সম্পত্তির ভাগাভাগি নিয়ে বাবার লাশ দাফনে বাধা

১০ মে ২০২২(বিবিনিউজ ): সম্পত্তির ভাগাভাগি নিয়ে সৎ বোনদের বাধার পরে এলাকাবাসীর অভিযোগে দাফন না করতে পেরে অবশেষে ২ দিন পর রাতে সাভার মডেল থানা পুলিশের সহায়তায় বাবার লাশ দাফন করেছে সন্তানেরা। আজ সোমবার (৯ মে) ঘটনাটি ঘটেছে ঢাকার সাভার পৌরসভার ছায়াবীথি এলাকার বিক্রমপুর গলিতে। জানা গেছে, ওই এলাকার প্রায় ৯টি বাড়ির মালিক আবুল খায়ের গত ১মাস যাবৎ কিডনি জণিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ৮ মে বিকেল প্রায় ৪টার দিকে হাসপাতালের আইসিওতে মৃত্যু হয় তার। এরপর হাসপাতাল থেকে লাশ আনা হয় সাভারের…

Read More

ঢাকার ধামরাইয়ে পৌর বিএনপির সম্মেলনে ২ পক্ষের সংঘর্ষ

৯ মে ২০২২(বিবিনিউজ ):ধামরাইয়ে পৌর বিএনপির সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহেলসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই গ্রুপের নেতারা একে অপরকে দোষারোপ করেছেন। রোববার (০৮ মে) সকালে উপজেলার আইঙ্গন এলাকায় কিষাণ রাইস মিলে পৌর বিএনপির সম্মেলনে এ ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীরা জানায়, সকালে পৌরসভার আইঙ্গন এলাকায় উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের চালের মিলে পৌর বিএনপির সম্মেলন শুরু হয়। কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক আ্যডভোকেট সালাম ও বেনজির আহমদ টুকু। পরে সম্মেলনে নেতাকর্মীসহ যোগ দিতে আসেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও…

Read More

কেরানীগঞ্জে চাঁদা না পেয়ে ৮ জনকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা

৯ মে ২০২২(বিবিনিউজ ):ঢাকার কেরানীগঞ্জে চাঁদা না পেয়ে ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে সাভারের হেমায়েতপুরের পাশ্ববর্তী এলাকা কেরানীগঞ্জের কানারচর এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের ভয়ে এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছে। ভয়ে বিভিন্ন বয়সী মানুষ বাড়ির বাইরে বের হতে পারছে না। এলাকাবাসী বলছে,কানারচর এলাকার জমি ব্যবসায়ী শুকুর আলী ও বাবুল মিয়ার কাছে প্রকাশ্যে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন…

Read More

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসাশিক্ষার্থী নিহত

৮ মে ২০২২(বিবিনিউজ ):শেরপুর সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মো. ফাহিম মিয়া (১৬) নামের এক মাদ্রাসাশিক্ষার্থী নিহত হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার শেরপুর-ঝিনাইগাতী সড়কের তাতালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও এক শিক্ষার্থী আহত হয়েছে। নিহত ফাহিম শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর গ্রামের মো. ফরুক মিয়ার ছেলে এবং সদর উপজেলার তাতালপুর দারুস সুন্নত ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর নাম মো. সজীব মিয়া (১৫)। সে ইন্দিলপুর গ্রামের মো. হাতেম আলীর ছেলে ও ফাহিমের সহপাঠী। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।…

Read More

কমলাপুরে রেলস্টেশনের ভেতরে কনটেইনার ডিপোতে আগুন

৭ মে ২০২২(বিবিনিউজ ):রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ভেতরে একটি কনটেইনারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। এ খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের ভারপাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার। তিনি জানান, আজ শনিবার বিকাল ৩টা ৪০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে বিকাল ৩টা ৫৫ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও তিনটি ইউনিট যোগ হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানা যায়নি।হবে।

Read More

সাভারে পোশাক কারখানার মালিককে হত্যার হুমকি

৭ মে ২০২২(বিবিনিউজ ): সাভারে একটি তৈরি পোশাক কারখানার মালিককে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে কারখানার স্টাফদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ছয় জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কারখানার মালিক। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায় অবস্থিত বায়োটেক্স ফ্যাশন গার্মেন্টস এর মালিক মোহাম্মদ হানিফকে হত্যার হুমকি দেন কারখানার স্টাফরা। মোহাম্মদ হানিফ জানান, তার পোশাক কারখানায় কাজ করে আসছিলেন ৮৫ জন শ্রমিক। বিভিন্ন কারখানা থেকে তিনি সাব কনট্রাক্টে কাজ এনে শ্রমিকদের দিয়ে উৎপাদন করে আসছিলেন। পরে বিভিন্ন সমস্যার…

Read More

সাভারে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

৭ মে, ২০২২ (বিবিনিউজ):সাভারের তুরাগ নদ থেকে নাসরিন (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহ কীভাবে ওই নদে আসল তা এখনও জানা যায়নি। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাভারের আমিন বাজারের বসিলা ব্রিজের উত্তর পাশের তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাসরিন মাদারীপুর জেলার উমিত পুর আলীপুর এলাকার মৃত হারুন মুন্সির মেয়ে। তার বাবা পরিবারের সকলকে নিয়ে ঢাকা মেট্রো পলিটনের দারুস সালাম থানার বড় বাজার এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। তার স্বামীর বাড়ি ঢাকা মেট্রো পলিটনের একই থানার গাবতলী বর্ধন বাড়ি এলাকায়।পুলিশ জানায়,…

Read More

সাভারে সমাজের অসহায় ও দুস্থ মানুষের জন্য এক মিনিটের ঈদ বাজার

১ মে ২০২২(বিবিনিউজ ) : ঢাকার সাভারে প্রতি বছরের ন্যায় এবার ও সমাজের অসহায় ও দুস্থ মানুষের জন্য এক মিনিটের ঈদ বাজার আয়োজন করা হয়েছে। উপজেলার হেমায়েতপুর এলাকায় ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনে্ এক মিনিটের এ ঈদ বাজার আয়োজন করে তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর। এক মিনিটের এই ঈদ বাজারে শিশুদের জন্য জামাকাপড় নারীদের জন্য শাড়ী ,পুরুষদের জন্য লুঙ্গি ,জুতো বিনামূল্যে পাওয়া যায় সেই সাথে ঈদের জন্য পোলাওয়ের চাউল সেমাই চিনি ও মুরগী দেওয়া হয়। ঈদের এক মিনিট এই বাজার চলবে ঈদের আগের দিন…

Read More

ধামরাই প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২৬ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : ঢাকার ধামরাইয়ে প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫এপ্রিল) বিকালে ধামরাই থানা বাসষ্ট্যান্ড প্রেসক্লাবে নিজ ভবনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও বেসরকারী টিভি চ্যানেল মাই টিভির ষ্টাফ রিপোর্টার আব্দুর রশিদ তুষার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ…

Read More

ঢাকা কলেজের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

১৯ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : গতকাল সোমবার দিবাগত রাতে কলেজের অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানানো হয়। একই সঙ্গে কলেজের সব শিক্ষককে আজ সকাল ১০টায় ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ অনুরোধ জানিয়েছেন। কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হলো। শিক্ষকদের ১৯ এপ্রিল সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। গতকাল দিবাগত রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। দিবাগত রাত ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। আড়াই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায়…

Read More