আশুলিয়ায় একটি প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ

স্টাফ রিপোর্টার,২৯ মে ২০২২(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় একটি প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী রোগী দীর্ঘ প্রায় এক মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা নিলেও সুস্থ হচ্ছে না। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।গত ২৮ এপ্রিল জরায়ুর টিউমারজনিত সমস্যা নিয়ে আশুলিয়ার জামগড়া দি ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন স্থানীয় ভুক্তভোগী রোগী রহিমা বেগম। পরে সমস্যা সমাধানের জন্য তার জরায়ুর অস্ত্রোপচার করেন ডাঃ ফৌজিয়া আক্তার। কিন্তু অস্ত্রোপচারের পর থেকেই তা অবস্থার অবনতির হতে থাকে। হাসপাতাল কর্তৃপক্ষ ও…

Read More

ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ই জুন

স্টাফ রিপোর্টার,২৮ মে ২০২২(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ ই জুন । ৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৬৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে । ধামরাই উপজেলা হলরুমে গতকাল প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন উপজেলা নির্বাচন অফিসার আয়শা আক্তার। আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম রাজা, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা পেয়েছেন চশমা প্রতীক । উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক তানভীর হাসান তুহিন পেয়েছে অটোরিক্্রসা ও উপজেলা স্বেচছাসেবক লীগের সহ- সভাপতি রবিউল করিম পেয়েছে ঘোড়া প্রতীক এবং সোহেল…

Read More

সাভার ও ধামরাই থেকে দুই জনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,২৬ মে ২০২২(বিবিনিউজ ): সাভার ও ঢাকার ধামরাই থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত চার দিনে সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে আট জনের লাশ উদ্ধার করেছিলো পুলিশ। পুলিশ জানায়,সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। কিভাবে তিনি মারা গেছেন তদন্ত করছে পুলিশ। অপরদিকে ধামরাইর বাথুলী এলাকা থেকে আট বছরের এক শিশুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত চার দিনে সাভার,আশুলিয়া ও ধামরাই থেকে আট জনের…

Read More

সাভারের আশুলিয়ায় পান চাষ করে স্বাবলম্বী কৃষক

স্টাফ রিপোর্টার,২৬ মে ২০২২(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় প্রথম বারের মত পান চাষ হয়েছে। প্রথমেই পান চাষ করে স্বাবলম্বী হয়েছেন কৃষক এনায়েত উল্লাহ। তার পান চাষে সাফল্য দেখে এলাকার অনেক মানুষ এখন পান চাষে আগ্রহী হয়েছেন। জানা যায়,সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের বেলমা এলাকার বৃদ্ধ কৃষক এনায়েত উল্লাহ কয়েক মাস আগে বরিশালের মেহেদীগঞ্জ এলাকা থেকে পান গাছের চারা এনে কয়েক শতাংশ জমিতে রোপন করেন। রোপনের পরেই তার পান বাগানে পানের ভালো ফলন হয়েছে। একেক জায়গায় পানের স্বাদ একেক রকম হলেও লাল মাটির উপত্যকায় জন্মনো এই পান মিষ্টি। বাজারেও রয়েছে প্রচুর চাহিদা। বাজারে এখানকার…

Read More

জন্মদিনের দাওয়াতের কথা বলে সাভারে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ

২৫ মে ২০২২(বিবিনিউজ ):ঢাকার অদূরে সাভারে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ওই তরুণী সাভার মডেল থানায় মামলা করলে পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে জন্মদিনের দাওয়াতের কথা বলে ওই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার ওই তরুণের নাম রবিউল ইসলাম ওরফে রবি (২৫)। তাঁর বাড়ি নওগাঁয়। তিনি সাভারের একটি এলাকায় ভাড়া থাকতেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন শহীদুল ইসলাম (২৭), মনির হোসেন (৪০)…

Read More

প্রত্যাবাসনের অনিশ্চয়তায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে রোহিঙ্গারা : প্রধানমন্ত্রী

২৪ মে ২০২২(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যাবাসনের দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা রোহিঙ্গাদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে প্ররোচিত করছে। তিনি বলেন, রোহিঙ্গারা তাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার কারণে হতাশ হয়ে পড়ছে, যার একটি সম্ভাব্য ঝুঁকি রয়েছে। কারণ, এটি তাদের অনেককে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে প্ররোচিত করছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে বৈঠকে শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা ইউএনএইচসিআরকে বলেন, বাংলাদেশ সরকার রাখাইন রাজ্যে যা পাওয়া যায় তার সঙ্গে সামঞ্জস্য রেখে মিয়ানমারের পাঠ্যক্রম ও ভাষার পাশাপাশি…

Read More

ধামরাইয়ে সেলফি পরিবহন দূঘর্টনায় নিহত ২

স্টাফ রিপোর্টার,২৪ মে ২০২২(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে দুই জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও অন্তত ত্রিশ জন।সোমবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাড়বাড়িয়া গাজীখালী নদীতে এঘটনা ঘটে। নিহত দুই বাস যাত্রীর নাম অখিল চন্দ্র দাস ও নিখিল চন্দ্র দাস। তারা ফরিদপুর জেলার সদর থানার নপোল দাস ও গোপাল দাসের ছেলে। পুলিশ বলছে,ঢাকা থেকে পাটুরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সেলফি পরিবহনের যাত্রীবাহী বাস চালক বেপোয়ারা গতিতে চালাচ্ছিলেন। এসময় বাসটি ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইর বাড়বাড়িয়া এলাকায় গাজীখালী নদীর কাছে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে…

Read More

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী করিডর থেকে লাফ দিয়ে মৃত্যু

২৪ মে ২০২২(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি ভবনের ছয় তলার করিডর থেকে লাফ দিয়ে নিচে পড়ে এ বি এম তকি তানভীর নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৩ মে) দুপুরে আশুলিয়ার দত্তপাড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর বাড়ি বগুড়ায়। নিহতের সহপাঠীরা জানান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারের ওই শিক্ষার্থী দুপুরের দিকে একটি ভবনের ছয় তলার করিডর থেকে নিচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত সাভারের এনাম মেডিক্যাল…

Read More

সংস্কারের অভাবে অনুপযোগী হয়ে পড়েছে সাভারের অনেক রাস্তা

স্টাফ রিপোর্টার,২২ মে ২০২২(বিবিনিউজ ):সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সাভার উপজেলার অনেক রাস্তা। এর মধ্যে সবচেয়ে ভয়াভহ আকার ধারণ করেছে বিশমাইল জিরাবো ও বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে। প্রতিনিয়ত এই দুটি সড়কে দুর্ঘটনার পাশাপাশি অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করছে। দুই দশক ধরে এই দুটি সড়কের বেহাল দশা হলেও মেরামত করার যেন কেউ নেই। গার্মেন্টস শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন কারখানার বায়ারসহ মানুষ পড়েছে চরম দুর্ভোগে। কাদা পানিতে হাটার কারণে বিভিন্ন বয়সী মানুষের জামা কাপড় নষ্ট হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, ওই দুটি সড়কের পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়কে পিচঢালাই উঠে…

Read More

ঢাকার ধামরাইয়ে মাটির ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার,২২ মে ২০২২(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে মাটির ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ফরহাদ হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।রাতে উপজেলার গাঙ্গুিিটয়া ইউনিয়নের গাঙ্গুটিয়া বাজারে এ ঘটনা ঘটে।এ ঘটনায় এলাকাবাসী জাকারিয়া (২২) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত ফরহাদ হোসেন ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুনালাই এলাকার মৃত জলিল উদ্দিনের ছেলে। আটককৃত জাকারিয়া একই এলাকার বাসিন্দা।জানা যায়, রাতে গাঙ্গুটিয়া বাজারে ফরহাদ ও মিজানুর রহমান বাবু এক সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। ওই সময়ে জাকারিয়া (২২) ও তার নেতৃত্বে অজ্ঞাত আরও ১০/১২ জন লোক হাতুড়ি নিয়ে মাটি ব্যবসায়ী মতিউর রহমানকে মারতে…

Read More