২৯ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিশ্বব্যাংক বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টকে (বিসিএপি) সহায়তায় ৩০ কোটি মার্কিন ডলার দেবে। এই উদ্যোগের লক্ষ্য বায়ুর গুণমান ব্যবস্থাপনা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতের দূষণের মাত্রা কমিয়ে আনা। ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানের অংশ হিসেবে ক্লিন কুকিং ইনিশিয়েটিভের জন্য একটি সম্ভাব্য অনুদানসহ প্রকল্পটি একটি আইডিএ ঋণের মাধ্যমে অর্থায়ন করা হবে।পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের পর উপদেষ্টা এ কথা বলেন। সেখানে আজ রোববার বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ):প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদানের জন্য তাঁর চার দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে আজ ভোরে দেশে ফিরেছেন। ।প্রধান উপদেষ্টা এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট ভোর ৩টা ৩২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টায় (নিউইয়র্ক সময়) ফ্লাইটটি নিউইয়র্কের জেকেএফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়।ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার…
Read Moreসাভারে বিএনপি নেতাকর্মীরা প্রত্যেকটি মন্দিরে পাহারায় থাকবে
স্টাফ রিপোর্টার, ২৮ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): আসন্ন শারদীয় দূর্গাপুজায় সাভার ও আশুলিয়ায় হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের পুজা পালন করতে পারে এজন্য বিএনপি নেতাকর্মীরা প্রত্যেকটি মন্দিরে পাহারায় থাকবে বলে জানিয়েছেন সাভার থানা উপজেলাউদ্দন সরকার। শুক্রবার বিকেলে সাভারের বিরুলিয়ার আক্রান এলাকায় বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেনের পক্ষ থেকে দূর্গাপুজা উপলক্ষে ১৩ টি মন্দিরে নগদ অর্থ সহয়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। সাভার থানা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দন সরকার এসময় আরও বলেন,কিছু মানুষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও বলেন তিনি। এসময়…
Read Moreজাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
২৭ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ):অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে (ইউএনজিএ) ভাষণ দেবেন।জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায় প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশে সংঘটিত যুগান্তকারী পরিবর্তনের কথা তুলে ধরবেন। কী পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন এবং পরবর্তী সময়ে রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সঙ্কট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় তাঁর ভাষণে স্থান পাবে বলে ধারনা করা হচ্ছে।প্রধান উপদেষ্টার প্রেস সচিব…
Read Moreজাবিতে ৩৬ দফা দাবি জানিয়ে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার,২৭ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পূর্ণগঠন ও সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের পক্ষে ৩৬ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের ব্যানারের শিক্ষার্থীরা।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন করেন তারা।সংবাদ সম্মেলনের পূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংস্কার আন্দোলনের একটি আহবায়ক কমিটি ঘোষণা করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা আহবায়ক হিসেবে ইয়াহিয়া জিসান ও সদস্য সচিব আবু বকর আলীর নাম ঘোষনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কারে অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা জাকসু, হল সংসদ এবং বিভাগীয় সংসদ কার্যকর করা সহ ৩৬ দফা দাবি পেশ করেন।…
Read Moreমানিকগঞ্জে বাস- ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালী ব্রীজ এলাকায় বাসা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত হয়েছেন ৩ জন। গুরুতর আহত হয়েছন আরো অন্তত ৮ জন যাত্রী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে বলে বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, মানিকগঞ্জগামী তারাসীমা গার্মেন্টস কর্মীবাহী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষে তিন নারী নিহত হয়েছে। আহত হয়েছে ওই বাসে থাকায় ৮ জন যাত্রী। তবে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি । হতাহতদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস , হাইওয়ে পুলিশ…
Read Moreরোহিঙ্গাদের সহায়তায় ১৯ কোটি ৯০ লাখ ডলার প্রদানের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২৫সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): যুক্তরাষ্ট্র বাংলাদেশে আশ্রিত মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের এবং স্থানীয় জনগোষ্টির জন্য মানবিক সহায়তা হিসেবে অতিরিক্ত ১৯ কোটি ৯০ লাখ ডলার সাহায্য প্রদানের ঘোষণা দিয়েছে।নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের এক পাশ্ব বৈঠকে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।নতুন সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) থেকে ১২ কোটি ৯০ লাখ ডলার এবং পররাষ্ট্র দপ্তর থেকে প্রায় ৭০ মিলিয়ন…
Read Moreবাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: বাইডেন
২৫সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): মার্কিন প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ওয়াশিংটন ও ঢাকার মধ্যকার ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এটি অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং দুই দেশের জনগণের সম্পর্কের গভীরে প্রোথিত রয়েছে।মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) ফাঁকে দুই নেতার সাক্ষাতের পর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশকে তার নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অধ্যাপক ড. ইউনূসকে বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান হিসেবে সাম্প্রতিক নিয়োগে অভিনন্দন জানিয়েছেন।শেখ…
Read Moreগণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জাবির শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার,২৪সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই মাসে গণহত্যার সঙ্গে জড়িত খুনি ও দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে ২০ মিনিট পর অবরোধ তুলে নেন তাঁরা। অবরোধ চলাকালে মহাসড়কের আরিচাগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।এর আগে বিকেলে ‘জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ’ ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে যান তাঁরা।সমাবেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসান বলেন,…
Read Moreনিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
২৪সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট ২৩ সেপ্টেম্বর (নিউইয়র্ক সময়) রাত ১০ টা ১০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডিএম সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি সোমবার ভোর ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর…
Read More