ঢাকা, ১ ফেব্রুয়ারি : সারাদেশে আজ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা একযোগে শুরু হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি রোববার শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ মার্চ শেষ হবে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮শ ৮৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। এরমধ্যে ১০ লাখ ২৩ হাজার ২শ ১২ জন ছাত্র ও ১০ লাখ ৮ হাজার ৬শ ৮৭ জন ছাত্রী রয়েছে।…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
দুর্নীতি বরদাশত করা হবে না : প্রধানমন্ত্রী
ঢাকা, ৩১ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি এবং জনগণের অর্থ অপব্যবহারের বিরুদ্ধে তাঁর সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, জনগণের অর্থের সাথে কোন অনিয়ম বা অসততা বরদাশত করা হবে না। তিনি বলেন, ‘যে লক্ষ্য নিয়ে ৩০ লাখ মানুষ জীবন দিয়ে গেছে এবং জীবনের অধিকাংশ সময় আমার বাবা জেলে কাটিয়েছেন সেই লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে দেশকে সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সেখানে দুর্নীতি বা টাকা পয়সা নিয়ে কোন রকম অনিয়ম আমরা কখনও বরদাশত করবো না।’ এক্ষেত্রে অডিটর এন্ড কম্পট্রোলার জেলারেলের কার্যালয়ে কর্মরর্তাদের দায়িত্ব অনেক বেশি উল্লেখ করে প্রধানমন্ত্রী…
Read Moreরাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আগামী বুধবার
ঢাকা, ৩০ জানুয়ারি : রাষ্ট্রপতি পদে নির্বাচন উপলক্ষে আগামী বুধবার রাত আটটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্র্ডের সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। এতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
Read Moreবিএনপিকে ভাঙ্গার জন্য বিএনপিই যথেষ্ট : ওবায়দুল কাদের
ঢাকা, ৩০ জানুয়ারি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যেভাবে নেতিবাচক ও অগণতান্ত্রিক রাজনীতি আঁকড়ে ধরেছে তাতে ওই দলটির ভাঙ্গার জন্য আওয়ামী লীগের প্রয়োজন নেই, তারা নিজেরাই যথেষ্ট। খালেদা জিয়ার দলীয় পদ রক্ষার জন্যই বিএনপি তাদের গঠনতন্ত্র পরিবর্তন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী কোন দুর্নীতিবাজ ব্যক্তি দলটির সদস্য হতে পারে না। আর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হলে দলের ভাঙ্গন দেখা দিতে পারে।। আর এ আশংকা থেকেই তারা তাদের গঠনতন্ত্র পরিবর্তন করেছে।’ তিনি সোমবার বিকেলে রাজধানীর…
Read Moreসিলেটে প্রধানমন্ত্রীর তিন মাজার জিয়ারত
সিলেট, ৩০ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সিলেটে তিন বিশিষ্ট সুফি সাধকের মাজার (দরগাহ) জিয়ারত করেছেন। শেখ হাসিনা দিনব্যাপী সফরে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে প্রথমে হযরত শাহ্ জালাল (রা.)-এর দরগায় যান এবং সেখানে মাজার জিয়ারত করেন। এরপর তিনি সিলেট নগরীতে হযরত শাহ্ পরান (রা.) এবং হজরত গাজী বোরহান উদ্দিন (রা.)-এর মাজার শরীফ জিয়ারত করেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক জনজভায় ভাষণ দেবেন। সফরে তিনি ১৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ২৪ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
Read Moreযারা আন্দোলনে পরাজিত হয় তারা নির্বাচনেও পরাজিত হয় : তোফায়েল আহমেদ
ঢাকা, ২৯ জানুয়ারি : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা আন্দোলনে পরাজিত হয়, তারা নির্বাচনেও পরাজিত হয়। রোববার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এ্যাসোসিয়েমন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেন, যাদের আলোচনার প্রস্তাব গ্রহণ করা হলেও, আলোচনায় বসেননি, তাদের সাথে আবারও আলোচনার প্রশ্নই আসে না। তিনি বলেন, জাতীয় সংসদের নির্বাচন বাংলাদেশের সংবিধান মোতাবেক বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের এবং এ নির্বাচন কমিশনের অধীনেই যথা সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী…
Read Moreঅবশেষে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসেছে
মুন্সীগঞ্জ, ২৯ জানুয়ারি : পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান ৭বি (সুপার স্ট্রাকচার) ৩৮ ও ৩৯নং পিলারের ওপর বসিয়ে দেয়া হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টায় স্প্যানটি খুঁটির ওপর বসিয়ে দেয়া হয়। শনিবার থেকে স্প্যানটি খুঁটিতে বসানোর কাজ শুরু হলেও সন্ধ্যা ঘনিয়ে যাওয়ায় বসানোর কাজ স্থগিত রাখা হয়। পরে রোববার বেলা উঠতেই স্প্যানের কাজ শুরু হয়। ঘড়ির কাটায় ঠিক ৮টা ৩০ উঠতেই ৭বি নম্বর বিশাল স্প্যানটি পিলারের ওপর নেয়া হয়। সেখানে এখন সেট করার প্রক্রিয়া চলছে। বেয়ারিং ও অস্থায়ী কাঠামোর সাথে এটি সেট করা হচ্ছে। তবে ৩৮ নম্বর খুঁটিতে স্থাপন করা ৭এ নম্বর…
Read Moreইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদোর ঢাকা ত্যাগ
ঢাকা, ২৯ জানুয়ারি: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো দুই দিনের সরকারি সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন। তিনি আজ সকাল ৯ টা ২০ মিনিটে ফাস্ট লেডি ইরিয়ানা জোকোসহ সফরসঙ্গী পঞ্চাশ সদস্যের দল নিয়ে ইন্দোনেশিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে করে ঢাকা ত্যাগ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। প্রেসিডেন্ট জোকো উইদোদো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে দুইদিনের সরকারি সফরে শনিবার বিকেলে ঢাকায় আসেন। সফরকালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। এ সময়ে তিনি রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় দ্রুত…
Read Moreবাংলাদেশ-ইন্দোনেশিয়া মধ্যে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত
ঢাকা, ২৮ জানুয়ারি : বাংলাদেশ ও ইন্দোনেশিয়া দু’দেশের মধ্যে বাণিজ্য, কূটনীতি, মৎস খাত এবং জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দু’নেতার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তি ও সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়। দু’নেতার দ্বিপাক্ষিক বৈঠক শেষে দু’দেশের মধ্যে অগ্রাধিকার বাণিজ্য সুবিধা সংক্রান্ত চুক্তি, দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত বৈঠক আয়োজনে সমঝোতা, মৎস্যসম্পদ আহরণ সংক্রান্ত বিষয়ে যৌথ সম্মতিপত্র, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনালে অবকাঠামো উন্নয়ন ও এ সংক্রান্ত বিষয়ে দু’টি…
Read Moreরোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধানের আহ্বান জাকার্তার
ঢাকা, ২৮ জানুয়ারি : বাংলাদেশে সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো রোববার রোহিঙ্গা ইস্যুর দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বরাত দিয়ে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক বলেন, ‘বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান জরুরি।’ মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির জন্যই বাংলাদেশ ও কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এই সফর করছেন কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, ‘নিঃসন্দেহে এটি মিয়ানমারের ওপর একটি চাপ।…
Read More