বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রায় ৭০ লাখ মাদকাসক্তের মধ্যে ৫০ লাখই ইয়াবা আসক্ত। ২০১৭ সালে দেশে আমদানি করা হয়েছিল প্রায় ৩০ কোটি ইয়াবা ট্যাবলেট। যার পুরোটাই মিয়ানমার থেকে আমদানি হতো। কিন্তু সেই পাচারের রুটটাই এখন বদলে গিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকমাসে বদলে গিয়েছে বাংলাদেশ সীমান্তে চোরাচালানের সমীকরণ। গরু ছেড়ে এখন সীমান্তের বড় চোরাচালানকারীরা ঝুঁকছেন ইয়াবা পাচারের দিকে। সীমান্ত এলাকার ব্যবসায়ীদের দাবি, গত মে মাস থেকে গোটা বাংলাদেশ জুড়ে চলা আইন-শৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী অভিযানই ভাগ্য বদলে দিয়েছে এখানকার কারবারিদের। বসিরহাটের কাছে…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
আশুলিয়ায় ট্রাকের চাপায় এক নারীসহ মোট দুই জন নিহত
এই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার জিরাবো ইটাখোলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাড়িয়ে থাকা মানুষসহ কয়েকটি রিক্সাকে চাপা দেয়। এতে করে ঘটনাস্থলেই এক রিক্সাচালক নিহত হয়। এবং এক নারীসহ আহত হয় আরও ৪ জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় নারী শিশু স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৌসুমি নামের আহত ওই নারী মারা যান। এই ঘটনায় ট্রাকটি আটক করা সম্ভব হলেও পালিয়ে গেছে চালক ও…
Read Moreসাভারে যাত্রীবাহীবাস থেকে অর্ধলক্ষাধীক টাকা ছিনতাই
শেখ এ কে আজাদঃ সাভারে একটি কলেজের ভূমি রাজস্বের টাকা দিতে গেলে দিনের বেলায় যাত্রীবাহীবাস থেকে পকেট থেকে অর্ধলক্ষাধীক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্প্রতিবার বেলা ১১.২০ মিনিটে ডি-লিং যাত্রীবাহী বাসে বাইসমাইল থেকে উঠলে কয়েকজন ছিনতাইকারীরা পিছু নিলে তা বুঝার আগেই নবীনগর বাসষ্ট্যান্ডে গিয়ে পৌছালে যাত্রীদের তাদের উপর মুখ থেকে ভুমি করে । পরে সাভারে মির্জা গোলাম হাফিজ কলেজের দপ্তর আফাজ উদ্দিনের পকেট থাকা ৫৫ হাজার টাকা ছিনতাই কারীরা নিয়ে দ্রুত গাড়ী থেকে নেমে পালিয়ে যায়। এ বিষয়ে সাভারের মির্জা গোলাম হাফিজ কলেজের অধ্যক্ষ মোঃ মহোসিন সত্যতা নিশ্চিত করে বলেন অফিস…
Read Moreকেন্দ্রে পৌঁছে যাচ্ছে ভোটের সরঞ্জাম
৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। কড়া নিরাপত্তায় ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। সারাদেশে ২৯৯ আসনের ৪০ হাজারের বেশি ভোটকেন্দ্রে শনিবার বিকালের মধ্যে এ সব সামগ্রী পৌঁছে দেওয়া হবে। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, নির্বিঘ্নে ভোট আয়োজনের সব প্রস্তুতিই নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য, সশস্ত্রবাহিনীর সদস্য ও নির্বাহী ও বিচারিক হাকিমরা রয়েছেন নির্বাচনী এলাকায়। অপরদিকে, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল শনিবার সকালে সাংবাদিকদের বলেছেন, রিটার্নিং অফিসাররা প্রিজাইডিং কর্মকর্তাদের মধ্যে নির্বাচনী সামগ্রী বিতরণ করছে। পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে সেগুলো কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। এবার ছয়টি আসনে ভোট হবে ইলেক্ট্রনিক…
Read Moreসাম্প্রদায়িক গোষ্ঠীর উপর হামলাকারীদের দমন করা হবে : র্যাব ডিজি
র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ৩০ ডিসেম্বর নির্বাচনে সাম্প্রদায়িক গোষ্ঠীর উপর হামলাকারীদের কঠোর হস্তে দমন করা হবে। সুষ্ঠু ভোট প্রদান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। শুক্রবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর সিঙ্গিয়া শাহপাড়ায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত মটা সাহার বাড়ি পুর্ননির্মাণের চাবি হস্তান্তর শেষে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচন আসলেই সমাজের এক শ্রেণির মানুষ নিরীহ মানুষের উপর হামলা করে। আমরা তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করবো। দেশ গড়ার ক্ষেত্রে এ দেশের প্রতিটি সম্প্রদায়ের মানুষ কাজ করেছে। এই…
Read More২৯ ডিসেম্বর রাত থেকে সারাদেশে যান চলাচল বন্ধ
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯ ডিসেম্বর রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে সব ধরনের যান্ত্রিক যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলতে পারবে না। রবিবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। পরিপত্রে বলা হয়েছে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, গ্যাস, বিদ্যুৎ ও ওয়াসার মতো জরুরি সেবা সংস্থার যান চলাচলে কোনো বাধা নেই। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচনী পরিদর্শক, ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা গাড়ি ব্যবহার করতে পারবেন। আরো বলা হয়, নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের…
Read Moreবাগেরহাটে বাস উল্টে নিহত ৩
বাগেরহাটের রামপাল উপজেলার সোনাতুনিয়ায় বাস উল্টে তিনজন নিহত ও আরো অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- উপজেলা পেড়িখালি গ্রামের আবু তাহেরের ছেলে ফেরদৌস, মোংলা পৌরসভার মাদ্রাসা সড়কের সরোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ কামরুল। সে বাসচালকের সহকারী ছিল। এছাড়া অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও খুলনা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আরাফাত পরিবহনের নৈশ কোচটি যাত্রী নিয়ে ঢাকা থেকে মোংলা যাচ্ছিল। আজ ভোররাত পৌনে ৪টার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গাছের সঙ্গে…
Read Moreনারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ মা-মেয়ের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার হকবাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে দগ্ধদের মধ্যে দুইজন মারা গেছে। তারা হলেন- ছায়া রানী হরিদাসি (৬০) ও তার মেয়ে সুমিত্রা (২৭)। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মা ও সকাল ১০টার দিকে মেয়ে মারা যান। ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার হকবাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের নয়জন দগ্ধ হন। এদের মধ্যে দুইজন মারা গেল। বাকি সাতজন ওই হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
Read Moreট্রান্সফরমার বিস্ফোরণে নিহত ১
রাজধানীর চকবাজারের কামালবাগে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে অহেদুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সহকর্মী রতন জানান, চকবাজারের কামালবাগে একটি রাবার কারখানায় চাকরি করতেন অহিদুল। কারখানার সামনে একটি বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়ানো ছিলেন তিনি। এসময় বিদ্যুতের খুঁটির ট্রান্সফরমার বিস্ফোরণ হলে আগুনে অহিদুলের শরীর ঝলসে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতর বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি রতন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে…
Read Moreটেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ হাবিব উল্লাহ হাবিব (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। স্থানীয়রা জানান, তিনি জায়গা জমির ব্যবসা করতেন। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর পুরানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিব উল্লাহ হাবিব স্থানীয় পুরানপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। এব্যাপারে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী হাবিব উল্লাহকে শুক্রবার আটক করা হয়। তারপর তাকে নিয়ে মাদকদ্রব্য উদ্ধারের অভিযানে যায় পুলিশ। এসময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা হাবিবের…
Read More