স্টাফ রিপোর্টার,২১ মে ২০২২(বিবিনিউজ): ঢাকার সাভারে উদ্ধোধন করা হলো অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট। বৃহস্পতিবার থেকে এ খেলা শুরু হলেও আনুষ্ঠাািনক ভাবে শনিবার সকালে সাভার গলফ ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাভার সেনানিবাসের একাত্তর মেকানাইজড ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ কামাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের মার্কেটিং এন্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার, একাশি পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, নাইন এনফেন্টি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তৌফিক হামিদ ও সাভার গলফ ক্লাবের সদস্য সচিব মেজর মোহাম্মদ মহিউদ্দিন। ৩দিন ব্যাপী এ প্রতিযোগীতায় দেশি-বিদেশি…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
সাভারে সাকিব হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
১৮ মে ২০২২(বিবিনিউজ ):সাভারে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় মিরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজের সামনে এই মানববন্ধন কর্মসুচী পালন করেন শিক্ষার্থীরা। এ সময় মানববন্ধনে নিহত শিক্ষার্থীর সহপাঠী ও পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জানায়, চলতি বছরের ১৭ মার্চে সাভারের কোটাপাড়া নগরকোন্ডা এলাকার কাঞ্চন মিয়ার ছেলে আমিনবাজারের মিরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিব আল হাসানকে (১৮) পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে বাড়ি থেকে…
Read Moreসাভারে আটা ও ময়দার আড়তের ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
১৮ মে ২০২২(বিবিনিউজ ): সাভার নামাবাজার এলাকার আটা ও ময়দার পাইকারি আড়তের ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল এ অভিযান পরিচালনা করেন।অভিযানে এ সময় আটা ও ময়দার বস্তায় ওজনে কম দেয়া, মূল্য তালিকা না থাকা, তালিকার সাথে বিক্রয় মূল্যের মিল না থাকা, ইচ্ছে মতো দাম বৃদ্ধির কারণে একতা এন্টারপ্রাইজকে ৫০ হাজার, শিল্পী এন্টারপ্রাইজকে ৫ হাজার ও মেসার্স আলম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আব্দুল…
Read Moreসাভারের আশুলিয়ায় তিন জনের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার,১৪ মে ২০২২(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে আশুলিয়ায় ভাদাইল,বগাবাড়ি ও পল্লীবিদ্যুৎ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়,রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় একটি বাড়ি ঝুলন্ত অবস্থায় এক যুবক,বগাবাড়ি থেকে এক যুবক ও পল্লীবিদ্যুৎ এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। তাদের মৃত্যুর বিষয়ে তদন্ত করছে আশুলিয়া থানা পুলিশ।
Read Moreবৈদ্যুতিক পাখায় আহত সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ
১৩ মে ২০২২(বিবিনিইজ):মাথার ওপর বৈদ্যুতিক পাখা (সিলিং ফ্যান) পড়ে আহত হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মুরাদ হাসান। জামালপুরের সরিষাবাড়ীর দৌলতপুরে নিজ বাড়ির বৈঠকখানায় বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। মুরাদের কপালে তিনটি সেলাই পড়েছে। তাঁর অবস্থা এখন শঙ্কামুক্ত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাংসদের ব্যক্তিগত সহকারী সূত্রে জানা যায়, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মুরাদ গতকাল দিনব্যাপী দৌতপুরে নিজ বাড়িতে রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেন। চিকিৎসা শেষে রাতে বাড়ির বৈঠকখানায় অতিথিদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় বৈঠকখানার বৈদ্যুতিক পাখা মুরাদের মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর…
Read Moreঢাকার ধামরাইয়ে শিয়ালের কামড়ে শিশুসহ ৯ জন আহত
স্টাফ রিপোর্টার,১৩ মে ২০২২(বিবিনিইজ): ঢাকার ধামরাইয়ে পাগলা শিয়ালের কামড়ে শিশু সহ ৯ জন আহত হয়েছে । আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় রংমালা ও কাজলী বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকীদের ধামরাই থানা স্বাস্থ্য কমপ্লেক্্র ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় ।ধামরাইয়ে বাড়িগাও এলাকায় পাগলা শিয়ালের কামড়ে এই আহতের ঘটনা ঘটে ।এলাকার লোকজন মিলে ওই পাগলা শিয়ালটি মেরে ফেললেও এখন শিয়াল আতংকে সময় কাটছে এলাকাবাসীর ।
Read Moreধামরাইয়ে ধানের বাম্পার ফলন হলেও বৃষ্টির কারণে বিপাকে ধান চাষীরা
স্টাফ রিপোর্টার,১২ মে ২০২২(বিবিনিইজ):ঢাকার ধামরাইয়ে এবার ১৬ হাজার ৬ শত ৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে । ধামরাইয়ে এবার বোরো ধানের বাম্পার ফলন হলে ও কয়েকদিন আগে ধমকা হাওয়ায় অনেক জমির বোরো ধান মাটিতে পড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে । আবার শুরু হয়েছে টানা বৃষ্টি আর বৃষ্টির কারণে পাকা ধান জমিতেই অনেকটাই নষ্ট হতে বসেছে । এ পর্যন্ত ২৫ ভাগ বোরো ধান, চাষীরা ঘরে তুলতে পেরেছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরিফুল হাসান ।
Read Moreসাভারে সিলিন্ডার বিস্ফোরনে ২ নারী দগ্ধ
স্টাফ রিপোর্টার,১১ মে ২০২২(বিবিনিউজ ): সাভারে গ্যাসের চুলার আগুনে দুই নারী দগ্ধ হয়েছে। বিকেলে পৌর এলাকার দক্ষিণ নামাবাজার এলাকার জনৈক দারোগ আলীর বাড়িতে এঘটনা ঘটে।পুলিশ জানায়,বিকেলে ওই বাড়ির শিল্পী বেগম নামের এক নারী শ্রমিকের ভাড়া ঘরে গ্যাস সিলিন্ডারের শব্দ হলে তালা খুলে প্রতিবেশী মিতু বেগম নামের এক নারী ঘরে প্রবেশ করে অটো গ্যাসের চুলার চাবি ঘুরালে চুলা থেকে আগুন বেড় হলে তিনি দগ্ধ হন পরে ওই নারীকে বাঁচাতে যান আরেক নারী সেলিনা বেগম। পরে সেলিনা বেগমও দগ্ধ হলে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের…
Read Moreনারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে গাজীপুরে পুনাক শিল্প পন্য মেলা শুরু
স্টাফ রিপোর্টার,১১ মে ২০২২(বিবিনিউজ ):গ্রামীণ নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে গাজীপুরে মাস ব্যাপী পুনাক শিল্প পন্য মেলা শুরু হয়েছে।আজ গাজীপুরের কালিগঞ্জে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে উদ্বোধন করা হয়েছে “পুনাক শিল্পপণ্য মেলা”। বর্ণাঢ্য আয়োজনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসসাদিক জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কালিগঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাদল ভূঁইয়া, তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুজ্জামান, কালিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জয়না আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন, সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজের ছাত্রলীগের…
Read Moreধামরাইয়ে ইটভাটার আগুনে পুড়ে গেছে প্রায় ২০০ বিঘা জমির ধান
স্টাফ রিপোর্টার,১১ মে ২০২২(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে ইটভাটার আগুনের তাপে প্রায় ২০০ বিঘা জমির ধান পুড়ে গেছে। এঘটনায় ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা মানববন্ধন করেছেন। এসময় কৃষকদের স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর সুষ্ঠু ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।সকালে ধামরাই উপজেলা চত্বরে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় চার বছর পূর্বে সোমভাগ ইউনিয়নের নওগাঁও এলাকার কৃষি জমির উপর এমবিএন-২ ব্রিকস নামের ইটভাটা গড়ে তুলেছেন মুজাহিদ হোসেন নামের এক ব্যক্তি সেই ইটভাটার আগুনের তাপেই সোমভাগ ও ধামরাই ইউনিয়নের গুতুল, হাজীপাড়া, চন্দ্রপাড়া এবং ডেমরান এলাকার প্রায় ২০০ বিঘা জমির…
Read More