রামুতে ৮ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা

কক্সবাজারের রামুতে আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রামু উপজেলার জোরিয়ানালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাবার বাগান নুরপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত রোজিনা আকতার (২৪) ওই এলাকার জাহাঙ্গীর আলম মিটুর স্ত্রী। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রোজিনার ভাই মো. শাহজাহান জানান, মৃত্যুর সময় রোজিনা আকতার ৮ মাসের বেশি অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের পর থেকে নানাভাবে নির্যাতন করতেন স্বামী জাহাঙ্গীর। জাহাঙ্গীর আলম মিটু ইয়াবা-মদ ব্যবসায় জড়িত। তিনি নিয়মিত ইয়াবা সেবনও করতেন। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।…

Read More

কালিহাতীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী অভিযানকালে ‘বন্দুকযুদ্ধে’ রুহুল ওরফে কাইলা রুহুল নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গোলড়া গ্রামে এ ঘটনা ঘটে। রুহুলের বাড়ি উপজেলার পাইকরা ইউনিয়নের গোলড়া গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে। টাঙ্গাইল র‌্যাব-১২ এর ৩নং কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার গোলড়া গ্রামে মাদকবিরোধী অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে এক…

Read More

ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত এবং ৩জন আহত হয়েছেন। বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সলঙ্গা থানার দাদপুরে রবিবার সকাল ৯টার দিকে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। এরমধ্যে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Read More

সাভারে গাড়ি ডাকাতি করার অভিযোগে পাঁচ ডাকাত আটক

দিয়া ইসলাম ,সাভার : সাভারে মহাসড়কে চলনন্ত গাড়ি ডাকাতি করার অভিযোগে পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জয়নাবাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। এসময় একটি ট্রাক উদ্ধার করা হয়। আটক পাঁচ ডাকাত হলো হেলাল মিয়া,রায়হান মিয়া,আনিসুর রহমান, ফারুক ইসলাম ও আব্দুর রউফ মিয়া। আটক পাঁচ ডাকাতকে সাত দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি মোহসিনুল কাদির। পুলিশ জানায় আটক পাঁচ ডাকাত ঢাকা আরিচা মহাসড়কে গাড়ি থামিয়ে প্রায় ডাকাতি করতো। গোপন সংবাদের…

Read More

যুদ্ধাপরাধের আরো দুই মামলা রায়ের অপেক্ষায়

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধে আরো দুই মামলা রায়ের অপেক্ষায় রয়েছে। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য অপেক্ষামান (সিএভি) রেখে আদেশ দেয়। এর মধ্যে একটি মামলায় গত ৩০ মে পটুয়াখালীর ৫ আসামির বিষয়ে যুক্তিতর্ক শেষে যেকোনো দিন রায় (সিএভি) ঘোষণা করবে বলে আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটি হবে যুদ্ধাপরাধের মামলায় ৩৪ তম রায়। ২০১৭ সালের ৮ মার্চ এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আসামিদের সর্বোচ্চ সাজার আর্জি পেশ করে শুনানি করে প্রসিকিউশন। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল…

Read More

সিরাজগঞ্জের বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালকসহ নিহত ৪

সিরাজগঞ্জ, ২ জুন : বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ পুনর্বাসন এলাকায় শনিবার ভোরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক ও নারীসহ চার বাসযাত্রীর নিহত এবং অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। মৃতদের মধ্যে ক্যাভার্ডভ্যান চালক আরিফের নাম জানা গেলেও হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসনের ফেঞ্চিগেইট এলাকায় একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় উভয় পরিবহনের সংঘর্ষে দুটি যানবাহনই উল্টে রাস্তার পাশে…

Read More

বেড়ানোর নাম করে বাড়ি থেকে নিয়ে শিশুকে হত্যা

দিনাজপুরের বিরামপুর থেকে বেড়ানোর নাম করে এক শিশুকে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী নবাবগঞ্জে হত্যা করে ভুট্টা ক্ষেতে লাশ ফেলে দিয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছেন নিহতের খালাতো ভাই। আজ বুধবার নবাবগঞ্জ থানা পুলিশ ওই লাশ উদ্ধার করেছে। জানা গেছে, বিরামপুর উপজেলার জোতবানী গ্রামের রশিদুলের ছেলে আজিজুর রহমান (২২) তার খালাতো ভাই মিনহাজুলকে (১০) সাথে নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যায় আজিজুর একাই বাড়ি ফিরলে স্বজনরা মিনহাজুলের খোঁজ করেন। এসময় আজিজুর বলেন, ‘আমি মিনহাজুলকে ছুরিকাঘাতে হত্যা করে ভুট্টা ক্ষেতে লাশ ফেলে দিয়েছি।’ আজিজুলকে সাথে নিয়ে স্বজনরা রাতে লাশের সন্ধানে গেলেও…

Read More

কেসিসির স্থগিত ৩ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অনিয়মের কারণে স্থগিত তিন কেন্দ্রে পুনঃভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। গত ১৫ মে অনুষ্ঠিত কেসিসি নির্বাচন চলাকালে সাধারণ ২৪ নম্বর ওয়ার্ডের ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (একাডেমিক ভবন-২), ৩১ নম্বর ওয়ার্ডের লবণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় কেন্দ্রে অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এদিকে, ভোট দানে বাধা, বুথ দখল, জাল ভোট ও হামলার আশঙ্কায় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা যাচ্ছে। রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা…

Read More

আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির চেষ্টা, ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সাভার উপজেলার আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ‘ডাকাত সদস্য’ নিহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মরাগাং এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে একদল ডাকাত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনে ডাকাতির চেষ্টা করছিল। এ সময় টহল পুলিশ সদস্যদের দেখে তারা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে একজন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Read More

সাভার সেনানিবাসেও আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

দেশের অন্যান্য সেনানিবাসের মত সাভার সেনানিবাসেও আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আহত ও নিহতের স্বজনদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে সাভারে মিলিটারী পুলিশ কোর সেন্টার এন্ড স্কুলের মিলনায়তনে এর আয়োজন করা হয়। এসময় সাভারসহ ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর ও মাদারীপুর জেলার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আহত ৬৮ ও নিহত ৩৭ জনের পরিবারের স্বজনদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন ৯ম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ আকবর হোসেন।…

Read More