২১ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ ২৪ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৭০৪ জন।গতকালের চেয়ে আজ ৬ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ১৮ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৭২৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত ৭ অক্টোবর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
আশুলিয়ায় গণধর্ষণের অভিযোগে প্রিন্স কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক
ষ্টাফ রিপোর্টার. ৭ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় দুই বান্ধুবীকে গণধর্ষণের অভিযোগে প্রিন্স কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আরও ৯ কিশোর পলাতক রয়েছে বলে জানা গেছে।বুধবার ভোর রাতে আশুলিয়ার ভাদাইল ও নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক আসওয়াদুর রহমান। প্রায় ১ মাস আগে একই বাসার ভাড়াটিয়া দুই কিশোরের সাথে পবনারটেক এলাকার একটি হাউজিং এলাকায় বেড়াতে গিয়ে ওই গ্যাংয়ের হাতে গণধর্ষণের শিকার হয়েছিলেন তারা।আটকরা হলো ডায়মন আলামিন, জাকির ও পান রাকিব। পান রাকিব ভাদাইল এলাকায় মাঝে মধ্যে শাক বিক্রি…
Read Moreসাভারে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো
ষ্টাফ রিপোর্টার, ৫ অক্টোবর,২০২০(বিবিনিউজ): সাভারে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা। হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার ধলেম্বরী শাখা নদীতে এ নৌকা বাইচের আয়োজন করেন ওয়াসিল উদ্দিন স্মৃতি কর্তৃপক্ষ। ঐতিহ্যবাহী এ মিনি নৌকা বাইচে দেশের বিভিন্নপ্রাপ্ত থেকে আসা আটটি দল অংশ গ্রহণ করেন। এতে কয়েক কয়েক কিলোমিটার নৌকা বাইয়ে প্রথম স্থান অর্জন করেন মনির মাঝির নৌকার দল। রানার্সআপ হন মোহাম্মদ মাঝির দল।পরে নৌকার বাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। নৌকা বাইচ প্রতিযোগীতা দেখার জন্য…
Read Moreসাভারের আশুলিয়ায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী লাশ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার, ২ অক্টোবর ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় চিরকুট লিখে মৃত্যুর জন্য এক যুবককে দায়ী করে আত্মহত্যা করেছে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী । রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ঐ শিক্ষার্থীর লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহত ওই শিক্ষার্থী পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ছোটহারজি গ্রামের রাহাত তালুকদার আসাদের মেয়ে। সে ওই এলাকার স্থানীয় ইস্ট পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।পুলিশ বলছে, রাতে নিজ ভাড়া ঘরে ঐ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর…
Read Moreসাভার ও ধামরাইয়ে শিশুসহ ৬ জন ধর্ষণের শিকার
ষ্টাফ রিপোর্টার, ১ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারে এক নারী শ্রমিককে গণধর্ষণের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক তিন ধর্ষণকারী হলো মহিদুল ইসলাম (৪০), মাজাহারুল ইসলাম (২৫),ও তরিকুল ইসলাম (২৫)।পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে সাভারের মুক্তিরমোড় এলাকায় ভাড়া বাড়িতে ঐ নারী শ্রমিককে গণধর্ষণ করে ছয় ব্যক্তি। এসময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেয় তারা। পরে গণধর্ষণের শিকার ওই নারী বুধবার বিকেলে ছয়জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। পুলিশ বৃহষ্পতিবার…
Read Moreসাভার ও ধামরাইয়ে দুই শিশুসহ এক প্রতিবন্ধি ধর্ষণের শিকার
ষ্টাফ রিপোর্টার, ১ অক্টোবর ,২০২০(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে দুই শিশু ও এক প্রতিবন্ধি ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় পুলিশ ঐ ধর্ষণকারীকে আটক করেছে।পুলিশ বলছে,সাভারের আনন্দপুর এলাকায় একটি বাড়িতে বাবা মার সাথে ভাড়া থাকতো পাঁচ বছরের এক শিশু। তার বাবা মা পোশাক কারখানায় কাজ করতো। পরে গেল সোমবার বাসায় কেউ না থাকায় মনোয়ারুল ইসলাম নামের এক প্রতিবেশী যুবক শিশুটিকে চকলেট দেখার প্রভোলন দেখিয়ে তার রুমে নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে গতকাল তার বাবা মাকে ধর্ষণনের বিষয়টি জানালে পুলিশ গতকাল বিকেলে এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারী ব্যক্তি মনোয়ারুল ইসলামকে আটক…
Read Moreআশুলিয়ায় প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ
ষ্টাফ রিপোর্টার,২৯ সেপ্টেম্বর,২০২০ (বিবিনিউজ):সাভারে চলতি বছরে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগে সাভার ও আশুলিয়া থানায় অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে প্রায় ১০ টি মামলা দায়ের করেছেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। ১০ টি মামলায় শতাধিক অবৈধ গ্যাসসংযোগীকারীকে আসামী করা হয়। এসব মামলায় বেশ কয়েকজন আসামীকে আটক করলেও রাষ্ট্রের মুল্যবাদ সম্পদ চুরীকরা হোতাদের আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলে অভিযোগ করেন তিতাস গ্যাস কতৃপক্ষ।সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম বলেন,চলতি বছর জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাভার আশুলিয়া থানার বিভিন্ন…
Read Moreনানা আয়োজনে সাভার ও ধামরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন
ষ্টাফ রিপোর্টার, ২৯ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):নানা আয়োজনে সাভারে পালিত হলো আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিন।এ উপলক্ষে সাভার উপজেলা পরিষদে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে সাভার উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। পরে প্রতিমন্ত্রী সাভার পৌর স্বেচ্ছাসেবক ও পৌর যুবলীগের উদ্যোগে আলোচনা সভায় যোগ দিয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।অন্যদিকে ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ৭৪ পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন ঢাকা ২০ আসনের…
Read Moreসাভার উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিন পালন
শেখ এ কে আজাদ, ২৮ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):প্রধানমন্ত্রী জননেত্রী ও দেশরত্ম শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিন উপলক্ষে সাভার উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে সোমবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার ব্যাংক কলোনীতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শামীমা বাশার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১ শে গ্রেনেড হামলার আহত ও ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাহাবুবা পারভীন। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক তাছলিমা আক্তার,সাভার উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেনা আক্তার, সাবেক সাধারন সম্পাদক নারগীস আক্তার,সাংগঠনিক সম্পাদক সেলিনা পান্না,মা ও…
Read Moreঅবৈধ গ্যাস সংযোগকারী বাড়ির মালিককে দ্রুত গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা নেবার অনুরোধ করেছেন চেয়ারম্যান সমর
ষ্টাফ রিপোর্টার, ২৭ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ): সাভারে একটি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিস্ফোরণে দুই জন নিহত হওয়ার ঘটনায় বাড়ির মালিক ইঞ্জিনিয়ার মাসুদ হাওলাদারকে প্রধান আসামী করে বিশ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।রবিবার সকালে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম। মামলা দায়ের করার পরেই কুখ্যাত এই অবৈধ গ্যাস সংযোগকারী বাড়ির মালিককে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ।সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম বলেন,সাভারের তেঁতুলঝোড়া…
Read More