ঢাকার সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি ও জামিন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শ্রমিকরা

স্টাফ রিপোর্টার,০৩অক্টোবর ২০২৪(বিবিনিউজ): বুধবার সন্ধ্যায় ধসে পড়া রানা প্লাজার সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা। মানববন্ধনে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি আমিরুল হক আমিন। এসময় ধসে পড়া রানা প্লাজার নিহত শ্রমিকের পরিবার ও আহতরা অংশ গ্রহণ করেন। এসময় তারা ভবন মালিক সোহেল রানার হাইকোর্টের জামিন বাতিল ও ফাঁসির দাবি জানান সরকারের কাছে। উল্লেখ্য গতকাল সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানাকে ছয় মাসের জামিন প্রদান করেন হাইকোর্ট। পরে ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া…

Read More

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক ৩ দিন ধরে অবরোধ করে রেখেছে শ্রমিকরা

স্টাফ রিপোর্টার,০২ অক্টোবর, ২০২৪(বিবিনিউজ): আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক তিন দিন ধরে অবরোধ করে রেখেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এঘটনায় মহাসড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। শিল্প পুলিশ জানায়,বকেয়া বেতনের দাবিতে সোমবার সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকা বার্ডস গার্মেন্টের শ্রমিকরা। তিন দিনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দিতে পারেনি। এখন পর্যন্ত মহাসড়কটি বন্ধ রয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কথা বলার জন্য বার্ডস গার্মেন্টেসের কোন কর্মকর্তাকে খুজে পাওয়া যায়নি। এছাড়াও ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর,ও বাইপাইল…

Read More

ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

০১ অক্টোবর, ২০২৪(বিবিনিউজ): অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমাদান আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখব।’বৈঠকে অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করে বলেন, ফিলিস্তিন কাক্সিক্ষত স্বাধীন রাষ্ট্র পাবে।বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে আলোচনা হয়।এ সময় ফিলিস্তিনি রাষ্ট্রদূত জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রশংসা করে বলেন, বক্তব্যটি অত্যন্ত সময়োপযোগী…

Read More

সাভারের আশুলিয়ায় শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে জাহাঙ্গীরনগরে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার,০১ অক্টোবর, ২০২৪(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় যৌথ বাহিনীর গুলিতে কাউসার হোসেন খাঁন নামের এক শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগরের ডেইরি গেট অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। দুপুর একটা থেকে জাঃবি শাখা ছাত্র ইউনিয়নের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এসময় তারা হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেন। উল্লেখ্য গতকাল দুপুরে শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় যৌথ বাহিনীর গুলিতে ম্যাংগো টেক্স লিমিটেডের সুইং অপারেটর কাউসার হোসেন খাঁন নিহত হয়। এসময় চারজন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ৩০ জন। এদিকে গতকাল সকাল নয়টা থেকে…

Read More

আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকদের টানা ২৪ ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার,০১ অক্টোবর, ২০২৪(বিবিনিউজ):শিল্পাঅঞ্চল আশুলিয়ায় সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে বাইপাইল এলাকার বার্ডস গ্রুপের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা টানা ২৪ ঘন্টা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় সড়কটিতে দীর্ঘ প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। যানজটের কারণে স্থবির হয়ে পড়েছে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক।এর আগে সোমবার সকাল সাড়ে ৯ যেটা থেকে দাবি আদায়ে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।শ্রমিক বিক্ষোভের মুখে নবীনগর-চন্দ্রা মহাসড়কে দিনভর যান চলাচল বন্ধ থাকে। রাতেও শ্রমিকরা সড়ক না ছাড়ায় টানা অবরোধের ফলে ৩ সড়কে তীব্র যানজটের কারণে চরম দুর্ভোগে…

Read More

বিদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস

৩০ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস দিয়েছেন।তিনি বলেন, ‘পর্যটন আমাদের দেশের অন্যতম সম্ভাবনাময় খাত। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণ করা হবে। প্রয়োজনে আন্ত:মন্ত্রণালয় সভা করে এ সংক্রান্ত নীতিমালা পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হবে।’উপদেষ্টা আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডা. ওয়ালি তাসার উদ্দিনের নেতৃত্বে ২৬ সদস্যের ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (ইবিএফসিআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন।স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অনিবাসী বাংলাদেশিরা (এনআরবি) আমাদের সম্পদ। বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক…

Read More

সাভারের আশুলিয়ায় শ্রমিকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১ শ্রমিকের মৃত্যু , গুলিবিদ্ধ চারজনসহ আহত ১০

স্টাফ রিপোর্টার,৩০ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় শ্রমিকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় গুলিবিদ্ধ চারজনসহ আহত হয়েছে আরও অন্তত দশ জন। দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম কাউসার হোসেন খাঁন তিনি টঙ্গাবাড়ি এলাকার ম্যাংগো টেক্স লিমিটেডের সুইং অপারেটর। আর গুলিবিদ্ধ চারজন রাসেল মিয়া ও নয়নসহ আরও দশ জন ।। তারা অপর বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক।শ্রমিকরা জানায়,সকাল থেকে টঙ্গাবাড়ি এলাকায় ম্যাংগো টেক্স লিমিটেডসহ কয়েকটি গার্মেন্টস এর শ্রমিকরা বিক্ষোভ করেন। এসময় দুপুরে শ্রমিকদের মাঝে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মত ঘটনা ঘটে। পরে সেখানে ম্যাংগো…

Read More

দ্রুত সংস্কার ও নির্বাচনের সংকল্প ড. ইউনূসের

স্টাফ রিপোর্টার,৩০ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ):বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রফেসর ইউনূস নিউইয়র্কে টোকিও ভিত্তিক নিউজ আউটলেট এনএইচকে ওয়ার্ল্ডের সাথে এক সাক্ষাৎকারে এই প্রত্যয় ব্যক্ত করেন। ড. ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় গৃহীত এ সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্টটি রোববার প্রকাশিত হয়। টানা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থাকার পর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। এ ব্যাংকটি সুবিধাবঞ্চিত ব্যক্তিদের বিনা…

Read More

দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদেরকে সম্মান জানানো হবে :সালাউদ্দিন বাবু

স্টাফ রিপোর্টার,৩০ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ):১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছেন, শহীদ হয়েছিলেন কিংবা আহত হয়েছিলেন তাদেরকে পরবর্তী সময়ে যেভাবে সম্মান জানানো হচ্ছে ঠিক দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়ে শহীদ এবং আহত হয়েছেন তাদেরকে অনুরূপ সম্মান জানানো হবে বলে জানিয়েছেন সাভারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার পরিকল্পনা বিষয় সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। সকালে বনগাঁও ইউনিয়ন বিএনপি আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং চিকিৎসাধীন সকলের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।বনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে সভায়…

Read More

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৩৫

২৯ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‌্যাব-২ এবং যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।এসময় শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাসহ গ্রেফতার হয়েছেন ৩৫ জন।রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত জেনেভা ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম।তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‌্যাব ২-এ যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।এছাড়া অভিযানে ৩১ জন…

Read More