১৬ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) :আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে আজ বুধবার দুপুরে তিনি মারা গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ৮২ বছর বয়সী মতিয়া চৌধুরী বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই আজ তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে তাঁর পরিবারের একটি সূত্র। বাংলাদেশের রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিত মতিয়া চৌধুরীর জন্ম পিরোজপুরে ১৯৪২ সালের ৩০ জুন। তিনি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। মতিয়া চৌধুরীর রাজনৈতিক জীবন শুরু…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
বাতিল হচ্ছে জাতীয় আট দিবস
১৬অক্টোবর ২০২৪(বিবিনিউজ): অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি এক বৈঠকে জাতীয় আট দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। শিগগির এসব দিবস বাতিল করে পরিপত্র জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ বুধবার অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টের তথ্য অনুসারে যে আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত হয়েছে, সেগুলো হলো: ঐতিহাসিক ৭ মার্চ ১৭ মার্চ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ৫ আগস্ট: শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী ৮ আগস্ট: শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী ১৫ আগস্ট: বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী…
Read Moreসাভারে দাফনের ৩ বছর পর কবর থেকে বিএনপি নেতা হারীছ চৌধুরীর লাশ উত্তোলন
স্টাফ রিপোর্টার,১৬অক্টোবর ২০২৪(বিবিনিউজ): সাভারে দাফনের প্রায় তিন বছর এক মাস ১২ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারীছ চৌধুরীর । দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর এলাকার জামিয়া খাতামুন্নাবিয়্যীন মাদ্রাসা থেকে তার লাশ উত্তোলন করা হয়। সাভার উপজেলা সহকারী কশিমনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম রাসেল ইসলাম নুরের নেতৃত্বে তার লাশ কবর থেকে উত্তোলন করা হয়। এসময় সেখানে ঢাকা জেলা পুলিশ,পুলিশের ক্রাইম সীন ইউনিট সিআইডি ও ফরেনসিক বিভাগের কর্মকর্তা ও হারীছ চৌধুরীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর এলাকার জামিয়া…
Read Moreঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন জাবির শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টার,১৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় একজনকে মারধর করার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগরের ডেইরি গেটে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন থেকে এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানায়, গতকাল রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন এর ফারুকনগর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রবিউস সানী শিবুকে মারধর করেন আওয়ামী লীগ নামধারী কিছু ব্যক্তি। পরে তাকে দ্রুত আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্যই এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা…
Read Moreসাভারে নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস
স্টাফ রিপোর্টার,১৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): সাভারে নানা আয়োজনে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলার বিরুলিয়া ইউনিয়নে আক্রান উচ্চ বিদ্যালয় মাঠে সাভার উপজেলা প্রশাসন ও দুযোর্গ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে এ দিবস পালিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো আগামী প্রজন্মনে সক্ষম করি,দুর্যোগ সহনশীল ভবিষৎ গড়ি। এসময় সেখানে ভূমিকম্প বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বাসা বাড়ি ও অফিসে আগুন লাগলে কিভাবে দ্রুত নেভাতে হবে সে বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সর্তকতা মুলক দিক নির্দেশনা দেওয়া হয়। এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ,সাভার…
Read Moreসরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা পুরুষ ৩৫ বছর, নারী ৩৭ বছর করার সুপারিশ
১৪ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিটির প্রধান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী আজ সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সরকারি চাকরিতে বয়সসীমার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আবদুল মুয়ীদ বলেন, দেশের আর্থ-সামাজিক দিক বিবেচনা করে আমরা এটি সুপারিশ করেছি। আমরা নতুন কিছু আবিষ্কার করিনি। পৃথিবীর অনেক দেশেই এটি বিদ্যমান আছে। নারীরা যাতে সব ক্ষেত্রে অগ্রাধিকার পায় সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা…
Read Moreঅর্থনীতিতে নোবেল পেলেন ডেরন আসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস এ রবিনসন
১৪ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস সোমবার ডেরন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস এ রবিনসনকে আলফ্রেড নোবেলের স্মরণে ২০২৪ সালের অর্থনীতি বিজ্ঞানে নোবেল বিজয়ী ঘোষণা করেছে। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস বলেছে, ‘প্রতিষ্ঠান কীভাবে গঠিত হয় এবং সমৃদ্ধিকে প্রভাবিত করে তা নিয়ে গবেষণার জন্য’ এই তিন অর্থনীতিবিদকে পুরস্কার দেওয়া হয়েছে। অর্থনৈতিক বিজ্ঞানে পুরস্কারের কমিটির চেয়ারম্যান জ্যাকব সভেনসন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিভিন্ন দেশের মধ্যে আয়ের বিশাল ব্যবধান হ্রাস করা আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর অন্যতম। মর্যাদাপূর্ণ এ পুরস্কার বিজয়ীরা এটি অর্জনের জন্য সামাজিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব তুলে ধরেছেন।’…
Read Moreজুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি নয় : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
১৪ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): গত ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণঅভ্যুত্থানে সংক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থাকা ছাত্র-জনতার বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনার জন্য করা কোন মামলায় গ্রেফতার বা হয়রানি করা হবে না। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে এক নবযাত্রা সূচিত হয়েছে। এ গণঅভ্যুত্থানকে সাফল্যম-িত করতে যেসব ছাত্র-জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থেকে এর পক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য…
Read Moreএইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল
১৪ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় প্রকাশ করা হবে। অন্যবারের মতো সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা কিংবা শিক্ষা উপদেষ্টা ফল ঘোষণা করবেন না উল্লেখ করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, ফল প্রকাশে কোন আনুষ্ঠানিকতা থাকবে না। এবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বেলা ১১টায় নিজ নিজ বোর্ডের ফল প্রকাশের ঘোষণা দেবেন। তিনি জানান, আগামীকাল সকাল ১১টায় আমাদের এখান থেকে ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল দেয়ার পাশাপাশি আন্তঃশিক্ষা বোর্ডের…
Read Moreনারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরে পোশাক কারখানা পরিস্থিতি স্বাভাবিক
১৪ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এসব এলাকার প্রায় শতভাগ কারখানা খুলেছে এবং শ্রমিকরাও কাজে যোগদান করেছে। এখানে এখন কোন অস্থিরতা নেই। আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পোশাক কারখানার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, সাভার ও আশুলিয়ায় মোট ৪০৭টি কারখানার মধ্যে ৩টি ছাড়া সকল কারখাানা খুলেছে। বন্ধ ৩ কারখানার মধ্যে ২টি ১৩/১ ধারায় বন্ধ রয়েছে। এদিকে নারায়ণগঞ্জে সবগুলো কারখানা ইতোমধ্যে খুলেছে। গাজীপুরে ৮৭১ কারখানার মধ্যে ২টি ছাড়া বাকী কারখানা…
Read More