কোটার দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে সড়ক অবরোধ

৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো অবরোধ করে রেখেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। শাহবাগ অবরোধের ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। মতিঝিল থেকে গাবতলী ও মিরপুর রুটে চলাচলকারী যানবাহনগুলো নিউমার্কেট হয়ে ঘুরে যেতে হচ্ছে। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর পর বুধবার রাত সাড়ে ৮টা দিকে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে…

Read More

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় দেলোয়ার হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টায় উপজেলার সাতুরিয়া ইদুর বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজন বাসচালক মাহমুদ হাসানকে আটক করে রাজাপুর থানা পুলিশ সোপর্দ করেন। দেলোয়ার হোসেন উপজেলার সদর ইউনিয়নের মনোহরপুর গ্রামের আ. মান্নান হাওলাদারের ছেলে। বাসচালক মাহমুদ হাসান ঝালকাঠি থানার গগন এলাকার মৃত বজলু হাওলাদারের ছেলে। রাজাপুর অফিসার ইনচার্জ শামসুল আরেফীন জানান, খুলনা থেকে বরিশালগামী একটি বিআরটিসির বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেন নিহত হন। লাশ ময়নাতদন্তের…

Read More

সিরাজগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে পৌর এলাকার যুবলীগ নেতা গোলাম মোস্তফাকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার সকালে শহরের রানীগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গোলাম মোস্তফা রাণীগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত হাতেম আলরি ছেলে। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। সদর থানার ভাড়প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ  জানান, সকালে গোলাম মোস্তফা রানীগ্রাম বাজারে দোকানে বসা ছিলেন।  এ সময পিছন থেকে এসে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Read More

নৌকার পক্ষে সাভারে ব্যাপক গণসংযোগ এনামুর রহমান

দিয়া ইসলাম ,সাভার-ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভারে ব্যাপক গণসংযোগ করেছেন ঢাকা ১৯ আসনের বর্তমান সরকারদলীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা.এনামুর রহমান। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সাভার বাজার বাসষ্ট্যান্ড এর কোরাইশী মার্কেট,সিটি সেন্টারসহ বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের কাছে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন আমি সাভার ও আশুলিয়ার সংসদ সদস্য হওয়ার পরে এই এলাকায় প্রায় ১২’শ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। এখন কোথাও রাস্তাঘাট ভাঙ্গাচুড়া…

Read More

রাজধানীতে মাদক সেবন-বিক্রির দায়ে গ্রেফতার ৩৪

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় রবিবার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৭৬ পিস ইয়াবা, ২৮০ গ্রাম (৩১৮০ পুরিয়া) হেরোইন, ৬ কেজি  ১০০ গ্রাম গাঁজা, ৭ বোতল ফেন্সিডিল ও ১৬০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রুজু হয়েছে।

Read More

চলতি মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নেবে। চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তাতে দুয়েকটি নদীর পানি সামান্য বাড়লেও বিপদসীমার নিচে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে। মাসের শেষ দিকে বিস্তীর্ণ এলাকায় ছিল মৃদু তাপপ্রবাহ। মৌসুমী বায়ু দেশের উপর কম সক্রিয় থাকায় বৃষ্টিপাত নেই গত কয়েকদিন ধরে। এ সময় তাপমাত্রা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত…

Read More

সংগীত শিল্পী প্রিয় মিউজিক স্টেশনে যুক্ত হলেন অপু খন্দকার

দিয়া ইসলাম  সাভার থেকে : সাভারের কৃতি সন্তান ও তরুন সঙ্গীত শিল্পী অপু খন্দকার এবার জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘প্রিয় মিউজিক স্টেশনের’ সাথে চুক্তিতে আবদ্ধ হলেন। আশুলিয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠানিকভাবে এ চুক্তিপত্র সাক্ষরিত হয়। সনামধন্য সঙ্গীত পরিচালক রোকন ইমনের কম্পোজিশনে ‘অপু খন্দকারের কথা, সুর ও কন্ঠে ‘প্রিয়া তু জানে না’ শিরোনামের গানটির রেকর্ডিং এর কাজ অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে বলে জানা যায়। এসময় আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফর হোসেন জয়, সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান নিপু, সাংগঠনিক সম্পাদক খোকা মুহাম্মদ চৌধুরী, ইউটিউব চ্যানেল প্রিয় মিউজিক স্টেশনের কর্নধার প্রিয় আলমগীর ও তরুণ…

Read More

বুড়িগঙ্গা নদী থেকে তরুণীর লাশ উদ্ধার

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জের ফরিদাবাদ এলাকায় নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে রবিবার রাতে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাত পরিচয় এই তরুণীর বয়স আনুমানিক ২০ বছর। তার পরনে গোলাপি রঙের সালোয়ার কামিজ ছিলো। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, লাশটি গলে যাওয়ায় শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে ও এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

Read More

সাতক্ষীরায় কলেজছাত্র হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

সাতক্ষীরার চাঞ্চল্যকর কলেজছাত্র গৌতম সরকার হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় অপর ছয় আসামিকে আদালত বেকসুর খালাস দিয়েছেন। বুধবার সাতক্ষীরার জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী গ্রামের রুপচান গাজীর ছেলে নাজমুল গাজী (২৫), একই গ্রামের করিম হোসেনের ছেলে শাহাদাৎ হোসেন (৩০), দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আব্দুল আলিমের ছেলে আলী আহম্মেদ শাওন ১৯) ও সদর উপজেলার মহাদেবনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে সাজু হোসেন (২০)। এ মামলায় খালাস প্রাপ্তরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মহাদেবনগর গ্রামের মোশারফ মিস্ত্রির…

Read More

খুলনায় তিন ডাকাতের ১৭ বছরের কারাদণ্ড

খুলনায় তিন ডাকাতকে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হল- সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের ইউনুছ শেখ, খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের বাচ্চু গাজী ও পটুয়াখালী জেলার টাউন বহাল গাছিয়ার ছিদ্দিক হাওলাদার। মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১৫ সালের ৩০ এপ্রিল রাত ১২টার দিকে খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর লঞ্চঘাট এলাকার একটি মৎস্য ঘেরে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় সেখান থেকে একটি দোনলা বন্দুক, একটি একনলা বন্দুক, একটি সাটারগান, ৯ রাউন্ড…

Read More