মেহেরপুরে ৬টি বোমা উদ্ধার

মেহেরপুরের সদর উপজেলার বন্দর গ্রামে পরিত্যক্ত অবস্থায় চারটি ও গাংনী উপজেলার তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবনের সামনে থেকে আরো দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল তেরাইল ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবনের সামনে থেকে দুটি এবং সদর উপজেলার বন্দর গ্রামে পরিত্যক্ত অবস্থায় চারটি হাত বোমা উদ্ধার করেছে সদর থানা পুলিশের অপর একটি দল। তিনি আরো জানান, বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য স্ব স্ব থানায় পানি ভর্তি বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে। এ ছাড়া জেলার…

Read More

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৪

রংপুরের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। রবিবার দুপুরে শহরের সিও বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) সাইফুর রহমান জানান, বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি একটি বাস সিও বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও কমপক্ষে ৩৭ জন আহত হন। তিনি আরো জানান, আহতদের মধ্যে দুই হাসপাতালে নেয়ার পথে মারা যান। অন্যদের রংপুর মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।…

Read More

পোশাককর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর মহাখালীর বটতলা দক্ষিণ পাড়ার একটি বাসা থেকে এক গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বনানী থানা পুলিশ। নিহতের নাম আইভি আক্তার (১৮)। গত শুক্রবার মধ্য রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে। শনিবার ভোরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। জানা গেছে, আইভি আক্তারের বাবার নাম আইয়ুব আলী। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলার মাছবাড়ি গ্রামে। আইভি আক্তার পরিবারের সঙ্গে মহাখালী বটতলার দক্ষিণপাড়ার একি টিনসেড বাসায় থাকতেন। বনানী থানা এসআই বিশ্বজিৎ জানান, পুলিশ খবর পেয়ে গত শুক্রবার রাত দেড়টায় ওই বাসায় যায়। সেখান গিয়ে ঘরের আড়ার সঙ্গে…

Read More

রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক চরমপন্থী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি নিহত আব্দুল মতিন মণ্ডল চরমপন্থী সজল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ তিন মামলা রয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম জানান, উপজেলার আলমডাঙ্গা গ্রামের একটি আম বাগানে চরমপন্থী সজল বাহিনীর সদস্যরা মিটিং করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে আব্দুল মতিন গুলিবিদ্ধ হন এবং…

Read More

একই মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বগুড়ায় একই মহাসড়কে শনিবার দিবাগত রাতে পৃথক সড়ক দুর্ঘটনা দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের অন‌েকের অবস্থা আশঙ্কাজনক। তাদ‌ের বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল‌ে ভর্তি করা হয়‌েছে। পুলিশ জানায়, ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলা ফায়ার সার্ভিসের সামনে বগুড়াগামী এনা পরিবহন ও ঢাকাগামী চাঁদনী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং ৩০ জন যাত্রী আহত হয়েছেন। প্রায় একই সময়ে একই মহাসড়কের ধুনট মোড়ে একটি দাঁড়ানো পিকআপকে বগুড়াগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে একজন মারা যান। বগুড়া সিলিমপুর পুলিশ…

Read More

চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামের বাকলিয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাহাত্তারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী অটোরিকশাটি বহদ্দারহাটের দিকে যাচ্ছিল। রাহাত্তারপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার পাঁচ আরোহীর সবাই হতাহত হন। আহত অবস্থায় সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিত্সক।

Read More

সরাইলে বাস খাদে, নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার এ খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, সিলেটগামী এনা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈশ্বামুড়া এলাকায় মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

Read More

মুন্সীগঞ্জে মাদ্রাসা শিক্ষক খুন, চাচাতো ভাই গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আজিমপুরায় মাদ্রাসা শিক্ষক ক্বারী মো. আওলাদ হোসেন (৫৫) খুন হয়েছেন। পুলিশ অভিযুক্ত চাচাতো ভাই তাইজেল শেখকে (৪৫) গ্রেফতার করেছে। নিহত আওলাদ স্থানীয় চুরাইন আনোয়ারুল উলম রহমানিয়া মাদ্রাসার ক্বেরাত বিভাগের শিক্ষক এবং ফার্ম্মেসীতে কাজ করতেন। পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে হাতাহাতির এক পর্যায়ে মাথায় হাতুরির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ পাশের ডোবায় গুম করার চেষ্টা হয়। পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রামবাসীরা তাইজেলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ হত্যায় ব্যবহূত হাতুরি জব্দ করেছে। সে পুলিশের কাছে হত্যার ঘটনা স্বীকার করেছে। এক…

Read More

মনোহরদীতে পানিতে ডুবে তিন শিশুর মৃৃত্যু

শনিবার বিকালে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নে পূ্র্ব চরমান্দালিয়া গ্রামে সহোদর দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু তিনজন একই গ্রামের অাসাদ মিয়ার মেয়ে রিতু (৭) ও শিখা (৮)। অন্য একজন মিজানুর রহমনের মেয়ে নাইমা অক্তার মিলি (১০)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমের কারনে তিন শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। তখন পানিতে ডুবে তিন শিশুর করুন মৃত্যু হয়।

Read More

কোরবানির গরু আসলেও জমেনি বেচাকেনা

রাজধানীর পশুর হাটে এখনও কোরবানির গরু আসছে, কিন্তু সেই তুলনায় জমেনি বিক্রি। যদিও গতকাল শনিবার ঢাকার পশুর হাটগুলোতে ক্রেতার সংখ্যা বেড়েছে, সেই তুলনায় বিক্রি বাড়েনি। তবে অনেকে আবার ঝামেলা এড়াতে আগেভাগেই বেশি দামে ক্রয় করছেন গরু, আবার অনেকে বাজার পর্যবেক্ষণ করছেন। কেউ বা দরদামও করেছেন কিন্তু কেনা হয়নি কোরবানির পশুটি। তবে আজ রবিবার থেকে মূল বেচা-বিক্রি শুরু হবে, এমনটাই আশা করছেন বেপারী ও ইজারাদাররা। রাজধানীর বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা গেছে, এবারের কোরবানির হাটে দেশিয় গরুর আধিক্যই বেশি। ক্রেতাদের কাছে দেশি গরুর চাহিদা বেড়েছে। মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি বলে…

Read More