আজ মহান বিজয় দিবস

ঢাকা, ১৬ ডিসেম্বর : আজ মহান বিজয় দিবস। এ দিনটি হচ্ছে বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে নয়মাস সশ্রস্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানী বাহিনী মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। যে অস্ত্র দিয়ে বর্বর পাকিস্তানী বাহিনী দীর্ঘ নয় মাস ত্রিশ লাখ বাঙালিকে হত্যা করেছে, দু’লাখ মা-বোনের সম্ভ্রম…

Read More

বাংলাদেশ চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ উদ্যোগের সমর্থক : ইনু

ঢাকা, ৭ ডিসেম্বর : তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বাংলাদেশ এক চীন নীতি ও চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ নতুন উদ্যোগের দৃঢ় সমর্থক। সেই সঙ্গে সামরিক হস্তক্ষেপমুক্ত শান্তিপূর্ণ বিশ্বায়ন এবং গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক পথে উন্নয়নশীল দেশগুলোর উন্নতি ও বৈষম্যমুক্ত সমৃদ্ধিতে বিশ্বাসী বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে সফররত চীনা কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতা ওয়াং ইয়াজুনের সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী একথা বলেন। সকালে ঘন্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশের সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট দলগুলোর প্রতিনিধিদের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সমাজতান্ত্রিক ও…

Read More

জেরুজালেম প্রশ্নে ট্রাম্পের ‘দায়িত্বহীন’ পদক্ষেপের সমালোচনা সৌদি আরবের

রিয়াদ, ৭ ডিসেম্বর : সৌদি আরব বৃহস্পতিবার ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। দেশটি এ পদক্ষেপকে ‘অযৌক্তিক ও দায়িত্বহীন’ হিসেবে অ্যাখায়িত করেছে। ট্রাম্প বুধবার এ বিতর্কিত নগরীর বিষয়ে যুক্তরাষ্ট্রের অস্পষ্টতার সাত দশকের অবসান ঘটালেন। এর মধ্যদিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে রক্তপাত ঘটার আশংকা তৈরী হল। তিনি মার্কিন দূতাবাসকে তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছেন। সৌদি রয়্যাল কোর্টের বিবৃতির বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা জানায়, ‘ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে সৌদি আরব।’ খবরে বলা…

Read More

বাংলাদেশ বিশ্ব শান্তিকে গুরুত্ব দেয় : রাষ্ট্রপতি

 ‘আমাদের বৈদেশিক নীতি স্বাধীন, যার লক্ষ্য বৈশ্বিক শান্তি ও সম্প্রীতি’। বুধবার বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্স ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০১৭-এর কোর্সের অংশগ্রহণকারীরা সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। তিনি দেশের বৈদেশিক নীতি উল্লেখ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’Ñ এমন নীতি গ্রহণ করেছিলেন। বিভিন্ন শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থা ও সশস্ত্র বাহিনীগুলোর প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বিশ্বশান্তি ও শৃঙ্খলা রক্ষায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় শান্তি রক্ষীদের ধন্যবাদ জানান। আব্দুল…

Read More

আনিসুল হকের কুলখানি আজ

ঢাকা, ৬ ডিসেম্বর : আজ বাদ আসর সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের কুলখানি গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে মেয়র আনিসুল হকের জানাজা নামাজের আগে এ কথা জানান তার ছেলে নাভিদুল হক। ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের দ্য ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন আনিসুল হক মারা যান। শনিবার বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে আর্মি স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়।

Read More

ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ৬ ডিসেম্বর : আজ রাজধানীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক মেগা ইভেন্ট ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বক্তৃতা পর্ব শেষে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স এবং রোবোটিক্সের সমন্বয়ে গড়া মেলায় অতিথি হিসেবে আগত রোবট ‘সোফিয়ার’ সঙ্গে কথপোকথন করে ট্যাব চেপে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। এরপর বর্ণাঢ্য লেজার শো অনুষ্ঠিত হয়। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ডাক, টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ এবং বাংলাদেশ…

Read More

লক্ষীপুরের সাবেক সিভিল সার্জন ডা. সালাহ শরিফকে তড়ি ঘড়ি করে জেল দেওয়া ঠিক হয়নি : মোহাম্মদ নাসিম

সাভার-ঢাকা , লক্ষীপুরের সাবেক সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরিফকে তড়ি ঘড়ি করে জেল দেওয়া ঠিক হয়নি,এটা একটি দু:খ জনক ঘটনা বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি । মঙ্গলবার দুপুরে আশুলিয়ার সীমান্তবর্তী এলাকা গাজীপুরের তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নয় দিন ব্যাপি ফ্রী বার্ন ও প্লাষ্টিক সার্জারী ক্যাম্প এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এসময় আরও বলেন একজন সাবেক সিভিল সার্জন ও প্রশাসনের…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের কর্মসূচি

ঢাকা, ৫ ডিসেম্বর : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপনে বিস্তারীত কর্মসূচি গ্রহণ করেছে। ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে, ১৪ ডিসেম্বর সকাল ৬টা ১৫ মিনিটে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত এবং সকাল ৬টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবরস্থান, জগণœাথ হল প্রাঙ্গণে ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধে…

Read More

এশিয়ার দেশগুলোর মধ্যে সংযোগ বাড়ানোর ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়ার দেশগুলোর জনগণের স্বার্থে এ অঞ্চলের মধ্যে সংযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। মঙ্গলবার সকালে হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কম্বোডিয়ার রয়্যাল পার্টি ফানসিনপেকের প্রেসিডেন্ট ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী নরোদম রনারিধ সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এ গুরুত্বরোপ করেন। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, এই দুই নেতা এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সংযোগ এবং গণযোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পূর্ব ও পশ্চিমের দেশগুলোর মধ্যে একটি সেতু হিসেবে কাজ করতে পারে। তিনি বলেন, ‘এ কারণে আমরা…

Read More

কম্বোডিয়ার সঙ্গে ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নমপেন, কম্বোডিয়া, ৪ ডিসেম্বর : বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ান জোটভুক্ত দেশ কম্বোডিয়ার সঙ্গে ১০টি সমঝোতা স্মারক এবং একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাণিজ্য-বিনিয়োগ, পর্যটন ও তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে এই স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়। আজ সকালে নমপেনে কম্বোডিয়ার প্রথানমন্ত্রী হুন সেনের কার্যালয় পিস প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী হুন সেনের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা এসব সমঝোতা স্মারক ও চুক্তিতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের এবং হুন সেন কম্বোডিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতার আগে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্তে এবং দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে…

Read More