প্রত্যেক জেলায় এসএমই পরামর্শ কেন্দ্র স্থাপন করা হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশের সকল জেলা-উপজেলায় এসএমই পরামর্শ কেন্দ্র স্থাপন করবে। যেগুলো এসএমই শিল্পের প্রসারে উদ্যোক্তাদের জন্য ওয়ানস্টপ সার্ভিসের সেবা প্রদান করবে। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশে জেলায় এবং উপজেলায় এসএমই পরামর্শ কেন্দ্র স্থাপন করা হবে। এ পরামর্শ কেন্দ্রগুলো এসএমই শিল্প প্রসারে ওয়ানস্টপ সার্ভিস সেন্টার হিসাবে কাজ করবে।’ উদ্যোক্তারা ব্যবসা স্থাপন থেকে শুরু করে ব্যবসা সম্প্রসারণ, ব্যবসায়িক ও কারিগরি প্রশিক্ষণ ও সহায়তা, পরামর্শক সেবা ইত্যাদি এই ওয়ানস্টপ সেন্টার থেকে গ্রহণ করতে পারবে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু…

Read More

বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য দেশের চলচ্চিত্রকে সক্ষমতা অর্জন করতে হবে : বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ৪ এপ্রিল, ২০১৮  : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য দেশের চলচ্চিত্রকে সক্ষমতা অর্জন করতে হবে।চলচ্চিত্র শিল্প বিকাশে সরকার সবরকম সহায়তা প্রদান করবে উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীÍন প্রাদেশিক পরিষদে জাতির পিতার উত্থাপিত বিলের মাধ্যমেই এদেশে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। আর সে ঐতিহাসিক অধ্যায় স্মরণেই ২০১২ সনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনটিকে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করেন। তোফায়েল আহমেদ মঙ্গলবার বিকালে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে বিএফডিসির আট নম্বর সুটিং ফ্লোরে বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিশিষ্ট চলচ্চিত্র গবেষক ড. মুহাম্মদ জাহাঙ্গীর…

Read More

বাংলা বর্ষবরণ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৪ এপ্রিল, ২০১৮ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলা বর্ষবরণ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।সচিবালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি গতকাল এ কথা জানান। মহা-পুলিশ পরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পটোয়ারী, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া ও র‌্যাবের মহা-পরিচালক বেনজীর আহম্মেদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রমনার বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে উন্মুক্ত স্থানে নববষের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। তবে রাজধানীর রবীন্দ্র সরোবরে বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা সাতটা পর্যন্ত করা যাবে । তিনি…

Read More

পদ্মা সেতু পরিদর্শনে রাষ্ট্রপতি আজ জাজিরা যাচ্ছেন

পদ্মা বহুমুখী সেতু পরিদর্শনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জাজিরায় আসছেন আজ সোমবার। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সার্ভিস এরিয়া-১ পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টায় মোটরকেডযোগে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সার্ভিস এরিয়া-২ এ উপস্থিত হবেন। এখানে সন্ধ্যা ৭টায় তিনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন এবং জাজিরাস্থ সার্ভিস এরিয়া-২ এ রাত্রিযাপন করবেন। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাষ্ট্রপতি পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের জাজিরাস্থ সার্ভিস এরিয়া-২ এ সেতু বিভাগ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং প্রকল্পের কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন। দুপুর ১টায়…

Read More

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সাধ্যমতো চেষ্টা করছি : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমরা পরীক্ষা যাতে নকলমুক্ত হয়, প্রশ্নপত্র ফাঁস না হয় সেই জন্য সাধ্যমতো চেষ্টা করছি। প্রশ্নফাঁস নিয়ে সত্য-মিথ্যা নানা কথা হয়েছে। এগুলো মোকাবিলা করতে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। এখানে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। আজ সোমবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে সকাল ৯টা ৩৫ মিনিটে প্রশ্নপত্রের খাম খুলেন শিক্ষামন্ত্রী। এসময় শিক্ষা সচিবসহ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, সব পরীক্ষার্থী সকাল সাড়ে ৯টার মধ্যে হলে ঢুকেছে। আমরা ২৫ মিনিট আগে প্রশ্নপত্রের খাম খুলেছি। এরপর পরীক্ষার হলে প্রশ্ন বিতরণ…

Read More

বিশ্ব অটিজম দিবস আজ

ঢাকা, ২ এপ্রিল : আজ ২ এপ্রিল একাদশ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অটিজম শিশুদের বিকাশগত একটি সমস্যা। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা সাধারণত অপরের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারে না, তারা অতিরিক্ত জেদী হয়ে থাকে এবং নিজেকে বিচ্ছিন্ন ও গুটিয়ে রাখার মানসিকতাসম্পন্ন হয়ে থাকে। অটিজমের সুনির্দিষ্ট কোন কারণ নেই। তবে, গবেষকরা মনে করেন, জেনেটিক, নন-জেনেটিক ও পরিবেশগত প্রভাব সমন্বিতভাবে অটিজমের জন্য দায়ী। শিশুর বিকাশে প্রাথমিক পর্যায়ে এটি…

Read More

গোপালগঞ্জে নৈশকোচ রাস্তার খাদে, নিহত ৮

গোপালগঞ্জ, ১ এপ্রিল : জেলার মুকসুদপুরে দিগনগর ইউনিয়নের বিশ্বম্ভরদী গ্রামে ঢাকা থেকে বরিশালগামী নৈশকোচ রাস্তার খাদে পড়ে ৮ জন নিহত হয়েছে। রোববার ভোররাত আনুমানিক পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ২৯ যাত্রী আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। এর মধ্যে ৪ জনের নাম পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- বরগুনার হাসান মিয়া (২৫),বরিশালের অসিম মাঝি (৩৫), দিপন বিশ্বাস (২৮) এবং বরগুনার নাজির গাজী (৩৬)। বাকীদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-বরিশাল…

Read More

আগামীকাল থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা

ঢাকা, ১ এপ্রিল : পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসরোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আগামীকাল সোমবার থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবার তত্ত্বীয় পরীক্ষা ২ এপ্রিল সোমবার থেকে শুরু হয়ে ১৩ মে রোববার এবং ব্যবহারিক পরীক্ষা ১৪ মে থেকে শুরু হয়ে ২৩ মে শেষ হবে। চলতি বছর ৮ হাজার ৯৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩,১১,৪৫৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৬,৯২,৬৭৩০ জন ছেলে এবং ৬,১৮,৭২৭ জন মেয়ে। ২০১৭ সালে পরীক্ষার্থী সংখ্যা ছিল ১১,৮৩,৬৮৬ জন এবং ২০১৮ সালে পরীক্ষার্থী সংখ্যা ১৩,১১,৪৫৭ জন। ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে…

Read More

প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউটিং চালু করা হবে : প্রধানমন্ত্রী

চাঁদপুর, ১ এপ্রিল  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার সকল প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউটিং চালুর উদ্যোগ নেবে। প্রধানমন্ত্রী আজ সকালে বাংলাদেশ স্কাউটস’র ৬ষ্ঠ জাতীয় কমডেকা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। চাঁদপুর জেলার হাইমচরের চরভাঙ্গা’য় স্কাউটস এবং রোভার স্কাউটসদের ‘কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প- কমডেকা’ (সমাজ উন্নয়ন ক্যাম্প) অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, সরকার প্রত্যেক স্কুলে কাব স্কাউটিং চালুর জন্য শিগগিরই একনেকে একটি প্রকল্প অনুমোদন দিতে যাচ্ছে। শেখ হাসিনা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে দুটি করে কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট ইউনিট চালু করতে এবং সহশিক্ষা এবং মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে…

Read More

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছে : সেতুমন্ত্রী

বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবোতে মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী একথা বলেন। ওবায়দুল কাদের এসময় আরও বলেন ইতি মধ্যে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছে সিভিল সার্জন । খালেদা জিয়ার অসুস্থা নিয়ে চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হবে। মেডিকেল বোর্ড যদি মনে করেন এদেশেই খালেদা জিয়ার চিকিৎসা করা সম্ভব তাহলে দেশেই চিকিৎসা করা হবে…

Read More