রাজধানীর উত্তরায় অভিনেত্রী অহনা রহমানের গাড়িতে ট্রাকের ধাক্কা ও তাকে নাজেহাল করার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত ট্রাক চালক সুমন মিয়া ও চালক রুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে আশুলিয়ার খেজুরবাগান এলাকা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রথমে ট্রাকের সহকারী রুমনকে গ্রেপ্তার করে। পরে গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে চালক সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার ভোর রাতে পুরান ঢাকা থেকে শুটিং শেষে…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
ফের রাজধানীতে বিক্ষোভে পোশাক শ্রমিকরা
ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সরকারের পক্ষ থেকে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেয়া হলেও পোশাক শ্রমিকদের বিক্ষোভ থেমে নেই। শনিবার ঢাকার ভাষানটেক, শেওড়াপাড়া ও মিরপুর বাংলা কলেজের সামনে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক বিক্ষোভ করেন। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। ফলে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাষানটেক থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ জানান, ভাষানটেক এলাকার তামান্না গার্মেন্টসের শ্রমিকরা সকালে সড়ক অবরোধ করে। পরে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়কে যান চলাচল…
Read Moreপোশাক কারখানার শ্রমিকদের কাছে ফিরে যেতে অনুরোধ: ত্রাণ দুর্যোগ প্রতিমন্ত্রী
আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে সাভার ও আশুলিয়ার আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকদের কাছে ফিরে যেতে অনুরোধ করলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শুক্রবার সন্ধ্যায় সাভার সরকারী কলেজ বিশ^বিদ্যালয়ে সাভার পৌর আওয়ামী লীগের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন পোশাক কারখানাকে ধ্বংস করার জন্য একটি মহল ষড়যন্ত্র শুরু করেছেন শ্রমিকদের নায্য দাবি আদায়ে কাজ করছে সরকার এই খ্যাতকে ধ্বংস করে বাংলাদেশের অর্থনীতিকে আমরা বিপদধস্ত করতে চাই না। শ্রমিকদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকারী ব্যবস্থা…
Read Moreরাজশাহীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২
রাজশাহীর বানেশ্বরে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোরে ও বেলা ১১টায় রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়ার বেলপুকুর ও বানেশ্বর কলারহাটে দুর্ঘটনা ঘটে। আরএমপির বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, বুধবার ভোরে রাজশাহী-নাটোর মহাসড়কের বেলপুকুর এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক ওমর আলী (৩৭) নিহত হন। ঘাতক ট্রাক আটক করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অন্যদিকে পুঠিয়া পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিল উদ্দিন আহমেদ জানান, বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের বানেশ্বর কালাহাট এলাকায় যাত্রীবাহী কোচ, মালবাহী ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ট্রাক চালক কুতুব আলী (৩২) নিহত…
Read Moreগাজীপুরে শ্রমিক বিক্ষোভ, বিজিবি মোতায়েন
ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে বুধবার গাজীপুর, টঙ্গী, নাওজোড়, ভোগড়া বাইপাসসহ বেশ কয়েকটি স্থানে শ্রমিকরা বিক্ষোভ, ভাঙচুর, মহাসড়ক অবরোধ করেছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর জেলা প্রশাসন বিজিবি মোতায়েন করেছে। বাসন থানার অফিসার ইনচার্জ মো. মোক্তার হোসেন জানান, সকালে সিটি করপোরেশনের নাওজোড়, কড্ডা, ভোগড়া বাইপাস এলাকার বিভিন্ন করাখানার শ্রমিকরা মহাসড়কে নেমে আসে। এ সময় তারা পার্শ্ববর্তী বিভিন্ন কারখানার শ্রমিকদের বাইরে বের করে আনার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা কয়েকটি কারখানা ভবনের কাচ ভাঙচুর করে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ এমদাদ…
Read Moreজবির ক্যাম্পাস যেন মিনি বাসস্ট্যান্ড
আয়তনের দিক থেকে দেশের অন্যতম ছোট ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস। তা সত্ত্বেও এই ছোট ক্যাম্পাসের মধ্যেই যত্রতত্র বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল পার্কিংয়ে সংকুচিত হয়ে পড়েছে পদচারণার স্থান। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, জবির বর্তমান আয়তন মাত্র ১০ একর বলা হলেও বাস্তবে এর আয়তন আরো কম। সল্প এই জায়গার প্রায় সব স্থানেই বাস, শিক্ষকদের ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল পার্কিংয়ের ফলে ১৯ হাজার শিক্ষার্থী, ৭০০ শিক্ষক ও প্রায় ১ হাজার ৫০০ কর্মকর্তা-কর্মচারীর চলাফেরা হয়ে পড়েছে দূরহ। মূলত নতুন ভবনের নিচে বেজমেন্টে অব্যবস্থাপনা ও ক্যাম্পাসের নিকটে পার্কিংয়ের বিকল্প ব্যবস্থা না থাকায়…
Read Moreসাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০
সাভারের হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে হেমায়েতপুর শিল্পাঞ্চলের পদ্মার মোড় এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করলে এই সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় ওই শিল্পাঞ্চলের অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত বেতন-ভাতায় বৈষম্যের অভিযোগ তুলে মঙ্গলবার সকাল ৯টার দিকে প্রথমে স্থানীয় দীপ্ত ফ্যাশনের শ্রমিকরা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক অবরোধ করেন। পরে তাদের সঙ্গে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা যোগ দেন। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা বেশ কিছু যানবাহনে ভাঙচুর করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বললে উত্তেজিত শ্রমিকরা পুলিশের ওপর…
Read Moreবিমানবন্দর সড়কে আবারো বিক্ষোভ, বাসে অগ্নিসংযোগ
ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বেশ কিছু দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিমানবন্দর সড়কে বিক্ষোভ ও বাসে অগ্নিসংযোগ করেছেন পোশাক শ্রমিকরা। এতে ঢাকার প্রবেশমুখ গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। জানা গেছে, সোমবার সকাল থেকেই গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন স্থানে অবস্থান নিতে শুরু করেন শ্রমিকরা। দুপুর ১২টা থেকে আজমপুর, জসমিউদ্দিন ক্রসিং এবং বিমানন্দর সড়কে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। দুপুরের দিকে একটি বাসে শ্রমিকরা আগুন ধরিয়ে দেন।
Read Moreআশুলিয়ায় এক নারী লাশ উদ্ধার
আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই পোশাক শ্রমিকের স্বজনদের অভিযোগ গত দুই দিন আগে এক দল বখাটে ওই নারী পোশাক শ্রমিককে ধর্ষন করে। পরে সে অসুস্থ হয়ে পড়লে সকালে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এর আগে ওই ভোক্তভোগী নারী গত রাতে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্বজনদের অভিযোগ দুই দিন আগে কারখানা থেকে কাজ শেষে দূর সম্পকের এক চাচার সাথে বাড়ি ফেরার পথে শিপন ও রিপন নামে দুই যুবক তাদের আটক করে। পরে ওই দুই…
Read Moreসিরাজগঞ্জে দুর্ঘটনায় বাবা-ছেলে ও চালকসহ নিহত ৩
সিরাজগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে ও পিক-আপভ্যানের চালকসহ তিন জন নিহত হয়েছে। ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে। আজ ভোর সোয়া ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝাঐল ওভার ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টাঙ্গাইল জেলার এনায়েতপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে ইদ্রিস আলী (৬০) ও তার ছেলে মঞ্জু হোসেন (২৮) এবং পিক-আপভ্যানের চালক একই জেলার সন্তোষ গ্রামের টিটু হোসেনের ছেলে রাজু হোসেন (২৭)। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান জানান, রাজশাহী থেকে বরই বোঝাই একটি পিকআপ ক’জন যাত্রী নিয়ে বেপরোয়াভাবে টাঙ্গাইল যাবার পথে…
Read More