্ক গ্রুপের মালিকানাধীন হাজার কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে এসব এলাকায় অবস্থিত হলমার্কের বিভিন্ন কারখানার জেনারেটর মেশিনারীজ, দরজা, জানালা, গেটসহ বিভিন্ন যন্ত্রপাতি লুট হয়ে গেছে। বর্তমানে কারখানাগুলোর ভবন ভেঙ্গে জমি দখলের মাধ্যমে সেগুলো প্লট আকারে বিক্রীর পায়তারা করছে স্থানীয় প্রভাবশালী চক্রের সদস্যরা। তবে সবকিছু স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের চোখের সামনে ঘটলেও এসব সম্পত্তি দেখভালের দায়িত্ব কার। কোন প্রকার বাঁধা না আসায় অনেকটা নির্বিঘ্নেই চলছে বেদখল কার্যক্রম। সম্প্র্রতি তেঁতুলঝোড়া ইউনিয়নের নগরচর এলাকায় অবস্থিত হলমার্কের তারকাটা কারখানা নামে পরিচিত ভবনটি ভাঙ্গার…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
সাভারে পৃথক ঘটনায় ২ জনের লাশ উদ্ধার
১০ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :সাভারে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ এপ্রিল) সকালে ঢাকা আরিচা মহাসড়কের জোরপুল ও কাউন্দিয়া এলাকা থেকে ওই যুবকদের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ বলছে, সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় একটি পিকআপ ভ্যান ক্যাভার্ড ভ্যানকে চাপা দিয়ে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করলে চালক রাজু মিয়া মারা যায়। আহত অবস্থায় হেলপারের চিকিৎসা চলছে। পরে খবর…
Read Moreসাভারে ছাত্রকে বলাৎকারের অভিযোগ, গ্রেপ্তার ১
১০ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :সাভারে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এরই মধ্যে আল আমিন হাসান (২৭) নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ। ওই শিশুটি সাভার পৌর এলাকার একটি মাদ্রাসার ছাত্র।অভিযোগের বরাত দিয়ে পুলিশ বলছে, গতকাল শুক্রবার রাতে ওই মাদ্রাসার ১০ বছরের এক শিশুকে হত্যার হুমকি দিয়ে বলাৎকার করেন শিক্ষক আল আমিন। পরে শিশুটি তার পরিবারের কাছে ঘটনাটি জানায়। এরপর শিশুটির পরিবার সাভার মডেল থানায় ওই শিক্ষককে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। এরপর গোপন সংবাদের…
Read Moreমানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩
৬ এপ্রিল২০২২(বিবিনিউজ):মানিকগঞ্জ সদরের মূলজান এলাকায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৩ যাত্রী নিহত হয়েছেন। বুধবার দুপুর পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মা-ছেলেসহ তিন যাত্রী নিহত হয়। এ ঘটনায় ১৫ যাত্রী আহত হয়। দুর্ঘটনায় নিহতরা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাসনা বেগম (৫০) এবং তার ছেলে হাফিজুল ইসলাম (৩৫)। দুর্ঘটনায় নিহত অন্যজনের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশের এসআই আলমগীর হোসেন বলেন, দুপুরের দিকে ঢাকামুখী ভিলেজ…
Read Moreপেঁয়াজের বস্তায় মিলল ৩৮ হাজার পিস ইয়াবা
৬ এপ্রিল২০২২(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় পেঁয়াজ বোঝাই একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) এর একটি দল। মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জোহাব আলী। এর আগে, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জোহাব আলী জানান, রাতে পেঁয়াজভর্তি একটি পিকআপে করে ইয়াবা ট্যাবলেট বহন করা হচ্ছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি…
Read Moreসাভারে চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ
৬ এপ্রিল২০২২(বিবিনিউজ):রোজা এবং চৈত্রের দাবদাহকে কেন্দ্র করে চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ। এই গরমে তরমুজ কেনায় ক্রেতাদের আগ্রহ থাকলেও চড়া দামে বিমুখ হচ্ছেন তারা। ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে এনে তা কেজি হিসেবে বিক্রি করছেন। এ ব্যাপারে প্রশাসনিকভাবে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা। সাভার গেন্ডা পাইকারী ফল বাজারের ব্যবসায়ী মো: জিয়া জানান, রোজা উপলক্ষে মোকামে তরমুজের দাম বেশি। তাছাড়া শ্রমিক খরচ ও গাড়িভাড়া বেশি হওয়ায় দাম বেশি পড়ছে। এ জন্য তাদের একটু বেশিতেই বিক্রি করতে হচ্ছে।সাভার গেন্ডা পাইকারী ফল বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, প্রতি কেজি তরমুজ…
Read Moreনোয়াখালীতে সম্পত্তি নিয়ে সন্তানদের বিরোধ, ২২ ঘণ্টা পর বাবার লাশ দাফন
২৩ মার্চ ২০২২(বিবিনিউজ ) :নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ছোট ছেলে ও তাঁর স্ত্রী ও সন্তানদের নামে সম্পত্তি লিখে দেওয়ায় বৃদ্ধ আবদুল মান্নানের লাশ দাফনে বাঁধা দেয় অন্য সন্তানেরা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার রাত ৮টার দিকে লাশ দাফন করা হয়। মঙ্গলবার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের পশ্চিম হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েক বছর আগে বৃদ্ধ আবদুল মান্নান তাঁর ছোট ছেলে আবুল কালামের স্ত্রী জাহানরা বেগম ও সন্তানদের নামে ৩৯…
Read Moreচক্রের ফাঁদে হারিয়ে যাচ্ছে ফসলি জমি
২১ মার্চ ২০২২(বিবিনিউজ):প্রভাবশালীচক্রের ফাঁদে হারিয়ে যাচ্ছে ফসলি জমির মাটি। বিক্রি করা হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এমনই অভিযোগ উঠেছে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে। অভিযোগসূত্র বলছে, চক্রটি জোর করে সরকারি জমির পাশাপাশি জোর করে হাত দিচ্ছে ব্যক্তিমালিকার জমিতেও। এতে করে বিপাকে পড়েছেন কৃষকরা। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও নাকি মেলেনি প্রতিকার। এলাকাবাসী জানায়, স্থানীয় একটি প্রভাবশালীচক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে জমির মাটি বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। ভোর থেকে রাত পর্যন্ত চলে এই মাটিকাটার কাজ। প্রশাসনের কাছে অভিযোগ করায় দেওয়া হচ্ছে ভয়ভীতি। এ বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা…
Read Moreসাভারে সরকারী খালের মাটি ইটভাটায় বিক্রী
১৫ মার্চ ২০২২(বিবিনিউজ):সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সরকারী খালের মাটি কেটে ইটভাটায় বিক্রী করছে একটি অসাধু চক্র। কয়েকটি ভেকু দিয়ে প্রায় ৩০ থেকে ৪০ ফুট গভীর করে খালের মাটি কেটে নেয়ায় পাশর্^বর্তী কৃষি জমিগুলো হুমকির মুখে পড়েছে। যে কোন সময় কৃষকরে জমির পার ভেঙ্গে চলে যেতে পারে খালের গভীরে। এছাড়া মাটি খেকোরা এলাকার প্রভাবশালী হওয়ায় দরিদ্র কৃষকের ভয়ে তাদের কিছু বলতেও পারছে না। অভিযোগ রয়েছে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসেই খালের মাটি কেটে ইটভাটায় বিক্রী করছে মাটি খেকোরা। আর মাটি বিক্রী টাকা সময়মতো সহযোগীদের হাতে পৌছে যাওয়ায় বার বার…
Read Moreছাত্রলীগকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ত্রাণ প্রতিমন্ত্রীর
১০ মার্চ ২০২২(বিবিনিউজ):ঢাকার নবগঠিত আশুলিয়া থানা ছাত্রলীগের নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নবগঠিত নেতাকর্মীদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে খুনিরা দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল।’ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর হত্যাকারী দণ্ডপ্রাপ্ত আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে।…
Read More