ছাত্রাবাস ফের বন্ধের নির্দেশ এমসি কলেজ কর্তৃপক্ষের

২৬ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ):বেড়াতে যাওয়া এক তরুণীকে তুলে নিয়ে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনার পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। করোনা পরিস্থিতির কারণে আগে থেকেই বন্ধ ছিল এই ছাত্রাবাস। বন্ধ ছাত্রাবাসে কীভাবে এমন একটি ঘটনা ঘটল, এ নিয়ে বিতর্কের মধ্যে শনিবার নতুন নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ছাত্রাবাসের যেসব কক্ষে আবাসিক ছাত্ররা ছিলেন, সেসব কক্ষ বন্ধ করে দেওয়া হয়েছে। ‘বন্ধ’ ছাত্রাবাস আবার বন্ধের নির্দেশ এল।দুপুরে ছাত্রাবাসে গিয়ে দেখা গেছে, অধিকাংশ কক্ষ তালাবদ্ধ। এর মধ্যে কয়েকটি কক্ষ থেকে আবাসিক শিক্ষার্থীদের মালপত্র নিয়ে চলে যেতে দেখা গেছে। শুক্রবার রাতে গণধর্ষণের ঘটনার পর যোগাযোগ করা হলে…

Read More

প্রধানমন্ত্রী আজ নিউইয়র্কে জাতিসংঘে ভাষণ দেবেন

২৬ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-র ৭৫তম অধিবেশনে ভার্চুয়াল ভাষণ দেবেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শুক্রবার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত ৮টায় এবং স্থানীয় সময় সকাল ১০টায় (নিউইয়র্ক সময়) জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদে তার পূর্ব নির্ধারিত রেকর্ডকৃত ভাষণ দেবেন।প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রতি বছরের মত এ বছরও বাংলায় এই ভাষণ দেবেন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯ তম অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন।পররাষ্ট্রমন্ত্রী…

Read More

সাভারে স্কুলছাত্রী নীলার হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার,২৬ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে চাঞ্চল্যকর স্কুলছাত্রী নীলা রায়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশিচত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।শনিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসষ্ট্যান্ড এলাকায় নীলা রায় হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে সাভার নাগরিক কমিটি আয়োজিত এক মানববন্ধন কর্মসুচীতে যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন,সকল হত্যাকান্ডেই সরকারের জন্য বিব্রত হত্যাকারীদের কোন ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন দেশের বিভিন্ন স্থানে মানুষ হত্যা করে ঘাতকরা সাভার ও আশুলিয়া নিরপদ ভেবে এখানে ফেলে যায়। এসময় তিনি ব্যাংক কলোনী…

Read More

সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজীবের বাবা সাংবাদিক ওয়াসিল উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত

ষ্টাফ রিপোর্টার, ২৬ সেপ্টেম্বর,২০২০ (বিবিনিউজ):সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের বাবা মরহুম সাংবাদিক ওয়াসিল উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার জুম্মার নামাজের পরে সাভার ব্যাংক কলোনী মাদ্রাসা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে এসময় মরহুম সাংবাদিক ওয়াসিল উদ্দিনের ছেলে নাছিমুল আলম, জাহাঙ্গীর আলম,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর সহ তাদের পরিবারের আত্মীয়-স্বজন ও সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন । পরে সেখানে দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা…

Read More

সাভারে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩ জনের মধ্যে ২ জনের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার,২৬ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ): সাভারের হেমায়েতপুরের মোল্লাপাড়ায় বাসা বাড়ির গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অপর আর একজন দগ্ধ হয়ে আশাঙ্কাজনক অবস্থায় আছে বলে জানা যায়।শুক্রবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দু’জন মারা যায়। নিহতের নাম ফরিদ ও হাবিব। এ ঘটনায় দগ্ধ অবস্থায় এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হৃদয় নামে আরো একজন।এর আগে বুধবার দিবাগত ভোররাতে তারা দগ্ধ হন।নিহত ও দগ্ধরা সবাই টাইলস মিস্ত্রি।সাভার মডেল থানার ট্যানারী পুলিশ ফাড়ির পরিদর্শক জাহিদুল ইসলাম জানান,হেমায়েতপুরের মোল্লাপাড়ায় একটি…

Read More

সাভার ও ধামরাই থেকে দুই যুবকের লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার,২৫ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ): সাভারে তুরাগ নদী থেকে অজ্ঞাত (৩৩) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিরুলিয়ার সাদুল্যাপুর তুরাগ নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে,রাতে সাভারের সাদুল্যাপুর তুরাগ নদীতে অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা নৌ পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এবিষয়ে আশুলিয়া নৌ পুলিশ ফাঁড়ির এস আই ময়নাল হোসেন বলেন,অজ্ঞাত ওই ব্যক্তিকে দুর্বৃওরা চার থেকে পাঁচদিন আগে তাকে হত্যা করে তুরাগ নদীতে কচুরী পানার নিচে লাশ গুম করার…

Read More

সাভারে বিভিন্ন হোটেল ও রেষ্টুরেন্টে নিবন্ধন ও লাইসেন্স না থাকায় জরিমানা

ষ্টাফ রিপোর্টার, ২৪ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):সাভার উপজেলার বিভিন্ন হোটেল ও রেষ্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন,সাভারের বিভিন্ন এলাকায় প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে এক শ্রেণীর প্রতারক সরকারী নিবন্ধন ও লাইসেন্স না নিয়ে হোটেল ব্যবসা করে আসছিলো। পরে গোপন সংবাদের ভিতিত্বে সাভারের বিভিন্ন হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় নিবন্ধন ও লাইসেন্স না থাকায় ওইসব বিভিন্ন হোটেলের মালিকদের নগদ দ্ইু লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। ও সেই সাথে আগামী…

Read More

ঢাকার ধামরাইয়ে নয় বছরের প্রতিবন্ধি শিশু ধর্ষণের শিকার

ষ্টাফ রিপোর্টার,২৪ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে নয় বছরের এক প্রতিবন্ধি শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ধর্ষণকারীকে আটক করতে পারেনি। গেল ৮ সেপ্টেম্বর ধামরাইর গাঁওয়াইল এলাকায় নয় বছরের এক প্রতিবন্ধি শিশু রাস্তায় দাড়িয়ে ছিলেন। এসময় প্রতিবন্ধি শিশুটিকে চকলেট দেওয়ার প্রভোলন দেখিয়ে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন ওই এলাকার আরশেদ আলী। পরে প্রতিবন্ধি শিশুটিকে ভয়ভীতি ও হত্যার হুমকি পালিয়ে যান ধর্ষণকারী ব্যক্তি। পরে প্রতিবন্ধি শিশুটি ধর্ষণকারীর ভয়ে ধর্ষণের বিয়টি কাউকে না জানালেও গতকাল রাতে তার বাবা মাকে ধর্ষণের বিষয়টি জানায়। পরে গতকাল রাতে ধামরাই থানায় একটি ধর্ষণের অভিযোগ…

Read More

পরিবেশ দূষণ করে টায়ার পুড়িয়ে অয়েল তৈরির অভিযোগে পাঁচ কারখানা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

ষ্টাফ রিপোর্টার,২২ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ) : সাভারে অবৈধ ভাবে টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণ করে ফার্নেস অয়েল তৈরির অভিযোগে পাঁচটি কারখানা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে কারখানাগুলোর মালিকদের নগদ আট লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ অবৈধ কারখানাগুলোতে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ।পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন,সাভারের ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে কৃষি জমি ভরাট করে পরিবেশ দূষণ করে টায়ার পুড়িয়ে জ্বালানী ফার্নেস অয়েল তৈরি করে বিক্রি করে আসছিলেন পাঁচটি কারখানার মালিকরা। আর এতে…

Read More

সাভারে ইউপি সদস্যদের দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ইউএনও

ষ্টাফ রিপোর্টার ,২১ সেপ্টেম্বর,২০২০ (বিবিনিউজ): সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান ও ১২৩ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য রেহেনা আক্তারের দুর্নীতির বিষয়ে অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে দুর্নীতির প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নীপা।সকালে সাভার উপজেলা পরিষদের হলরুমে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নীপা এসময় আরও বলেন,বনগাঁও ইউপি সদস্য আব্দুল মান্নান সমাজের অসহায়দের সরকারী…

Read More