শেখ হাসিনা ও মোদি বৈঠক : দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা

লন্ডন, ২০ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের জানান, কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্ইু প্রধানমন্ত্রী লন্ডনের ল্যাংকাস্টার হাউজে আজ বিকেলে বৈঠকে মিলিত হন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমও উপস্থিত ছিলেন। রোহিঙ্গা ও তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে কি-না সাংবাদিকরা প্রশ্ন করলে পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী কমনওয়েলথ ইস্যু নিয়েও…

Read More

সৌদি আরবে সিলিন্ডার বিস্ফোরণ, ৭ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের সহোদর দুই ভাইসহ চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই বিস্ফোরণে নোয়াখালীর দুইজন এবং ফেনীর একজনের মৃত্যু হয়েছে। সৌদি আরবের স্থানীয় সময় বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এরমধ্যে তিনজন হলেন- চৌদ্দগ্রামের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের ছেলে এমরানুল হক সোহেল (৩৪), ইমামুল হক মুন্না (২২) ও দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০)। একজনের পরিচয় জানা যায়নি। বুধবার বিকেলে স্বজনদের মাধ্যমে তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। নোয়াখালীর দুইজন এবং ফেনীর একজনের পরিচয় পাওয়া যায়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের হাইল…

Read More

এশীয় অঞ্চলের ভবিষ্যতের মূল চাবিকাঠি হচ্ছে শান্তিপূর্ণ ও স্থিতিশীলতা : প্রধানমন্ত্রী

লন্ডন, ১৯ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এশিয়ার ভবিষ্যতের প্রধান চাবিকাঠি হচ্ছে শান্তি ও স্থিতিশীলতা। তিনি এ অঞ্চলের অধিকতর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য এশিয়াকে আরো শান্তিপূর্ণ ও স্থিতিশীল অঞ্চলে পরিণত করতে সেতুবন্ধন ও যোগাযোগ গড়ে তুলতে এশীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা বলেন, ‘আমরা বিশ্বাস করি স্থিতিশীলতার মাঝেই এশিয়ার ভবিষ্যৎ নিহিত। এ জন্য আমাদের আন্তঃসম্পর্ক ও যোগাযোগ এবং জনগণের সঙ্গে জনগণের মত বিনিময় ও সমঝোতা প্রতিষ্ঠার প্রয়াসের প্রয়োজন রয়েছে’। প্রধানমন্ত্রী বুধবার সকালে এখানে গিল্ড হলে ‘এশিয়ান লিডারস রাউন্ড টেবিল : ক্যান এশিয়ান কিপ গ্রোয়িং’ শীর্ষক কমনওয়েলথ বাণিজ্য ফোরামের…

Read More

আন্তঃকমনওয়েলথ বাণিজ্য প্রসারে প্রধানমন্ত্রীর ৭-দফা প্রস্তাব

লন্ডন, ১৯ এপ্রিল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এখানে আন্ত-কমনওয়েলথ ব্যবসা, বিনিয়োগ ও উদ্ভাবনার উন্নয়নের জন্য ৭ দফা প্রস্তাব উত্থাপন করেছেন। তিনি বাণিজ্য প্রশাসন আরো উন্মুক্ত ও স্বচ্ছ করে তুলতে কমনওয়েলথ দেশগুলোর প্রতি আহ্বান জানান। ‘কমনওয়েলথ’স রোল ইন প্রমোটিং ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক এক বৈঠকে তিনি ওই প্রস্তাব উত্থাপন করে এ আহবান জানান। শেখ হাসিনা বলেন, আমরা অবশ্যই বাণিজ্য প্রশাসন উন্মুক্ত, আইন ভিত্তিক, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায্যতা নিশ্চিত করবো। তিনি বলেন, আন্তঃকমনওয়েলথ বাণিজ্য, বিনিয়োগ এবং উদ্ভাবনার লক্ষ্যে দেশগুলোকে অবশ্যই অভিন্ন সুযোগ-সুবিধা জোরদার করতে হবে। প্রধানমন্ত্রী এ লক্ষ্যে ৭ দফা প্রস্তাব…

Read More

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের দাবি অযৌক্তিক : ওবায়দুল কাদের

ঢাকা, ১৮ এপ্রিল : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের দাবি অযৌক্তিক। বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন কোন নির্বাচনেই সেনা মোতায়েন করেনি। আজ বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলে মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘যখন আপনারা (বিএনপি) ক্ষমতায় ছিলেন, তখন কি স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন হয়েছে? জাতীয় কোন নির্বাচনে সেনা মোতায়েন হয়েছে? এখন কেনো নিজেদের অবস্থা খারাপ দেখে এসব আবোল তাবোল বকছেন।’ তিনি বলেন, আমি এসব প্রশ্নের জবাব দিতে চাই…

Read More

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ৬ মে

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৬ মে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বুধবার সকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ৩ থেকে ৭ মের মধ্যে ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সার-সংক্ষেপ পাঠানো হয়েছিল।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৬ মে সময় দেয়া হয়েছে। নুরুল ইসলাম নাহিদ বলেন, ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি তুলে দেয়া হবে।এরপর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করবো। গত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি…

Read More

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দন্ডিত ব্যক্তি তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে আদালতের মুখোমুখি করার অঙ্গীকার করেছেন। মঙ্গলবার বিকেলে এখানে ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে (ওডিআই) ‘বাংলাদেশের উন্নয়ন গল্প : নীতি, অগ্রগতি ও সম্ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে ভাষণ দেয়ার পর প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমরা যুক্তরাজ্য সরকারের সঙ্গে কথা বলছি এবং অবশ্যই একদিন আমরা তাকে দেশে ফিরিয়ে আনবো। তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তারেক রহমানের মতো একজন দণ্ডিত ব্যক্তিকে আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রী যুক্তরাজ্য সরকারেরও সমালোচনা করেন। তিনি বলেন, ‘যুক্তরাজ্য একটি অবাধ স্বাধীনতার দেশ…

Read More

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাশ শুরু হচ্ছে আজ

সিরাজগঞ্জ, ১৭ এপ্রিল : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর যাত্রা শুরু হচ্ছে। আজ ১৭ এপ্রিল মঙ্গলবার ঐতিহাসিক মুজিবনগর দিবসে ক্লাশ শুরুর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১০ সালে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। ঘোষণার পরই কুষ্টিয়া ও শাহজাদপুরবাসী তাদের এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয় থাকায় আঞ্চলিক বিবেচনায় এই বিশ্ববিদ্যালয় শাহজাদপুরে স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সরকারি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যগণ একাধিকবার শাহজাদপুরের বিভিন্ন জায়গা পরিদর্শন শেষে উপজেলার বুড়ি পোতাজিয়া মৌজায় রবীন্দ্রনাথের নিজস্ব গোচারণ ভূমিতে…

Read More

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

ঢাকা, ১৭ এপ্রিল : আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। এর আাগে ১৯৭১ সালের ২৫ মার্চ কাল্্রাতে পাকিস্তনী হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর একই বছরের ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়। অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্যদিয়ে…

Read More

ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় বর্তমান সরকার অনন্য নজির স্থাপন করেছে : স্পিকার

পীরগঞ্জ, ১৭ এপ্রিল : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় বর্তমান সরকার অনন্য নজির স্থাপন করেছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ইসলামী ফাউন্ডেশন এর কার্যক্রম আজ সারাদেশে বিস্তৃত হচ্ছে এবং ওলামাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সোমবার নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জ-৬ এর টুকুরিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে রংপুর বিভাগীয় কার্যালয় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মূল, মাদক দ্রব্যের অপব্যবহার, যৌতুক, নারী নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধে ইমাম ও ধর্মীয় নেতাদের করণীয় শীর্ষক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ…

Read More