২৩ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘রিভিউ’ আবেদন দায়ের করেছে। জামায়াতের ইসলামীর পক্ষে আইনজীবী এডভোকেট মোহাম্মদ শিশির মনির আজ বাসসকে জানান, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে প্রদত্ত আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে রিভিউ আবেদন দায়ের করেছেন দলের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।’ এদিকে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে বিএনপির পক্ষে দায়ের করা রিভিউ শুনানির দিন আগামীকাল ২৪ অক্টোবর ধার্য রয়েছে। পৃথক দুটি রিভিউ আবেদনের শুনানির জন্য আগামীকাল ২৪ অক্টোবর দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
প্রকল্প বাস্তবায়নে অপচয় রোধ করুন : নাহিদ ইসলাম
২১ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বেশ কিছু প্রকল্প অন্তর্বর্তী সরকারের মেয়াদে শেষ হবে, তাই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাঙ্খিত প্রত্যাশা যেন পূর্ণ হয় সে দিকে খেয়াল রাখার পাশাপাশি অপচয় রোধ করতে হবে। আজ সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে বিভাগের ২০২৪-২৫ অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন । নাহিদ ইসলাম বলেন, উন্নয়ন সহযোগী সংস্থার সাথে চলমান প্রকল্প অব্যাহত থাকবে, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে কাঙ্খিত সাফল্য অর্জন…
Read Moreবর্তমান সরকারকে দ্রুত সংস্কার শেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে : সাভারে রিজভী
স্টাফ রিপোর্টার,২১ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : এখনি গণহত্যার দায়ে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি ও তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তর্বতীকালীন সরকারকে ব্যবস্থা নিতে হতে তা না হলে ফ্যাসিবাদের দোসররা আবার যদি ফিরে আসে তাহলে এর দায় এই বর্তমান সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় সাভারে পুলিশের গুলিতে নিহত শহীদ ইয়ামিন ও নাফিসার পরিবারকে বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ সহয়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসময় আরও বলেন,রাষ্ট্র চালাতে বর্তমান সরকারের যে…
Read Moreপাচারকৃত অর্থ ফেরত আনাই সরকারের অগ্রাধিকার : ড. সালেহউদ্দিন
২০ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ বলেছেন, সরকার বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দিচ্ছে।আজ রোববার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন,‘অবৈধভাবে বিদেশে নিয়ে যাওয়া টাকা ফেরত আনতে আমরা টাস্কফোর্স গঠন করেছি। আমরা টাকা ফেরত আনার কাজ শুরু করেছি।’বাজার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, মৌসুমি পণ্যসহ অন্যান্য সকল সবজির দাম শিগগিরই কমে আসবে। এছাড়াও বাজার স্থিতিশীল করার জন্য আমরা সবকিছু করছি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং অন্যান্য সংস্থাগুলো নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য…
Read Moreনির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
১৯ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) :নির্বাচনের সময় নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘পলিসি ডিসিশন’ (নীতিনির্ধারণী ঘোষণা)। এর সময় সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে। তিনিই একমাত্র নির্বাচনের সময় ঘোষণার এখতিয়ার রাখেন। চ্যানেল আইয়ের ‘আজকের পত্রিকা’ অনুষ্ঠানে দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা গত বৃহস্পতিবার রাতে বলেছিলেন, আগামী বছরের মধ্যে নির্বাচন করাটা সম্ভব হতে পারে। তবে এতে অনেকগুলো ‘ফ্যাক্টর’ আছে বলে তিনি মনে করেন। এটি তার প্রাথমিক অনুমান বলেও তিনি জানান। আজ…
Read Moreআরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আজ সংলাপ প্রধান উপদেষ্টার
১৯ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজ শনিবার আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসছেন। এই দফায় গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আলোচনায় অংশ নেবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এরপর থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়। পরবর্তী সময়ে গত ৫ অক্টোবর থেকে নতুন দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন…
Read Moreপ্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার, ১৭ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) পরিচালিত কোন পরীক্ষায় ভুয়া পরিচয়ে অংশ নিলে বা প্রশ্নপত্র ফাঁসের সাথে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নব-নিযুক্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.মোবাশ্বের মোমেন।সকালে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.ড.মোবাশ্বের মোমেন এসময় আরও বলেন,আমরা কেবল মাত্র দায়িত্ব নিয়েছি তাদের অধীনে পরীক্ষা গুলো অত্যান্ত গুরুত্ব পূর্ণ আপনারা অচীরেই জানতে পারবেন আমরা স্বল্প মেয়াদী এবং…
Read Moreআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর আজ আনুষ্ঠানিক বিচারকাজ শুরু
১৭ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর আজ আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে পরিচালিত হত্যা ও গণহত্যার বিচার হবে এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারকাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন-বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।বেলা ১১টা ২০ মিনিটে ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষে প্রবেশ করেন চেয়ারম্যানসহ বিচারিক প্যানেল।গত…
Read Moreশেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
১৭ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অস্থায়ী এজলাসে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল প্রসিকিউশনের দায়েরকৃত আবেদন আমলে নিয়ে আজ এই আদেশ দেন। ট্র্যাইব্যুনালের (পুরাতন) মূল ভবনের সংষ্কার কাজ চলমান থাকায় ভবন সংলগ্ন (অস্থায়ী) এজলাসে আজ সকাল সাড়ে ১১টায় ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। একপর্যায়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারসহ অপর দুই বিচারকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার…
Read Moreঢাকার দুই বাজারে আজ রাতে ২০ লাখ ডিম বিক্রি করবেন উৎপাদকেরা
১৬ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : রাজধানীর তেজগাঁও ও কাপ্তান বাজারে আজ বুধবার রাতে ২০ লাখ ডিম সরবরাহ করবে শীর্ষস্থানীয় কয়েকটি ডিম উৎপাদক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান নিজ উদ্যোগে আড়তদারদের কাছে এই ডিম পৌঁছে দেবে। আড়তে প্রতিটি ডিম বিক্রি করা হবে ১০ টাকা ৯১ পয়সায়। এরপর সেই ডিম ভোক্তা পর্যায়ে ১২ টাকায় বিক্রি নিশ্চিত করবেন আড়তদারেরা। এই শর্তেই নিজেদের উদ্যোগে আড়তে ২০ লাখ ডিম সরবরাহের উদ্যোগ নিয়েছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো। পোলট্রিশিল্পের উদ্যোক্তাদের সংগঠন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পোলট্রিশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত…
Read More