ইইউ ৫ মিলিয়ন ইউরো দিচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়নে

ঢাকা, ১৮ জানুয়ারি : বাংলাদেশে রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তার উদ্দেশ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পাঁচ মিলিয়ন ইউরোর নতুন এক কর্মসূচি গ্রহণ করেছে। বুধবার ঢাকায় প্রাপ্ত ইউরোপীয়ান কমিশনের (ইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০১৭ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়নে এই সহায়তা প্রদান করা হবে।’ এতে বলা হয়, নতুন এই উদ্যোগ রোহিঙ্গাদের চিহ্নিত ও রেজিস্ট্রেশন করা এবং মানবিক সহায়তার সুবিধা দেবে। এর মাধ্যমে আরো বেশি বিশেষ করে দুস্থদের সুরক্ষা নিশ্চিত করবে। ইইউ বলেছে, এই উদ্যোগ মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সহিংসতার কারণে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে…

Read More

উন্নত দেশগুলোকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহবান প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৮ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধির পথ যাত্রায় বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য উন্নত দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পরিবেশের পরিবর্তন ও জলবায়ু সংক্রান্ত হুমকির মোকাবেলা করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তাদের সহযোগিতা প্রয়োজন। ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বড় চ্যালেঞ্জ অর্থ সরবরাহ নিশ্চিত করা। এজন্য উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উন্নত দেশসমূহকে আর্থিক ও কারিগরি সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে,’ বলেন তিনি। প্রধানমন্ত্রী বুধবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। শেখ হাসিনা বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের…

Read More

সরকার আগামী বাজেটে বেসরকারি বিদ্যালয়ের এমপিও অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিবে : প্রধানমন্ত্রী

সংসদ ভবন, ১৮ জানুয়ারি : প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, আগামী বাজেটে বেসরকারি বিদ্যালয়ের মাসিক বেতন আদেশ (এমপিও) অন্তর্ভুক্তির বিষয়ে সরকার সিদ্ধান্ত নিবে। শেখ হাসিনা বলেন, আমরা একটি নীতির ভিত্তিতে এমপিওর অধীনে জাতীয়করণ এবং স্কুলগুলো নিয়ে আসছি। যখন আগামী বাজেট প্রণয়ন করা হবে, তখন এই নীতি বিবেচনা করে একটি তালিকা তৈরী করে এবং স্কুলগুলোর অবস্থা দেখে, আমরা সম্ভাব্য স্কুলের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিতে পারি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তরিকত ফেডারেশনের সদস্য নজিবুল বশর মাইজভান্ডারীর এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন। সংসদ নেতা বলেন, ‘বাজেটের…

Read More

আগামীকাল টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে

টঙ্গীর তুরাগ নদীর পূর্ব তীরে ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব যোগ দিতে ইজতেমা ময়দানে সমবেত হচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিগণ। কাল শুক্রবার শুরু হচ্ছে ইজতেমার দ্বিতীয় পর্ব। আর শুরুর দিন শুক্রবারই অনুষ্ঠিত হবে দেশের সর্ব বৃহৎ জুম্মার নামাজ। দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমায় রাজধানী ঢাকাসহ ১৬টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিবেন। বিদেশি মেহমানরাও আসছেন। গতকাল বুধবার সকাল থেকেই ইজতেমা ময়দানে মুসল্লিরা অবস্থান নিতে শুরু করেছেন। দ্বিতীয়পর্বে ১৬টি জেলার মুসল্লিগণ অংশ নেবেন দ্বিতীয় পর্বের ইজতেমায় মুসল্লিদের অংশ নেওয়ার জন্য জেলাওয়ারি পুরো প্যান্ডেলকে ২৮টি খিত্তায় ভাগ করা হয়েছে। এতে ১৬টি জেলার মুসল্লিগণ অংশ নেবেন। খিত্তা…

Read More

শামীম ওসমান ও আইভীকে ঢাকায় তলব

নারায়ণগঞ্জ শহরে গতকাল মঙ্গলবার বিকেলে সাংসদ শামীম ওসমান ও সিটি মেয়র সেলিনা হায়াৎ​ আইভী সমর্থকদের মধ্যে ফুটপথে হকার বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারায়ণগঞ্জে উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থায় উভয় পক্ষকে নীরব থাকার নির্দেশ দিয়ে শামীম ওসমান ও আইভীকে আজ বুধবার সন্ধ্যার পরে ঢাকায় তলব করা হয়েছে বলে জানা গেছে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগে উত্তর মেরু-দক্ষিণ মেরু হিসেবে পরিচিত চুনকা পরিবার ও ওসমান পরিবারের দ্বন্দ্ব প্রায় এক বছর পর আবারো প্রকাশ্যে রূপ নিয়েছে। যার পরিণতিতে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটে। এক অনুষ্ঠানে মেয়র সেলিনা হায়াত…

Read More

ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন স্থগিত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচনের জন্য ঘষিত তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আজ বুধবার পৃথক দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গতকাল সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া রাজধানীর ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইত ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম রিট আবেদন দায়ের করেন। রিটে নির্বাচন…

Read More

উন্নত দেশগুলোকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহবান প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৭ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধির পথ যাত্রায় বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য উন্নত দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পরিবেশের পরিবর্তন ও জলবায়ু সংক্রান্ত হুমকির মোকাবেলা করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তাদের সহযোগিতা প্রয়োজন। ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বড় চ্যালেঞ্জ অর্থ সরবরাহ নিশ্চিত করা। এজন্য উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উন্নত দেশসমূহকে আর্থিক ও কারিগরি সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে,’ বলেন তিনি। প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। শেখ হাসিনা বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের…

Read More

নবম ওয়েজ বোর্ডে সাংবাদিকদের স্বার্থ গুরুত্ব পাবে: তারানা হালিম

ঢাকা, ১৭ জানুয়ারি : তথ্যপ্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, নবম ওয়েজ বোর্ড গঠনে মালিকদের স্বার্থ দেখা হবে না। ওয়েজ বোর্ডে সাংবাদিকদের স্বার্থ গুরুত্ব পাবে। আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন। মন্ত্রণালয়ের আগামী দিনের কর্মপরিকল্পনার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। তারানা হালিম বলেন, ওয়েজ বোর্ড গঠনের ফাইলটি বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি বাস্তবায়নে ১৩ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাবসহ ফাইলটি প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা পাঠিয়েছি। প্রধানমন্ত্রী এ ফাইলে সই করলেই কমিটি অনুমোদন পাবে। তখন ওয়েজ বোর্ড ঘোষণায়…

Read More

বৃহস্পতিবার ডিএনসিসির উপনির্বাচন স্থগিত চেয়ে রিটের আদেশ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে পৃথক রিট হয়েছে। আদালত কাল বুধবার আদেশের জন্য দিন ধার্য করেছেন। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার রিট আবেদন দুটির ওপর শুনানি হয়। আদালত কাল আদেশের জন্য দিন রেখেছেন বলে জানিয়েছেন ওই আদালতে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। ৯ জানুয়ারি ওই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট করেন দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। একজন হলেন ইউপির চেয়ারম্যান আতাউর রহমান। অপরজন হলেন বেরাইদ ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর…

Read More

প্রধানমন্ত্রীর কাছে ‘ভ্যাট চেকার’ নিয়ে তরুণের খোলা চিঠি

পণ্য কিনে ভ্যাট দিয়ে প্রতারিত হয়েছেন! অভিযোগ দিয়েছেন, তা পাওয়া গেছে কিনা বা কোনো পদক্ষেপ নেয়া হয়েছে কিনা জানবেন কিভাবে? এসব অভিযোগের সমাধান হিসেবে নিয়ে চালু হয় মোবাইল অ্যাপস ‘ভ্যাট চেকার’। রাখা হয় ‘ভ্যাট চেকার ফিডব্যাক’। ‘ভ্যাট চেকার’ উদ্ভাবনের কাজটি সফলভাবে করেন এমআইএসটি’র বিমান প্রকৌশল বিভাগের জোবায়ের হোসেন, বুয়েটের সিইসি বিভাগের আশিক কামাল তুর্য। চালুর পর থেকেই ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয় অ্যাপসটি। তবে অনেকটা হুট করেই এটি বন্ধ করে দেয়া হয়। এরপর থেকে এখনো আর এটি চালু করা হয়নি। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখেছেন ‘ভ্যাট চেকার’ অ্যাপস…

Read More