খাগড়াছড়ি শহরের অদূরে স্বনির্ভর এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ছয়জন নিহত হয়েছেন। এছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন আরো তিনজন। আজ শনিবার সকাল সাড়ে আটটা থেকে পোনে নয়টার মধ্যে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকালে গ্রামবাসীদের নিয়ে একটি সমাবেশ ও বিক্ষোভ করার কথা ছিলো ইউপিডিএফের। তার আগেই এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিকভাবে অস্ত্রধারী দুর্বৃত্তরা ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই ছয়জন নিহত ও তিনজন আহত হন। নিহতদের মধ্যে অধিকাংশই ইউপিডিএফ সমর্থক নেতা ও কর্মী। তবে সকলের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ হতাহতদের উদ্বার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে এসেছে। এসময় স্বনির্ভর বাজারে অবস্থিত পুলিশ বক্সেও…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় বাসচালক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ মিয়া (৩৫) নামে এক বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে গরু নিয়ে ট্রাকটি চট্টগ্রামে আসছিল। মাদামবিবির হাট এলাকায় ট্রাকটি পেছন থেকে সাত নম্বর রুটের একটি মিনি বাসকে ধাক্কা দেয়। এর ফলে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহতবস্থায় সাতজনকে হাসপাতালে নেয়া হয়। এরমধ্যে মোহাম্মদ…
Read Moreকক্সবাজারে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত
কক্সবাজারে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ও চারটি পিস্তল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে রামু উপজেলার পানেরছড়া ঢালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা মো. নিজাম উদ্দিন (৩০) ও রতন রুদ্র (৩১)। তার তারা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। রামু থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রামুর পানেরছড়া এলাকায় র্যাবের একটি দল ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এক পর্যায়ে টেকনাফ দিক থেকে একটি তেলবহনকারী ভ্যান পৌঁছালে র্যাব থামার জন্য সংকেত দেয়। এ…
Read Moreশিবপুরে বাস-মাইক্রোবাস সংর্ঘষে নিহত ৩
নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া আটটার দিকে উপজেলার সোনামুড়ির টেক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শিবপুর থানার ওসি সালাম হোসেন এ খবর নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
Read Moreসাভার বিশ^বিদ্যালয় কলেজ সরকারীকরণ হওয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত
সাভার বিশ^বিদ্যালয় কলেজ সরকারীকরণ হওয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিশ^বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান। আলোচনা সভায় এসময় সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার তাই সাভার কলেজ সরকারীকরণ করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার এখন উন্নয়নের রোল মডেল তাই আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। এদিকে দুপুরে সাভার উপজেলা চত্বরে অসহায় ও দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ…
Read Moreটেকনাফে ১০ কোটি টাকার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাচারের সময় ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১০ কোটি ২০ লাখ টাকা। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া নাফ নদীসংলগ্ন রহমানের মৎস্যখামার এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন তিনি। বিজিবি সূত্র জানায়, নাফ নদী দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আনা…
Read Moreসাভার ও আশুলিয়া থেকে চার লাশ উদ্ধার
পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সাভারের আমিনবাজার, এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শ্রীপুর থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা ও আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায়, সকালে সাভারের বিরুলিয়া এলাকায় নিজ ভাড়া বাড়িতে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফাইহাজ রাফিদকে (১৫) দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ হাসপাতাল…
Read Moreসাতক্ষীরায় ৪৫ কেজি রুপার গহনা জব্দ
ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় সাতক্ষীরার কালিয়ানি সীমান্ত থেকে ৪৫ কেজি রুপার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার ভোরে সদর উপজেলার কালিয়ানি সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় রুপার গহনাগুলো জব্দ করা হয়। তবে, এ সময় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি। জব্দকৃত রুপার গহনার মূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা। বিজিবি ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান জানান, ভারত থেকে অবৈধ পথে একদল চোরাকারবারী রুপার একটি বড় চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সাতক্ষীরার কালিয়ানি সীমান্তের মেইন পিলার ৭ সাব পিলার ৫৮…
Read Moreসিলেটের স্থগিত ২ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে
সিলেট সিটি নির্বাচনে স্থগিত দুই কেন্দ্রে নতুন করে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টায় ভোট শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর গাজী বুরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে ভোটারদের লাইন। এ দুটি কেন্দ্রের ভোটার চার হাজার ৭৮৭। ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি মোতায়েন রয়েছে দুই প্লাটুন বিজিবি। গত ৩০ জুলাই অনিয়মের অভিযোগে এ দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। ১৩২টি কেন্দ্রের ফলাফলে মেয়রপদে আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের চেয়ে ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে আছেন বিএনপির আরিফুল হক। এই…
Read Moreকুমিল্লায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
কুমিল্লায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ফারুক (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কোমাল্লা এলাকায় এ ঘটনা ঘটে। ফারুক চৌদ্দগ্রাম উপজেলার রামরাই গ্রামের মমতাজ মিয়ার ছেলে। র্যাব সূত্রে জানা যায়, র্যাব ১১-এর একটি দল মাদক উদ্ধার করতে চৌদ্দগ্রাম উপজেলার কোমাল্লা এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ফারুক ও তার সহযোগিরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুক নিহত হন। কুমিল্লাস্থ র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান জানান, ফারুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের…
Read More