রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ১১

রাঙামাটির নানিয়ারচরের বড়পুল, ধর্মচরন কার্বারি পাড়া ও হতিমারা এলাকায় পাহাড় ধসে ১০ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে প্রবল বর্ষণে পাহাড় ধসে এ দুর্ঘটনা ঘটে। প্রশাসন সূত্র জানায়, উপজেলার বড়পুল পাড়ায় দুই পরিবারের চার জন, ধর্মচরন কার্বারি পাড়ায় একই পরিবারের চার জন এবং হাতিমারা এলাকায় তিন জন মারা গেছেন। রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ জানিয়েছেন, ‘নানিয়ার চরে তিনটি জায়গায় পাহাড় ধস হয়েছে। জেলা সদরসহ সব মিলিয়ে বিশটির মতো পাহাড় ধস হয়েছে গত রাত থেকে। জেলায় গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছিলো। এখনো একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টির যে অবস্থা,…

Read More

সাভারের আশুলিয়া পানির ট্যাঙ্ক ধসে পড়ে মা ও ছেল নিহত

দিয়া ইসলাম : সাভারের আশুলিয়া একটি বাড়িতে পানির ট্যাঙ্ক ধসে পড়ে মা ও ছেল নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন। সোমবার ভোর পাঁচ টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের বাংলাবাজার এলাকার জনৈক নুরুল হক পলান এর বাড়িতে এঘটনা ঘটে। পুলিশ জানায় ভোর রাতে ওই বাড়ির একটি কক্ষে পানির ট্যাঙ্ক ভেঙ্গে পড়ে ঘরের দালান ওই রুমের মধ্যে ভেঙ্গে পড়ে যায়। এসময় ঘুমন্ত অবস্থায় মা সেলিমা খাতুন (৪০),ছেলে সিয়াম (১০) নিহত হয়। এসময় আহত হয় তাদের মামা টুটুল মিয়া (৩৫)। পরে তাকে দ্রুত উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে…

Read More

সিলেটে মৃদু ভূ-কম্পন

সিলেটে সোমবার সকাল ১০টা ৫৩ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম বলে জানিয়েছে মার্কিন ভূ-তত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস। আবহাওয়া অধিদফতরের টেকনিশিয়ান ইকবাল আহমেদ এ তথ্য জানান।

Read More

সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহিন সেখ (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার রাত পৌনে ৩টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। শাহিন সেখ সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার আনোয়ার হোসেনের ছেলে। সিরাজগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও গণসংযোগ কর্মকর্তা আবু ইউসুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেল স্টেশনের কাছে মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময়…

Read More

বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জের শিবালয়ে বৃহস্পতিবার রাতে বাস-পিকআপের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহত পিকআপ চালক লিটন হোসেন (২৫) উপজেলার অন্বয়পুর গ্রামের ওমর হোসেনের ছেলে এবং যাত্রীর পরিচয় মেলেনি। বরংগাইল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমীর হোসেন জানান, ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় রাত সাড়ে ৯টার দিকে পিকআপ ও বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন অন্তত ১০জন। দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ আটক করেছে পুলিশ।

Read More

বিভিন্ন স্থানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

রংপুর, ঠাকুরগাঁও এবং দিনাজপুরে বৃহস্পতিবার দিবাগত রাতে কথিত বন্দুকযুদ্ধে তিনজন মারা গেছেন। পুলিশের দাবি নিহতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রতিনিধিদের পাঠানো খবর- ঠাকুরগাঁও: রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে শামীম হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় ঠাকুরগাঁও জেলার নেকমরদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে বলে জানা যায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার নেকমরদ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় শামীমসহ কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তাদের লক্ষ্য…

Read More

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় পরিবহনের ৩ জন নিহত হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা সংলগ্ন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। তবে পুলিশের ধারনা নিহতদের বাড়ি দিনাজপুর জেলায়। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় পাথর বোঝাই ট্রাক ও খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় পরিবহনের চালকসহ ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও নিহতদের লাশ থানায় রাখা হয়েছে। পরিচয় সনাক্ত…

Read More

আশুলিয়ায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

দিয়া ইসলাম : সাভারের আশুলিয়ায় সুর্বণা আক্তার নামের (১৫) এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের চাঁনগাও এলাকার নিজ বাড়ি থেকে ওই স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায়, দুপুরে নিজ বাড়ির একটি কক্ষে স্থানীয় জাফর মাদবর একাডেমী স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সুর্বণা আক্তারের ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এবিষয়ে আশুলিয়া থানার এসআই সালাম বলেন,…

Read More

রংপুরে পুলিশের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শাহজাহান হোসেন দবির ওরফে দবিরুল (৫০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হারাগাছ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ছোটপুল বানুপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দবিরুল পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের চেংটারী গ্রামের সোহরাব হোসেনের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান জানান, মাদক ব্যবসায়ীরা হারাগাছ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ছোটপুল বানুপাড়ায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে…

Read More

পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ হারালো ৪ কিশোর

চাঁদপুরের হাজীগঞ্জে পৌরসভাধীন ১১ নম্বর ওয়ার্ড রান্ধুনীমুড়া শুকু কাউন্সিলারের বাড়িতে পানিতে পড়ে একই বাড়ির সহোদর ভাইসহ চার কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ওই বৈষ্ণব বাড়ির দিঘীতে লাশ ভেসে থাকতে দেখে শুকু কাউন্সিলার বাড়ির ইউসুপের ছেলে ফজর নামাজের অজু করতে গিয়ে মৃতদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখে চিৎকার করেন। চিৎকার শোনে বাড়ির লোকজন জড়ো হয়ে পুকুর থেকে লাশগুলো উদ্ধার করেন। নিহতেরা হলো-ওয়াসিমের ছেলে রাহুল (১১), শামিম (১০), আহসান হাবিবের ছেলে রায়হান (১০), শাহরাস্তির নজরুল ইসলাম নাজির ছেলে লিয়ন (০৯)। লিয়ন নানার বাড়িতে থাকতো। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার…

Read More