কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই অপহরণকারী নিহত

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নাইম মালিথা(২৭) ও জোয়ার আলী(২৮) নামের দুই অপহরণকারী নিহত হয়েছে। পুলিশের দাবি নিহতরা চিথলিয়া গ্রামের স্কুল ছাত্র দেব দত্তকে অপহরণ এবং হত্যার প্রধান আসামি। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চিথলিয়া এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত নাইম চিথলিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে এবং জোয়ার আলী একই গ্রামের আক্কাস আলীর ছেলে। এ ঘটনায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) লাল চাঁদ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলামসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি বিদেশী…

Read More

ঝিনাইদহে বাস-নসিমন সংঘর্ষে নিহত ৩

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী নামক স্থানে বাস ও নসিমনের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭ জন। আজ মঙ্গলবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার সাধুহাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হরিণাকুন্ডু উপজেলা কেষ্টপুর গ্রামের জাকের মণ্ডলের ছেলে আব্দুল লতিফ (৫৫), একই গ্রামের দলু মণ্ডলের ছেলে শাহিদুল ইসলাম (৪৫) ও সদর উপজেলা পান্তাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে রাহাজ উদ্দিন (৬০)। আহতরা হলেন- কেষ্টপুর গ্রামের খোদবক্সের ছেলে আব্দুল মমিন (৫৫), নুরুল মণ্ডলের ছেলে কামরুল ইসলাম (৫০), আঈনুদ্দিনের ছেলে আব্দুল খালেক (৪৬), সদর উপজেলা সাধুহাটি গ্রামের আওলাদ হোসেনের ছেলে আব্দুল…

Read More

শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

ধামরাইয়ের রৌহা গ্রামের পূর্ণিমা (৭) নামের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একদিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে জনৈক মুন্নাফের বাড়ির পেছনের বাঁশবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পূর্ণিমা রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী ছিল। জানা যায়, বাড়ির পাশে রৌহা বাজারে সোমবার (২৫ জুন) বিকেলে ডিম ও ডাল আনতে গিয়ে পূর্ণিমা আর বাড়ি ফিরেনি। মঙ্গলবার সকালে তার লাশ পাওয়া যায়। তার স্বজনদের অভিযোগ, কে বা কারা তাকে ধর্ষণের পর হত্যা করেছে। ধামরাই থানার এসআই বাবলু শরীফ শিশুটির লাশ উদ্ধার করেন। তিনি জানান,…

Read More

সাঁথিয়ায় সাবেক সেনা সদস্যসহ দুইজনকে কুপিয়ে হত্যা

পাবনার সাঁথিয়ায় সাবেক সেনা সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকাল ৬টার দিকে উপজেলার তেবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে হত্যাকারীরা গুলি ও বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। নিহতরা হলেন- তেবাড়িয়া গ্রামের দবিরের ছেলে সাবেক সেনা সদস্য আ. গফুর (৫৫) ও গয়েশবাড়ি গ্রামের ময়েজ আলীর ছেলে বাজারের দোকানী ইদ্রিস আলী (৩৫)। স্থানীয়রা জানান, তেবাড়িয়া বাজারের দুদিক থেকে কয়েকটি মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা ইদ্রিস আলীর দোকানে হামলা চালায়। এ সময় আবদুর গফুর ও ইদ্রিস আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় তারা গুলি ও বোমা…

Read More

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতীতে সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং ৩৫-৪০জন আহত হয়েছেন। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা শ্রমিকদের ভাড়া করা হবিগঞ্জগামী একটি ট্রাক উপজেলার সাতুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকের প্রায় ৩৫-৪০জন শ্রমিক আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় ৫জন মারা যান। আরো কয়েকজনের অবস্থা আশংকাজনক। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বাড়ি গাইবান্ধায় বলে ধারণা করছে পুলিশ। বিস্তারিত আসছে…..

Read More

নাসিরনগরে বেয়াইয়ের হাতে বেয়াই খুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জায়গা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত মনসুর মিয়া(৪০)মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত মনসুর মিয়া উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া গ্রামের রশিদ মিয়ার ছেলে। এ ঘটনায় নাসিরনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার সকালে(২৩ জুন) আতোকুড়া গ্রামে বসত ঘরের বণ্টন নিয়ে মনসুর মিয়া ও তার বড় ভাইয়ের স্ত্রী শেফা বেগমের সাথে কথা-কাটাকাটি হয়। পরে শেফা ফোন করে একই গ্রামের তার ভাই আহম্মদ মিয়াকে জানায়। আহম্মদ ঘটনাস্থলে এসে বেয়াই মনসুর মিয়া ও লায়েছ মিয়াকে…

Read More

করিমগঞ্জে হাওরে ডুবে ৩ ভাইবোনের মৃত্যু

মায়ের সাথে খালার বাড়িতে বেড়াতে এসে হাওরের পানিতে ডুবে মারা গেছে তিন ভাইবোন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশতকা-মানিকপুর গ্রামে। রবিবার সকাল নয়টার দিকে তিন ভাই-বোনের লাশ পানিতে ভেসে উঠলে আত্মীয়-স্বজনের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। করিমগঞ্জ উপজেলার ভাটিয়া-গাংপাড়া গ্রামের হেলালউদ্দিনের দুই কন্যা জাহানারা আক্তার (৭) ও সাদিয়া আক্তার (৬) এবং পুত্র শেফায়েতউল্লাহ (৫) তাদের মায়ের সঙ্গে খালার বাড়ি আশতকা-মানিকপুর গ্রামে বেড়াতে যায়। গত শনিবার তারা বাড়ির পাশে একসঙ্গে খেলা করছিল। দুপুরে পর থেকে তারা নিখোঁজ হয়। এরপর থেকে তাদের খোঁজাখুঁজি শুরু হয়। এলাকায় মাইকিং করা হয়। তাদের…

Read More

সাভারে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভারে পিকআপ ভ্যান চাপায় হাসেম মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন। রবিবার সকাল ৯টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, হাসেম মিয়া ও জাভেদ মিয়া নামের দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশ্যে রওয়া দেয়। এ সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুরে পৌঁছলে পিছন থেকে আসা দ্রুত গতির একটি পিকআপ ভ্যান তাদেরকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই হাসেম মিয়া নিহত হয়। আশঙ্কাজনক অবস্থায় জাভেদ মিয়াকে হেমায়েতপুরের জামাল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ আরো জানায়, খবর পেয়ে সাভার…

Read More

গাজীপুরে বিজিবি মোতায়েন

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচন উপলক্ষে ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ রবিবার সকাল থেকে বিজিবি সদস্যদের বহনকারী গাড়ি চলতে দেখা যাচ্ছে মহাসড়কে। বিভিন্ন এলাকা ঘুরে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মোহসিন রেজা জানান, ২৪ থেকে ২৭ জুন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ২৯ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Read More

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পাবনার বেড়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহত নিজাম মণ্ডল (৪৫) আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের মিরপুরের বাসিন্দা। তার বিরুদ্ধে পুলিশ হত্যাসহ সাতটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, শনিবার রাত একটার দিকে ঢালারচরে ডাকাতদলের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থলে নিজামের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

Read More