রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। রমনা থানার এসআই আমিনুল ইসলাম জানান, মালিবাগ ও ওয়ারলেস রেলগেটের মধ্যবর্তী স্থানে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে আহত হলে স্থানীয় লোকজন তাকে রেললাইন থেকে রাস্তায় নিয়ে আসে। পরে পুলিশ সংবাদ পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সকাল সাড়ে ৮ দিকে দায়িত্বরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ছিল। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ২০ জন
সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত চার জন। এসময় আহত হয়েছে অন্তত ২০ জন। শনিবার সকাল সাত টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। বাস যাত্রীরা জানায় রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতি পরিবহনের একটি নৈশ কোচ সকালে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের তুরাগ এলাকায় পৌছলে মহাসড়কে ইউর্টান নেওয়া একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা লেগে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় অন্তত ২৩ জন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করলে আরও তিন জন মারা…
Read Moreতনু হত্যার ২৭ মাসেও ঘাতকরা অধরা
বহুল আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ২৭ মাস গত হয়েছে বুধবার। তনুর পরিবারে এ বছরও ছিল না ঈদের আনন্দ। এতদিনেও তনুর ঘাতকরা রয়ে গেছে অধরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে অনড় তনুর পরিবার, তার সহপাঠী ও গণজাগরণ মঞ্চ কুমিল্লার নেতৃবৃন্দ। তনুর দুটি ময়নাতদন্ত প্রতিবেদনে ‘মৃত্যুর সুস্পষ্ট কারণ’ উল্লেখ না থাকা এবং সন্দেহভাজনদের ডিএনএ ম্যাচিং করতে না পারায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাদের ক্ষোভের অন্ত নেই। তবে ঘাতক শনাক্তকরণে কয়েকজন ব্যক্তির ডিএনএ প্রতিবেদনই এখন ভরসা বলে মনে করা হচ্ছে। এদিকে…
Read Moreময়মনসিংহে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক বিক্রেতা নিহত
ময়মনসিংহের ত্রিশাল ও তারাকান্দা উপজেলায় পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন। নিহত মাদক বিক্রেতারা হলেন- স্বপন (৩০) ও আলী হোসেন (৩৮)। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা পুলিশ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানায়, মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোর রাত সাড়ে ৪টার দিকে ত্রিশালে অভিযান চালানো হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েন মাদক বিক্রেতারা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক বিক্রেতা স্বপন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার…
Read Moreনওগাঁয় ট্রাকের চাপায় দুই আম ব্যবসায়ী নিহত
নওগাঁর সাপাহারে ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী দুই আম ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার গোডাউন পাড়ার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মাজেদ আলীর ছেলে আব্দুস সালাম (৩৩) এবং ভোলা জেলার বড়চর সামাইয়া গ্রামের আবু বক্কর ব্যাপারীর ছেলে মো. হিরো(২৪)। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ জানান, সকালে নওগাঁ থেকে একটি ধান বোঝায় ট্রাক সাপাহার হয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। ট্রাকটি সাপাহার বাজার গোডাউন পাড়া মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই…
Read Moreরায়পুরায় দুই সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যা
নরসিংদীর রায়পুরায় কাকলী আক্তার (৮) ও সোয়ান মোল্লা (৫) নামে দুই সন্তানকে হত্যা করে পিতা কাজল মোল্লা (৩২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কাজল মোল্লা পৌর এলাকার তুলাতলী গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে। মামলায় হেরে গিয়ে কাজল এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময়ে রায়পুরা পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তুলাতলীতে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, কাজল মোল্লা প্রায় তিন বছর ধরে পুটিয়া নামক এলাকায় থেকে নরসিংদী শহরে অটো রিক্সা চালাত। বিদেশে যাওয়ার জন্য এলাকার জামাই…
Read Moreঝিনাইদহে দুই যুবকের মৃতদেহ উদ্ধার
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের মাঠ থেকে দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হচ্ছেন, বাহাদুরপুর গ্রামের জুল বক্সের ছেলে রিপন (২২) ও একই গ্রামের বিশারত মণ্ডলের ছেলে আওয়াল (২০)। আজ বৃহস্পতিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাঠ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। হরিণাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, সকালে বাহাদুরপুর গ্রামের স্কুলের পাশে মাঠে দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে কীটনাশকের ২টি বোতল পাওয়া গেছে। লাশ দুইটির মুখ থেকে…
Read Moreখুলনায় বাস খাদে পড়ে নিহত ৫
খুলনায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ওসি হাবিল হোসেন জানান, পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও ১৪-১৫জন আহত হন। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ঘটনাস্থল থেকে ওসি…
Read Moreমহাখালীতে এমপি পুত্রের গাড়ির চাপায় পথচারী নিহত
রাজধানীর মহাখালীতে এমপি পুত্রের প্রাইভেটকারের চাপায় এক পথচারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম সেলিম ব্যাপারী (৪৫)। তিনি মহাখালীর ডিওএইচএস এলাকার এক ব্যক্তির গাড়িচালক। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহাখালী ফ্লাইওভারের বনানী প্রান্তে ওঠার মুখে এ দুর্ঘটনা ঘটে। কাফরুল থানার ওসি শিকদার শামীম হোসেন জানান, রাত সাড়ে ১০টার দিকে প্রাইভেট-কারের চাপায় এক পথচারী নিহত হন। তবে ওই গাড়িটি কে চালাচ্ছিলেন বা কার গাড়ি তা আমরা জানতে পারিনি। তবে প্রত্যক্ষদর্শী শামীম হোসেন নামে এক গাড়ি চালক জানান, তার সামনে প্রাইভেটকারটি এক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যেতে থাকে। তিনি গাড়িটি অনুসরণ…
Read Moreদুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, দুজনের মৃত্যু
পঞ্চগড় জেলার দেবীগঞ্জে দুই সন্তানকে নিয়ে এক মা বিষপান করেছে। এ ঘটনায় মা ও এক সন্তানের মৃত্যু হয়েছে। অপর সন্তানের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঠাঁকুরগাও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২০ জুন) রাতে জেলার দেবীগঞ্জ উপজেলার চেংঠিহাজরাডাঙ্গা ইউনিয়নের ফুলবাড়ি শেওরাতলী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত দুজন হলেন- দেবীগঞ্জ উপজেলার চেংঠিহাজরাডাঙ্গা গ্রামের জয়দেব রায়ের স্ত্রী মমতা রানী (৩৫) ও দেড় বছরের শিশু সন্তান রাতুল চন্দ্র রায়। তাদের অপর সন্তান সেতু রানীকে (৬) ঠাঁকুরগাও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে মমতা আমের রসের…
Read More