আগামী বছর বিমান বন্দর-ডিইপিজেড এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ শুরু——–সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী

আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা : ২০১৬ সালের জানুয়ারিতে শাহজালাল বিমান বন্দর থেকে ডিইপিজেড পর্যন্ত ৩২ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজ শুরু হবে বলে জানান সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের-এমপি। শনিবার দুপুরে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের রিজিড পেভমেন্ট এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন মিডিয়া প্রতিনিধিদের সামনে এসব কথা বলেন মন্ত্রী। এসময় তিনি আরো বলেন, শিল্প এলাকা হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশেই এ চার লেনের কাজ শুরু করা হবে বলেও জানান তিনি। এছাড়া ঈদ সহ বিভিন্ন সময়ে ফিটনেস বিহিন গাড়ির এখনো অবসান হয়নি, তবে চেষ্টা করা হচ্ছে দ্রুত এ সমস্যার সমাধান…

Read More

তৃণমূলের নেতা-কর্মীরা সংগঠনের প্রাণভোমরা : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের তৃণমূলের নেতা-কর্মীদের সংগঠনের প্রাণভোমরা অভিহিত করে বলেছেন, এসব ত্যাগী নেতা-কর্মীদের কারণেই যতবার আওয়ামী লীগকে ভাঙ্গার চেষ্টা হয়েছে ততবার আওয়ামী লীগ আরও উজ্জ্বল এবং স্বমহিমায় উদ্ভাসিত হয়ে উঠেছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী দলের নেতা-কর্মীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আমি এই আহবান জানাব- একজন রাজনৈতিক নেতা যদি সততার সাথে কাজ করতে পারে, তবে সেই সততাই হচ্ছে সবচেয়ে বড়ো শক্তি। যে শক্তি দিয়ে যেকোন দুর্যোগ বা দুর্বিপাক মোকাবেলা করা যায়।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু…

Read More

এই সাঁড়াশী অভিযান জঙ্গিদের বিরুদ্ধে, ষোল কোটি মানুষের বিরুদ্ধে নয় : ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গুপ্তহত্যা বন্ধে সরকারকে গালি দিয়ে কোন লাভ নেই। বরং বেগম খালেদা জিয়া জামায়াত-জঙ্গি সঙ্গ ত্যাগ করুন তাহলেই সরকার খুব দ্রত জঙ্গি দমনে সক্ষম হবে। সারাদেশে জঙ্গি ও গুপ্তহত্যা বন্ধে সাঁড়াশী অভিযানের নামে নিরিহ মানুষকে হয়রানি করা হচ্ছে বিএনপির এমন মন্তেব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। আজ দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে আইনশৃংখলা বাহিনী ও দলীয় নেতা কর্মিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, এ বিষয়ে কোন দলীয় নেতাকর্মী তদবির করবেন না। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জাবাবে…

Read More

যারা হাওয়া ভবন তৈরি করে তাদের দ্বারা দেশের উন্নয়ন সম্ভব নয় : মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, যারা ক্ষমতায় গিয়ে নিজেদের স্বার্থে হাওয়া ভবন তৈরি করে তাদের দ্বারা দেশের উন্নয়ন সম্ভব নয়। আজ শুক্রবার শেরপুরের নালিতাবাড়ীর গোজাকুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গরীব দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ভিজিএফ চাল ও ঈদ সামগ্রী বিতরণ কালে তিনি এ সব কথা বলেন । বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বেগম মতিয়া চৌধুরী বলেন, ওনার মনে কোন রহম পয়দা হয়নি। কোনো দিন হবেও না। দেশের যা কিছু আছে সবকিছু ওনার ছেলেরা খাবে, হাওয়া ভবন, খাওয়া ভবন আর শোয়ার ভবন বানাবেন…

Read More

রোববার মেট্রো রেল নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

 ঢাকা মহানগরীর বাসিন্দাদের বহু কাক্সিক্ষত মেট্রো রেল চালুর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী আগামী রোববার আনুষ্ঠানিকভাবে এই রেল নির্মাণ কাজের উদ্বোধন করতে যাচ্ছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র আজ বাসসকে জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে ডিপো এলাকায় ভূমি উন্নয়ন কাজের উদ্বোধনের মাধ্যমে মাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ হিসেবে পরিচিত দেশের প্রথম মেট্রো রেল প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করবেন। সূত্র আরো জানায়, প্রধানমন্ত্রী একই অনুষ্ঠান থেকে ঢাকা সাসটেইন্যাবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের অধীনে গাজীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ২০.৫ কিলোমিটার দীর্ঘ…

Read More

পদ্মা সেতুর কাজের সার্বিক অগ্রগতি ৩৫ শতাংশ : কাদের

 সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে পদ্মা সেতুর ১৪ টি পাইলিং এর কাজ সম্পন্ন হয়েছে এবং মূল সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৩৫ শতাংশ। তিনি বলেন, বর্ষাকালেও স্বাভাবিক ভাবেই পদ্মা সেতুর কাজ চলবে। পিছিয়ে পরার কোন সম্ভাবনা নেই। কাদের আজ বুধবার দুপুরে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলিতে বিআরটিএ ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শনে এসেএসব কথা বলেন। মটোরসাইকেলে যাতে তিন জন আরোহী কোন ভাবেই উঠতে না পারে সে ব্যাপারে পুলিশ প্রশাসনকে কঠোর ভাবে নজর রাখার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, মটোরসাইকেলের আরোহী তিন জন হলে বিপদজনক। এর মধ্যে যদি হেলমেট…

Read More

জনগণের ক্ষমতায়ন ত্বরান্বিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয় একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছাতে মানবসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনাসহ জনমুখী প্রশাসন ব্যবস্থা গড়ে জনগণের ক্ষমতায়ন ত্বরান্বিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয় একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জনপ্রশাসনে গুণগত পরিবর্তনের ধারাও অব্যাহত রয়েছে। সিভিল সার্ভিসে নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বীকৃতি প্রদান করতে ‘সিভিল সার্ভিস পদক’ প্রবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। এই ধরনের প্রণোদনামূলক কর্মসূচির ফলে প্রজাতন্ত্রের কর্মচারীগণ দায়িত্ব পালনে আরো বেশি আন্তরিক হবেন। আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে আজ রাষ্ট্রপতি এই আহবান জানান। আবদুল হামিদ বলেন, জনকল্যাণে সরকার গৃহীত কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে দক্ষ, গতিশীল ও জবাবদিহিমূলক প্রশাসনের…

Read More

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ করণীয় সবকিছুই করবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার জন্য যা যা করণীয় তা বাংলাদেশ করবে। এ ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম, এই শান্তির ধর্মের সম্মান যাতে উচ্চ শিখরে নিতে পারি সে প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ প্রধানমন্ত্রী গতকাল সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের হুইপ মো. শহীদুজ্জামান সরকারের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, সবসময়ই আমাদের সন্ত্রাস বিরোধী ভূমিকা রয়েছে। বাংলাদেশে সন্ত্রাস জঙ্গিবাদ যাতে না থাকে এ জন্য ইতোমধ্যে সরকার জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। কোনভাবেই সন্ত্রাস জঙ্গিবাদকে প্রশ্রয় না দেয়ারও সিদ্ধান্ত…

Read More

রাজধানীতে ৫ ভুয়া ডিবি পুলিশ আটক

রাজধানী থেকে পিস্তল, রিভলভার ও আরো কিছু অস্ত্রসহ গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ধারী পাঁচ প্রতারককে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বিশেষায়িত টিম সোয়াত তাদের আটক করে। রবিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

Read More

সুফিয়া কামালের স্মৃতির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবি বেগম সুফিয়া কামালের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন। এই মহীয়সী নারী ১৯১১ সালের ২০ জুন বরিশালে জন্মগ্রহণ করেন। প্রধানমন্ত্রী কবি বেগম সুফিয়া কামালের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ দেয়া এক বাণীতে এই শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বাণীতে বলেন, সুফিয়া কামাল ছিলেন একদিকে আবহমান বাঙালি নারীর প্রতিকৃতি, মমতাময়ী মা; অন্যদিকে বাংলার প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছিলো তাঁর আপোষহীন এবং দৃপ্ত পদচারণা। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার চিন্তাধারা কবি সুফিয়া কামালের জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সুফিয়া কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের…

Read More