রাষ্ট্রপতি আবদুল হামিদ মঙ্গলবার দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করবেন

ঢাকা, ২৩ এপ্রিল : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মঙ্গলবার শপথগ্রহণ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন রোববার সন্ধ্যায় বাসসকে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বঙ্গভবনের দরবার হলে শপথবাক্য পাঠ করাবেন।’ তিনি বলেন, শপথগ্রহণ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতিবৃন্দ, বিচারকগণ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আইন প্রণেতা, সিনিয়র রাজনীতিবিদ, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

Read More

বিএনপি-জামায়াতের অপপ্রচারের উপযুক্ত জবাব দিন : প্রধানমন্ত্রী

লন্ডন, ২৩ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দকে বিদেশে দেশ ও সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের অপপ্রচারের উপযুক্ত জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন। রোববার সকালে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদল এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হোটেল সুয়ীটে সাক্ষাৎ করতে এলে তিনি এ নির্দেশ দেন। তিনি বলেন, ‘ক্ষমতায় থাকাকালে অবৈধ উপায়ে বিপুল অর্থের মালিক হওয়া বিএনপি-জামায়াত চক্র এখন বিদেশে বিভিন্নভাবে দেশ ও সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তাই আপনাদের এর উপযুক্ত জবাব দিতে হবে।’ অল ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি অনীল দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক এম এ গনি প্রতিনিধিদলের…

Read More

প্রধানমন্ত্রী দেশে ফেরার পরই মহার্ঘ্য ভাতা সম্পর্কিত প্রজ্ঞাপন : ইনু

ঢাকা, ২২ এপ্রিল : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার পরই ওয়েজবোর্ড কমিটি ঘোষিত মহার্ঘ্য ভাতা সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি শনিবার রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি এ অনুষ্ঠানের আযোজন করে। ডিআরইউ’র সভাপতি সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ অনুষ্ঠানে বক্তৃতা করেন। তথ্যমন্ত্রী বলেন, যে কোনো মূল্যে তারা সাংবিধানিক ধারাবাহিকতা নিশ্চিত করবে। বিএনপি’কে নির্বাচনের বাইরে রাখতে কৌশলগতভাবে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে- বিএনপির এই…

Read More

সরকারের কার্যকরী পদক্ষেপের ফলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : শিক্ষামন্ত্রী

ঢাকা, ২২ এপ্রিল : শিক্ষামন্ত্রী নুরুল ইসৃলাম নাহিদ বলেছেন, সরকারের সময়োপযোগী কার্যকরী পদক্ষেপ গ্রহনের ফলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি বলেন, কৃষিখাতে সরকারের বিভিন্ন উদ্যোগ গ্রহন, প্রণোদনা ও প্রশিক্ষণ, কৃষিবিজ্ঞানী ও গবেষকদের উদ্ভাবন, কৃষি গবেষকদের নতুন নতুন জাত আবিস্কার, এবং কৃষকদের পরিশ্রমের ফলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। শিক্ষামন্ত্রী গতকাল রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে দেশের প্রাচীনতম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কৃষি কলেজ হিসেবে এর যাত্রা শুরু…

Read More

সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী আর নেই

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী অধ্যাপক ড. আনোয়ারা বেগম (৮৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। শনিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার ব্যক্তিগত সহকারী মোতাহের হোসেন জানান, তিনি শ্বাসকষ্ট, নিউমোনিয়া, উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে গত ১৪ এপ্রিল থেকে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। রাতেই তাকে গুলশানের বাসভবনে নেয়া হয়েছে জানিয়ে মোতাহের বলেন, আজ রবিবার সকাল ১০টায় তার শেষ কর্মস্থল ঢাকার উত্তরায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের…

Read More

তারেক লন্ডনে বসে সন্ত্রাসী কর্মকান্ড করছে : প্রধানমন্ত্রী

লন্ডন, ২২ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সন্ত্রাসী কর্মকান্ডের কথা উল্লেখ করে বলেছেন, ফৌজদারী অপরাধের দায়ে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যেই তারেক রহমানের প্রত্যার্পণের বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলেছি। মামলায় সাজাপ্রাপ্ত হবার পরও সে কিভাবে লন্ডনে থাকে? আমরা তাকে দেশে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। তাঁর সরকার তারেককে দেশে ফিরিয়ে নিতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তাকে দেশে ফিরিয়ে নিতে সক্ষম হব ইনশাল্লাহ এবং সে…

Read More

রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার রাতে লন্ডনে বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানান। ২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন যোগদানে প্রধানমন্ত্রী বর্তমানে লন্ডন অবস্থান করছেন। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী একই স্থানে প্রিন্স চার্লস’র সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী কমনওয়েলথ দেশগুলোর অন্য সরকার প্রধান ও নেতাদের সঙ্গে রানির দেয়া নৈশভোজে যোগ দেন। শুক্রবার নেতাদের সম্মানে লন্ডনের বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে রাজকীয় নৈশভোজের আয়োজন করা হয়। বাংলাদেশের…

Read More

টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় শেখ হাসিনা

ঢাকা, ২১ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ভিত্তিক টাইম ম্যাগাজিনে ২০১৮ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক ম্যাগাজিনটি মায়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে পালিয়ে আসা ১০ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে কঠিন পরিস্থতিতে আশ্রয় দেয়ার মানবিক ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য শেখ হাসিনাকে বিশ্বের সর্বোচ্চ মর্যাদার সবচেয়ে ক্ষমতাধর ১০০ জনের তালিকায় স্থান দেয়। বৃহস্পতিবার প্রকাশিত এই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে রয়েছেন। টাইম ম্যাগাজিন শেখ হাসিনাকে নিয়ে একটি নিবন্ধও প্রকাশ করেছে। এতে নির্ভয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার চ্যালেন্স গ্রহণে তাঁর অতুলনীয়…

Read More

রাখাইন প্রদেশে সহিংসতা বন্ধ করতে কমনওয়েলথের আহ্বান

লন্ডন, ২১ এপ্রিল : নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশে মানবাধিকার লংঘনকারী অপরাধীদের জবাবদিহি করানো এবং সেখানে সকল সহিংসতা বন্ধ ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে কমনওয়েলথ। ৫৩ জাতির গ্রুপ কমনওয়েলথ শুক্রবার যৌথ ইশতেহারে এ আহ্বান জানায়। আজ বিকেলে এখানে সমাপ্ত কমনওয়েলথ সরকার প্রধানদের ২৫তম সম্মেলনে সর্বসম্মতভাবে এ ইশতেহার গৃহীত হয়। যৌথ ইশতেহারে বলা হয়, সদস্য দেশগুলো বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত সকল রোহিঙ্গাকে স্থায়ীভাবে ফেরত নেয়ার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি সদস্য দেশগুলো তাদের মর্যাদা সহকারে নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনে প্রয়োজনীয় পরিস্থিতি সৃষ্টিরও আহ্বান জানাচ্ছে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা…

Read More

নতুন মডেলে ছাত্রলীগ আসছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামনে ছাত্রলীগের সম্মেলন। এই সম্মেলনে  নেতৃত্বের গঠন ও কাজের ধরনে ছাত্রলীগকে নতুন মডেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটউট মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার উপকমিটির এক সেমিনার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘সামনে ছাত্রলীগের সম্মেলন। সেই সম্মেলনে আমরা নেতৃত্ব গঠনের দিক দিয়ে এবং ছাত্রলীগকে নতুন মডেলে কাজ করার একটা নির্দেশনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে, আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। একটু ধৈর্য ধরুন।’ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম…

Read More