১০ অক্টোবর ২০২৪(বিবিনিউজ):প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘রিসেট বাটন’ চাপ দেওয়া বলতে প্রকৃত অর্থে কী বুঝিয়েছেন তা নিয়ে বিভ্রান্তি নিরসনে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘রিসেট বাটন’ চাপ দেওয়া কথাটি উল্লেখ করে দুর্নীতিগ্রস্ত রাজনীতি, যা বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবং কোটি মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার হরণ করেছে, তা থেকে বের হয়ে এসে নতুনভাবে শুরু করার কথা বুঝিয়েছেন। তিনি কখনো বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: উপাচার্যের অভিনন্দন
০৯ অক্টোবর ২০২৪(বিবিনিউজ):টাইমস হায়ার এডুকেশন-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে ২০২৫-এ দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ২০২৪ সালেও টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয় হয়ে ছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক র্যাংকিংয়ে এ অর্জনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এতদ্ সঙ্গে জড়িত সকলকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধি পেয়েছে। উপাচার্য আশা প্রকাশ করেন, আগামীতে বিশ্ব র্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে…
Read Moreদুর্গাপূজা উপলক্ষ্যে আগামীকাল সব ব্যাংক বন্ধ
০৯ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): দুর্গাপূজা উপলক্ষ্যে সরকার ঘোষিত ছুটির সঙ্গে সঙ্গতি রেখে আগামীকাল দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি আরও একদিন বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে সরকার নির্বাহী আদেশ ১০ অক্টোবর সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক গত রাতে আলাদা বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমুদ্রবন্দর, স্থলবন্দর এবং বিমানবন্দরের মতো এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপ-শাখা এবং বুথ নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত…
Read Moreপ্রধান উপদেষ্টার সঙ্গে রুশ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
০৯ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি ম্যান্টিটস্কি। বুধবার রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ম্যান্টিটস্কি রুশ ফেডারেশনের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে তার দায়িত্বপালনের তিন বছরের বেশি ঘটনাবহুল সময়ের কথা স্মরণ করেন। রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং জানান এই কেন্দ্রে আগামী বছর বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে তারা আশা করছেন। প্রকল্পটি মূলত রাশিয়ার অর্থায়ন ও কারিগরি বা বিশেষজ্ঞ সহায়তায় বাস্তবায়ন হচ্ছে। সাক্ষাতে তারা বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রায়াত্ত কোম্পানি…
Read Moreশপথ নিলেন হাইকোর্টে নতুন অতিরিক্ত ২৩ বিচারপতি
০৯ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত ২৩ বিচারপতি শপথ গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের আজ সকাল ১১ টার দিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। শপথ নেয়া ২৩ বিচারপতি হলেন- মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা…
Read Moreসাভার ও ধামরাইয়ে শারদীয় দুর্গোৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন
স্টাফ রিপোর্টার,০৭ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): কৈলাশ থেকে মর্ত্যে আসবেন দেবী দুর্গা। মন্ডপে মন্ডপে উৎসবের আমেজ। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদ উৎসবের আনুষ্ঠানিকতা। দেবী বন্দনার প্রস্তুতির পাশাপাশি প্রতিমা সাজাতে ব্যস্ত সাভার,আশুলিয়া ও ধামরাইয়ের শিল্পীরা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব, শারদীয় দুর্গোৎসব। অধিকাংশ মন্দিওে রংতুলি ও শাড়ী পড়ানোর কাজ শেষ। মন্দির গুলোর বাহিরের অন্যান্য কাজ চলছে শেষ মুহুতের প্রস্তুতি। পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের শুরুর তিথি মহালয়া। এ দিন ভোরে চীপাঠের মধ্য দিয়ে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হচ্ছে দেবী দুর্গাকে। দুর্গতিনাশিনীর আগমন উপলক্ষে মন্ডপে মন্ডপে ব্যস্ততার শেষ নেই প্রতিমা শিল্পীদের। সাভার ও ধামরাইয়ে…
Read Moreজলবায়ু পরিবর্তন মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা
০৬ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি আজ মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত ‘ক্ষমতায়ন: জলবায়ু সহিষ্ণু সমাজের জন্য নারী (ফেজ ২)’ প্রকল্পের ‘অ্যানুয়াল কমিউনিটি অফ প্র্যাকটিস (কপ) নেটওয়ার্ক কনভেনশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। উজানের দেশগুলোকে আগে থেকে বৃষ্টিপাত, স্ট্রাকচারের অবস্থা ও পানি ছাড়ার সময় জানাতে হবে। উজান-ভাটির দেশগুলোকে একসাথে কাজ করতে হবে।’তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সংকট এড়াতে সরকার ব্যবস্থা নিচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে…
Read Moreমালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন আগামীকাল
০৩ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম ৪ অক্টোবর শুক্রবার বাংলাদেশ সফরে আসছেন।৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রফেসর ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি হবে কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর।মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রিসভার সদস্য, উপমন্ত্রী, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং উচ্চপদস্থ প্রতিনিধিদের সমন্বয়ে ৫৮ সদস্যের একটি প্রতিনিধিদল থাকবে।তৌহিদ বলেন, সফরের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করবেন এবং…
Read Moreপ্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ
০৩ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে মিশর।বাংলাদেশে মিশরের রাষ্টদূত ওমর মোহি আলদিন আহমেদ ফাহমি বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানিয়েছেন।আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।মিশর আয়োজিত অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের এই শীর্ষ সম্মেলনে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ইরান, পাকিস্তান ও তুরস্কসহ ৮টি উন্নয়নশীল দেশের শীর্ষ নেতাদের একত্রিত করবে।১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ডি-৮ গ্রুপটি যাত্রা শুরু করে।ডি-৮…
Read Moreএইচএসসির ফলাফল প্রকাশ হতে পারে ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে
০৩ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): মাঝপথে বাতিল হওয়া এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে যেকোনো দিন। এই তিন দিনের যেকোনো এক দিন ফল প্রকাশ করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এই প্রস্তাবের কথা জানিয়ে বলেন, তাঁরা আশা করছেন শিগগিরই ফল প্রকাশের তারিখ পাবেন তাঁরা। আগেই সিদ্ধান্ত হয়েছে, এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (বিষয় ম্যাপিং) হবে মাঝপথে বাতিল করা এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল। এ…
Read More