কাল টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

টঙ্গীর তুরাগ নদীর পূর্ব তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ইতোমধ্যে ইজতেমার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পবিত্র হজের পর মুসলমানদের বৃহত্তম এ ধর্মীয় সমাবেশে দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। এবারের দু’পর্বের ছয়দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের তিনদিনের বিশ্ব ইজতেমা শুরু হবে ১২ জানুয়ারি। আর দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ১৯ জানুয়ারি। দু’পর্বেই পৃথকভাবে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। প্রথম পর্বের ১৪ জানুয়ারি এবং দ্বিতীয় পর্বের ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। এবারের প্রথম পর্বের ইজতেমায় ১৬টি জেলার মুসল্লি অংশ নিবেন। ইজতেমার শুরুর দিনই…

Read More

ঘন কুয়াশায় পদ্মায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত রাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শতাধিক যাত্রী নিয়ে পদ্মায় আটকা পড়েছে চারটি ফেরি। দুর্ভোগে পড়েছে যাত্রীরা। দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, আজ ভোর থেকে কুয়াশা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দুই ঘাটে তিন শতাধিক গাড়ি পার হওয়ার অপেক্ষায় রয়েছে। ঘন কুয়াশার করাণে ফেরি থেকে পানিও ঠিকমত দেখা যাচ্ছে না।

Read More

বিদেশে খালেদা জিয়ার ছেলেদের এক হাজার মিলিয়ন ডলারসহ বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে : প্রধানমন্ত্রী

সংসদ ভবন, ১১ জানুয়ারি : প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলেদের এক হাজার মিলিয়ন ডলারসহ বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে বিদেশে। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পৃথিবীর দুর্নীতিগ্রস্ত ব্যক্তির তালিকায় খালেদা জিয়ার স্থান তিন নম্বর হিসেবে সংবাদ প্রকাশ হয়েছে। তাঁর পুত্র আরাফাত রহমান কোকোর পাচারকৃত ২০ লাখ ৪১ হাজার ৫৩৪ দশমিক ৮৮ সিঙ্গাপুরী ডলার ইতোমধ্যে সেদেশ হতে ফেরত আনা হয়েছে। একই সাথে…

Read More

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে শপথ নেয়ার আহবান প্রধানমন্ত্রীর

ঢাকা, ১১ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের প্রতি দেশের বর্তমান উন্নয়নের ধারা বজায় রেখে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বুধবার আমাদের মাঝে আর নেই কিন্তুু তাঁর আদর্শ আছে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরার পর সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল জনসভায় ভাষণকালে তিনি যে দিক নির্দেশনা দিয়েছিলেন সে অনুযায়ীই দেশ গঠনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কাজেই আমাদের অঙ্গীকার হচ্ছে জাতির জনকের স্বপ্নের সমৃদ্ধ দেশ গঠন করা’। শেখ হাসিনা আজ বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত…

Read More

ডিআইজি মিজানকে প্রত্যাহার

ঢাকা: এক নারী ব্যাংকারকে জোর করে বিয়ে এবং সম্পর্ক গোপন রাখার অভিযোগে অভিযুক্ত পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে ডিএমপি থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। তিনি ডিএমপিতে অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বরত ছিলেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার বিকেল সোয়া তিনটায় রাজারবাগ পুলিশ লাইন্সে ‘পুলিশ সপ্তাহে’র ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বিভিন্ন পত্র-পত্রিকায় ডিআইজি মিজানের নৈতিক স্খলনের কথা জানতে পেরেছি। এ বিষয়ে তদন্তের পর জানতে পারবো আসলে তিনি কতটা দোষী। এখন প্রাথমিকভাবে অভিযোগের…

Read More

জঙ্গি ও অপরাধ দমনে পুলিশ সফল হয়েছে : আইজিপি

ঢাকা, ১০ জানুয়ারি : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশের আধুনিকায়ন, জনবল বৃদ্ধি, অর্থ বরাদ্দ ও লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রে বর্তমান সরকারের সহযোগিতার ফলে জঙ্গি ও অন্যান্য অপরাধ দমনে এ বাহিনী সফল হয়েছে। মাঠ পর্যায়ে কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে আইজিপি কথা বলেন। পুলিশ সপ্তাহ ২০১৮ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এ মতবিমিয় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম খাঁন কামাল, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী…

Read More

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

ঢাকা, ১০ জানুয়ারি : আজ ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন বেলা ১টা ৪১ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লী হয়ে ঢাকা ফেরেন। পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্ত স্বদেশ ভূমিতে ফিরে আসার ঘটনা ছিল বাংলাদেশের জন্মের ইতিহাসের আরেক আশির্বাদ এবং বিজয়ের পূর্ণতা। লেখক-সাংবাদিক, মুক্তিযোদ্ধা হারুন হাবিব বলেন, পাকিস্তানের শাসকরা যেখানে তাঁকে হত্যার সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল,…

Read More

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ১০ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার এই মহান স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরো একটি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর আওয়ামী লীগের সহযোগী সংগঠন…

Read More

ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

ঢাকা, ৯ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ ধরনের ধ্বংসাত্মক কর্মকান্ডকে কঠোর হস্তে দমন করা হবে। তিনি বলেন, ‘আগুনে পুড়িয়ে মানুষ হত্যা, সন্ত্রাস, ভাংচুর কোন রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। আমরা কখনোই এ ধরনের কাজ বরদাশ্ত করবো না।’ এ সময় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে সদা সতর্ক থাকতে পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী দৃঢ় কন্ঠে বলেন, ‘রাজনীতির নামে এ ধরনের জঘন্য নৃশংস কাজ যারা করবে তাদের কঠোর হস্তে দমন করতে হবে। মানুষের জান-মালের নিরাপত্তা দিতে হবে।’ শেখ হাসিনা আজ সকালে…

Read More

জুবায়ের হত্যা মামলা : হাইকোর্টের রায় ২৩ জানুয়ারি

ঢাকা, ৯ জানুয়ারি  : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলার রায় আগামী ২৩ জানুয়ারি ঘোষণা করবে হাইকোর্ট। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করে আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল। সঙ্গে ছিলেন সহকারী এটর্নি জেনারেল নির্মল কুমার দাস। এর আগে ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি জুবায়ের আহমেদ হত্যা মামলার রায়ে পাঁচজনকে ফাঁসি ও ছয়জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালত।…

Read More