২০ মে, ২০২০(বিবিনিউজ) : গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১০ হাজার ২০৭টি নমুনা পরীক্ষায় দেশে ১ হাজার ৬১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। এখন এ ভাইরাসে শনাক্ত ২৬ হাজার ৭৩৮জন রোগী রয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জন মৃত্যুবরণ করেছে। দেশে এ পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩৮৬ জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
আজ পবিত্র শবে কদর
২০ মে, ২০২০ (বিবিনিউজ) : আজ বুধবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হবে।এই রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে ‘কদর’ নামে একটি সুরাও নাজিল হয়। তাই, মুসলমানদের কাছে শবে কদর অত্যন্ত মহিমান্বিত একটি রাত। কদরের রাতটি ইবাদত-বন্দেগিতে কাটিয়ে দেন ধর্মপ্রাণ মুসলমানগণ।শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর বা সম্মানিত রাত। যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে, সে রাতই লাইলাতুল কদর।এই রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয়। সারা বিশ্বের মুসলমানদের কাছে তাই এই রাত অতীব…
Read Moreসাভারে ৪৪ জন করোনা আক্রান্ত, জরুরী মিটিং করেছে উপজেলা প্রশাসন
সাভার প্রতিনিধি, ৬ মে ২০২০(বিবিনিউজ):সাভারে মোট ৪৪ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২০ জনেই বেশীর বিভিন্ন গার্মেন্টস এর পোশাক শ্রমিক। এদিকে করোনা ঠিক করতে দুপুরে উপজেলা পরিষদে বিভিন্ন গার্মেন্টস কারখানা কতৃপক্ষ ও সেনাবাহিনীর সাথে জরুরী মিটিং করেছে উপজেলা প্রশাসন। মিটিং এসময় শ্রমিকরা করোনা ভাইরাসে আক্রান্ত বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয়। মিটিং এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুমন উপস্থিত ছিলেন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত বেশীর ভাগ পোশাক শ্রমিক সাভারের উলাইল এলাকার আল-মুসলিম গার্মেন্টস এর শ্রমিক। এই কারখানায় কাজ…
Read Moreজনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২২০০, সর্বনিম্ন ৭০ টাকা নির্ধারণ
০৪ মে, ২০২০(বিবিনিউজ):চলতি বছর জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা এবং সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে ইসলামি শরিয়াহ মোতাবেক আটা, যব, গম, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যের যেকোনো একটি দ্বারা ফিতরা দেওয়া যায়। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, গম, কিশমিশ, খেজুর ও পনিরের সর্বোচ্চ বাজারমূল্যের ভিত্তিতে ফিতরা নির্ধারণ করা হয়েছে।…
Read Moreকরোনা আক্রান্ত ১০ হাজার ছাড়ালো, সুস্থ ১২০৯
৪ মে, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ১০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ১০ হাজার ১৪৩ জন। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এটি এ যাবৎকালে একদিনে সর্বোচ্চ সংখ্যা। গত ২৪ ঘন্টায় ১৪৭ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১ হাজার ২০৯ জন। এ ছাড়া গত ২৪ ঘন্টায় ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এদের সবাই পুরুষ। এ পর্যন্ত মারা গেছেন ১৮২ জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা…
Read Moreপ্রতিটি গার্মেন্টসে মেডিকেল টিম গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
৩ মে, ২০২০ (বিবিনিউজ) : চলমান করোনা পরিস্থিতির মধ্যে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরের এলাকার প্রতিটি গার্মেন্টসে মেডিকেল টিম গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আমাদের তিনটি হটস্পট ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরের এলাকাগুলোর বিষয়ে বিশেষভাবে দেখার জন্য পুলিশ প্রশাসনকে বলেছি। এখান থেকে যেন কেউ বাইরে না যায়, এবং বাইরের কেউ যেন না ঢুকে।’ জাহিদ মালেক বলেন, আমাদের মূল বিষয় ছিল পোশাক শিল্পের গার্মেন্টসগুলো কীভাবে স্বাস্থ্যবিধি পালন করবে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে মূল ফোকাস ছিল কারখানা চালানোর ক্ষেত্রে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। স্বাস্থ্যসেবা…
Read Moreরংপুর বিভাগের আট জেলার সঙ্গে কাল ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী
৩ মে, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল চলমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন। প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃংখলা রক্ষাকারি এবং সশস্র বাহিনীর প্রতিনিধিসহ শিক্ষক এবং মসজিদের ইমাম এই ভিডিও কনফারেন্সে সংযুক্ত থাকবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, কাল সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ভিডিও কনফারেন্স শুরু হবে। রংপুর বিভাগের আট জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলে এতে যুক্ত থাকবেন। জেলাগুলো হচ্ছে-পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধা। প্রেস সচিব বলেন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ…
Read Moreসাভারের ভাকুর্তায় এক কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা
সাভার প্রতিনিধি,৩ মে ২০২০(বিবিনিউজ):সাভারের ভাকুর্তা ইউনিয়নে এক কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে সাভার উপজেলা ছাত্রলীগ। সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কৃষকের ধান মারাই করে বাড়িতে পৌছে দেন।
Read Moreসাভারে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী
সাভার প্রতিনিধি, ০৩ মে ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সমাজের অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।দুপুরে সাভারের পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে আর্টডক এর অধীনে কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুল (সিএমপিসিএন্ডএস) এর উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর সদস্যরা। সেনা সদস্যদের বরাদ্দকৃত রেশন থেকে এ ত্রাণ সামগ্রী দেওয়া হয়।
Read Moreদেশে ২৪ ঘন্টায় নতুন ৬৬৫ জন করোনা আক্রান্ত
৩ মে, ২০২০ (বিবিনিউজ) : দেশে এ পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১০৬৩ জন এবং মারা গেছেন ১৭৭ জন। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এটি এ যাবৎকালে একদিনে সর্বোচ্চ সংখ্যা। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত ৯ হাজার ৪৫৫ জন। গত ২৪ ঘন্টায় ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন ১৭৭ জন। মৃত দুইজনই ঢাকার বাইরের। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। ডা.নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত…
Read More